News Flash

  • Home
  • দেশ
  • বিজেপি কর্মীরা মনোনয়ন জমা দিতে গিয়ে মার খাচ্ছে, পুলিশ তৃণমূল শ্রমিক নেতার মাথায় ছাতা ধরছে – টুইটে খোঁচা শুভেন্দুর
Image

বিজেপি কর্মীরা মনোনয়ন জমা দিতে গিয়ে মার খাচ্ছে, পুলিশ তৃণমূল শ্রমিক নেতার মাথায় ছাতা ধরছে – টুইটে খোঁচা শুভেন্দুর

দুর্গাপুর, ৩০ জুন (হি. স.) : ‘বিজেপি কর্মীরা মনোনয়ন দিতে গিয়ে মার খাচ্ছে। হুমকি দিয়ে বিজেপি প্রার্থীদের মনোনয়ন তুলতে বাধ্য করানো হচ্ছে। আর পুলিশ তৃণমূল শ্রমিক নেতার মাথায় ছাতা ধরছে।’ নির্বাচন বিধিভঙ্গের অভিযোগ তুলে পুলিশ ও তৃণমূল কংগ্রেসকে এভাবেই টুইটে খোঁচা দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

প্রসঙ্গত, কয়েকদিন পরই রাজ্যে ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচন। ইতিমধ্যে মনোনয়ন পর্ব মিটিছে। জোরকদমে চলছে রাজনৈতিকদলগুলির প্রচার। প্রচারে রাজ্যে শিক্ষাক্ষেত্র সহ নানান দিকে তৃণমূলকে আষ্টেপিষ্টে আক্রমনের দাঁ সানিয়েছে গেরুয়া শিবির। পাল্লা দিয়ে দুর্নীতিকে ইস্যু করে ঘুরে দাঁড়াচ্ছে বামশিবির। তার ওপর গোষ্ঠীদ্বন্দ্বে জেরবার তৃণমূল। দলীয় কর্মসূচীতে বারংবার প্রকাশ্যে এসেছে। পঞ্চায়েত নির্বাচনে ক্ষমতা ধরে রাখতে মরিয়া তৃণমূল কংগ্রেস। বৃহস্পতিবার বিকাল পানাগড় বাজারে দলীয় প্রার্থীদের সমর্থনে সভা ছিল তৃণমূলের। সেখানে উপস্থিত ছিলেন তৃণমূল সাংসদ শত্রুঘ্ন সিনহা সহ অন্যান্য জেলা নেতৃত্ব। বিকেলের দিকে আচমকা বৃষ্টি শুরু হয়। মঞ্চে তখন বক্তব্য রাখছেন তৃণমূল শ্রমিক নেতা তথা দুর্গাপুরের প্রাক্তন মেয়র পারিষদ প্রভাত চট্টোপাধ্যায়। নেতাকে বৃষ্টির হাত থেকে রক্ষা করতে মাথায় ছাতা ধরেন এক পুলিশ কর্মী। আর ছবি মুহুর্তেই সোশাল সাইটে ভাইরাল হতে বিতর্কের ঝড় ওঠে। ওই ছবি দিয়ে টুইটে রাজ্য তৃণমূল ও পুলিশকে খোঁচা দিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারি। তিনি বলেছেন,”বিজেপি কর্মীরা মনোনয়ন দিতে গিয়ে মার খাচ্ছে। হুমকি দিয়ে বিজেপি প্রার্থীদের মনোনয়ন তুলতে বাধ্য করানো হচ্ছে। আর পুলিশ তৃণমূল শ্রমিক নেতার মাথায় ছাতা ধরছে। এটা নির্বাচন বিধিভঙ্গ হচ্ছে।” যদিও শুভেন্দু অধিকারির টুইট প্রসঙ্গে দুর্গাপুরের প্রাক্তন মেয়র পারিষদ প্রভাত চট্টোপাধ্যায় পাল্টা বলেন,” পাগলে কি না বলে, ছাগলে কি না খায়। বৃষ্টির মধ্যে বক্তব্য রাখার সময় পিছন থেকে কে ছাতা ধরেছিল দেখিনি।”তিনি শুভেন্দু অধিকারি নিশানা করে প্রশ্ন তুলে বলেন,” শুভেন্দু বাবুর ২০ জন সরকারি দেহরক্ষী রয়েছে। তাতে কি নির্বাচন বিধিভঙ্গ হয় না?” তিনি আরও বলেন,”বৃষ্টির মধ্যেও প্রচুর জনসমাগম হয়েছিল। জনসমাগম দেখে আতঙ্কিত বিজেপি।”

Releated Posts

প্রাতিষ্ঠানিক মতপার্থক্যকে রাজনৈতিক রং দেওয়া উচিত নয়: জিতন রাম মাঝি

পাটনা, ২৬ সেপ্টেম্বর (আইএএনএস): নির্বাচন কমিশনের অভ্যন্তরে মতপার্থক্য নিয়ে চলমান রাজনৈতিক বিতর্কের মধ্যে বিরোধী নেতাদের নিশানা করে কেন্দ্রীয়…

ByByNews Desk Sep 26, 2026

মাদক ইস্যুতে আপ সরকারের বিরুদ্ধে ধামির তোপ, ‘উঠতি পাঞ্জাব’ গড়ার ডাক

মুকেরিয়ান, ২৬ সেপ্টেম্বর (আইএএনএস): মাদক সমস্যাকে কেন্দ্র করে পাঞ্জাবের আম আদমি পার্টি (আপ) সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন…

ByByNews Desk Sep 26, 2026

জম্মু-কাশ্মীরে ‘বুরহান ওয়ানি মডেল’ ফিরিয়ে আনার চেষ্টা আইএসআইয়ের, দাবি গোয়েন্দা সূত্রের

নয়াদিল্লি, ২৬ সেপ্টেম্বর (আইএএনএস): পাকিস্তানের গুপ্তচর সংস্থা ইন্টার-সার্ভিসেস ইন্টেলিজেন্স (আইএসআই)-এর সাম্প্রতিক রদবদলে কট্টরপন্থীদের গুরুত্বপূর্ণ পদে বসানো হয়েছে বলে…

ByByNews Desk Sep 26, 2026

এআইয়ের সম্ভাবনা কাজে লাগানোর পাশাপাশি উদীয়মান ঝুঁকি মোকাবিলার আহ্বান জয়শঙ্করের

নিউইয়র্ক, ২৬ সেপ্টেম্বর (আইএএনএস): কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের সম্ভাবনাকে কাজে লাগানোর পাশাপাশি এর সম্ভাব্য পরিণতি সম্পর্কে আগাম প্রস্তুতি…

ByByNews Desk Sep 26, 2026
Scroll to Top