News Flash

  • Home
  • মুখ্য খবর
  • প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নয় বছরের কাজকর্ম জন সম্মুখে তুলে ধরতে জনসর্ম্পক অভিযান কর্মসূচি
Image

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নয় বছরের কাজকর্ম জন সম্মুখে তুলে ধরতে জনসর্ম্পক অভিযান কর্মসূচি

আগরতলা, ৩০ জুন (হি.স.) : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নয় বছরের  কার্য্যকালকে জন সম্মুখে তুলে ধরতে রিপোর্ট কার্ড হাতে নিয়ে শুক্রবার বনমালীপুর এলাকায় বাড়ি বাড়ি প্রচারে গিয়েছেন প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য।

প্রসঙ্গত, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নয় বছরের কাজকর্ম জন সম্মুখে তুলে ধরতে একমাসব্যাপী বিভিন্ন কর্মসূচির আয়োজন করেছে বিজেপি। এরই অঙ্গ হিসেবে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন জনকল্যাণমূলক কাজের রিপোর্ট কার্ড হাতে নিয়ে বাড়ি বাড়ি যাচ্ছেন সব মন্ত্রী সাংসদদের পাশাপাশি বিজেপি নেতৃবৃন্দ। এরই অঙ্গ হিসেবে বনমালীপুর এলাকার ২৯ নং বুথ এলাকায় জনসম্পর্ক অভিযানে অংশগ্রহণ করেছেন প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য।

এদিন তিনি বলেন, নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হওয়ার পর দেশবাসীর জন্য নয় বছরে যে উন্নয়ন মূলক কাজ করেছে তা জনসম্পর্কে তুলে ধরতে বিজেপি বাড়ি বাড়ি প্রচার অব্যাহত রেখেছে। সাথে তিনি যোগ করেন, মানুষের সাথে জনসর্ম্পক অভিযানে পর বুঝতে পেরেছেন জনসাধারণ চাইছেন মোদী তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হন। সকল অংশের মানুষ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে সরকারকে সমর্থন করেন। কারণ তাঁর জন্যই ত্রিপুরায় উন্নয়ন সম্ভব হয়েছে। 

Releated Posts

কুমারঘাটে ফের দুঃসাহসিক চুরি, সোনা-রূপা ও দোকানের সামগ্রী লুঠ

আগরতলা, ১৩ আগস্ট: কুমারঘাট শহরের প্রাণকেন্দ্রে জাতীয় সড়ক সংলগ্ন এলাকায় ফের দুঃসাহসিক চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। গভীর রাতে…

ByByTaniya Chakraborty Aug 13, 2026

শ্রীরামপুর-গোলকপুর সড়ক পরিদর্শনে মন্ত্রী টিংকু রায়, শীঘ্রই শুরু হবে নির্মাণকাজ

কৈলাসহর, ১৩ আগস্ট: চণ্ডীপুর বিধানসভা এলাকার দীর্ঘদিনের বেহাল শ্রীরামপুর-গোলকপুর সড়ক বৃহস্পতিবার সকালে পরিদর্শন করেন সমাজকল্যাণ, সমাজশিক্ষা ও শ্রমমন্ত্রী…

ByByReshmi Debnath Aug 13, 2026

প্রতিভা ও ইচ্ছাশক্তি থাকলে প্রতিকূলতাকে জয় করে আন্তর্জাতিক মঞ্চেও সাফল্য অর্জন করা সম্ভব: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১২ আগস্ট: গ্লাসগোতে অনুষ্ঠিত কমনওয়েলথ গেমস-এ অস্মিতা দে-র সাফল্য এবং দেশের প্রথম জুডোকা হিসেবে ইতিহাস…

ByByReshmi Debnath Aug 12, 2026

জাতীয় পতাকার সঙ্গে জড়িয়ে রয়েছে অসংখ্য বীর স্বাধীনতা সংগ্রামী ও শহীদদের আত্মত্যাগের ইতিহাস: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১২ আগস্ট: হর ঘর তিরঙ্গা কর্মসূচি বর্তমানে দেশে একটা বৃহৎ জনআন্দোলনে পরিণত হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র…

ByByReshmi Debnath Aug 12, 2026
Scroll to Top