News Flash

Image

বিদ্যালয় চত্বরে নেশা বিরোধী অভিযান

আগরতলা, ৩০ জুন (হি.স.) :  বিদ্যালয় চত্বরের একাংশ দোকানে নেশা জাতীয় সামগ্রী বিক্রির রমরমা ব্যবসা চালিয়ে যাচ্ছে কতিপয় ব্যবসায়ীরা। এরই বিরুদ্ধে নেশা বিরোধী অভিযানে নামলেন অভিভাবক সহ বিদ্যালয় কর্তৃপক্ষ। শুক্রবার মুঙ্গীয়াকামীবাড়ি দ্বাদশ বিদ্যালয় সংলগ্ন এলাকায় ওই ঘটনাকে ঘিরে উত্তেজনা ছড়িয়েছিল।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক জানিয়েছেন, মুঙ্গীয়াকামীবাড়ি দ্বাদশ বিদ্যালয় সংলগ্ন এলাকায় বেশ কিছুদিন যাবৎ একাংশ দোকানে নেশা জাতীয় সামগ্রী বিক্রি করে যাচ্ছেন অসাধু ব্যবসায়ীরা। এর ফলে বিদ্যালয়ের একাংশ ছাত্র ছাত্রীরা দিনের পর দিন নেশায় আসক্ত হয়ে পড়ছে। তাই বাধ্য হয়ে আজ সকালে অভিভাবক সহ বিদ্যালয়ের কর্তৃপক্ষ দোকানগুলিতে গিয়ে হানা দিয়েছেন। পাশাপাশি অসাধু ব্যবসায়ীদের কড়া হুশিয়ারী দিয়ে বলেন, আগামী দিনে বিদ্যালয় চত্বরে নেশা জাতীয় দ্রব্য বিক্রয় বন্ধ করতে হবে।

তিনি আরও জানিয়েছেন, নিয়ম অনুযায়ী যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানের ২০০ গজের মধ্যে নেশা সামগ্রী বিক্রি করা সম্পূর্ণ নিষিদ্ধ।

Releated Posts

কুমারঘাটে ফের দুঃসাহসিক চুরি, সোনা-রূপা ও দোকানের সামগ্রী লুঠ

আগরতলা, ১৩ আগস্ট: কুমারঘাট শহরের প্রাণকেন্দ্রে জাতীয় সড়ক সংলগ্ন এলাকায় ফের দুঃসাহসিক চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। গভীর রাতে…

ByByTaniya Chakraborty Aug 13, 2026

শ্রীরামপুর-গোলকপুর সড়ক পরিদর্শনে মন্ত্রী টিংকু রায়, শীঘ্রই শুরু হবে নির্মাণকাজ

কৈলাসহর, ১৩ আগস্ট: চণ্ডীপুর বিধানসভা এলাকার দীর্ঘদিনের বেহাল শ্রীরামপুর-গোলকপুর সড়ক বৃহস্পতিবার সকালে পরিদর্শন করেন সমাজকল্যাণ, সমাজশিক্ষা ও শ্রমমন্ত্রী…

ByByReshmi Debnath Aug 13, 2026

প্রতিভা ও ইচ্ছাশক্তি থাকলে প্রতিকূলতাকে জয় করে আন্তর্জাতিক মঞ্চেও সাফল্য অর্জন করা সম্ভব: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১২ আগস্ট: গ্লাসগোতে অনুষ্ঠিত কমনওয়েলথ গেমস-এ অস্মিতা দে-র সাফল্য এবং দেশের প্রথম জুডোকা হিসেবে ইতিহাস…

ByByReshmi Debnath Aug 12, 2026

জাতীয় পতাকার সঙ্গে জড়িয়ে রয়েছে অসংখ্য বীর স্বাধীনতা সংগ্রামী ও শহীদদের আত্মত্যাগের ইতিহাস: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১২ আগস্ট: হর ঘর তিরঙ্গা কর্মসূচি বর্তমানে দেশে একটা বৃহৎ জনআন্দোলনে পরিণত হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র…

ByByReshmi Debnath Aug 12, 2026
Scroll to Top