News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বিলোনীয়া ওরিয়েন্ট ক্লাবের উদ্যোগে কুমারঘাটকান্ডে নিহতদের প্রতি শ্রদ্ধা নিবেদন
Image

বিলোনীয়া ওরিয়েন্ট ক্লাবের উদ্যোগে কুমারঘাটকান্ডে নিহতদের প্রতি শ্রদ্ধা নিবেদন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জুন৷৷   বৃহস্পতিবার  বিলোনিয়া ওরিয়েন্টাল ক্লাবের  উদ্যোগে নেতাজি মূর্তির পাদদেশে উল্টো রথে মর্মান্তিক দুর্ঘটনায় মৃত ব্যক্তিদের স্মৃতির উদ্দেশ্যে এক শোক সভার আয়োজন করে৷ বুধবার উল্টো রথকে কেন্দ্র করে কুমারঘাটে যে মর্মান্তিক দুর্ঘটনা ঘটে  সেই ঘটনায় যাদের মৃত্যু হয়েছে তাদের  চিরশান্তি কামনা করে ও স্মৃতির উদ্দেশ্যে দক্ষিণ ত্রিপুরা জেলার বিলোনিয়া ওরিয়েন্টাল  ক্লাবের  সদস্যরা নেতাজী মূর্তির পাদদেশে এক মিনিট নীরবতা পালন করে৷ এছাড়া ওরিয়েন্টাল ক্লাবের সদস্যরা মৃত ব্যক্তিদের স্মৃতির উদ্দেশ্যে পুষ্পার্ঘ্য নিবেদন করে৷ যারা অসুস্থ হয়েছেন তাদের আরোগ্য কামনা করা হয়৷ এই সম্পর্কে বলতে গিয়ে ওরিয়েন্টাল ক্লাব সভাপতি শ্রীবাস সেন বলেন,
 এ ধরনের ঘটনায় আমরা সবাই মর্মাহত৷ গতদিনের এই হৃদয়বিদারক ঘটনার পরিপ্রেক্ষিতে গোটা রাজ্যের সাথে, বিলোনিয়া ওরিয়েন্টাল ক্লাবের সমস্ত সদস্যবৃন্দ মর্মাহত৷

Releated Posts

শ্রীরামপুর-গোলকপুর সড়ক পরিদর্শনে মন্ত্রী টিংকু রায়, শীঘ্রই শুরু হবে নির্মাণকাজ

কৈলাসহর, ১৩ আগস্ট: চণ্ডীপুর বিধানসভা এলাকার দীর্ঘদিনের বেহাল শ্রীরামপুর-গোলকপুর সড়ক বৃহস্পতিবার সকালে পরিদর্শন করেন সমাজকল্যাণ, সমাজশিক্ষা ও শ্রমমন্ত্রী…

ByByReshmi Debnath Aug 13, 2026

সংবর্ধনার জোয়ারে ভাসলেন বিলোনিয়ার সোনার মেয়ে অস্মিতা দে

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ১২ আগস্ট: কমনওয়েলথ গেমসে জুডোর ৪৮ কেজি বিভাগে ভারতের হয়ে সোনা জিতে দেশের পাশাপাশি ত্রিপুরা…

ByByReshmi Debnath Aug 12, 2026

নাবালিকা উদ্ধারে ২৪ ঘণ্টার সময়সীমা, বিশ্রামগঞ্জে জাতীয় সড়ক অবরোধ

বিশ্রামগঞ্জ, ১২ আগস্ট: নাবালিকা এক হিন্দু মেয়েকে অপহরণের সাত দিন পেরিয়ে গেলেও তাকে উদ্ধার করা সম্ভব হয়নি-এই অভিযোগে…

ByByReshmi Debnath Aug 12, 2026

মাকে পিটিয়ে হত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, নাবালিকা মেয়ের বাবার শাস্তির দাবি

আগরতলা, ১২ আগস্ট: মাকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে গান্ধীগ্রাম এলাকায়। মৃত…

ByByReshmi Debnath Aug 12, 2026
Scroll to Top