নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জুন৷৷ বৃহস্পতিবার বিলোনিয়া ওরিয়েন্টাল ক্লাবের উদ্যোগে নেতাজি মূর্তির পাদদেশে উল্টো রথে মর্মান্তিক দুর্ঘটনায় মৃত ব্যক্তিদের স্মৃতির উদ্দেশ্যে এক শোক সভার আয়োজন করে৷ বুধবার উল্টো রথকে কেন্দ্র করে কুমারঘাটে যে মর্মান্তিক দুর্ঘটনা ঘটে সেই ঘটনায় যাদের মৃত্যু হয়েছে তাদের চিরশান্তি কামনা করে ও স্মৃতির উদ্দেশ্যে দক্ষিণ ত্রিপুরা জেলার বিলোনিয়া ওরিয়েন্টাল ক্লাবের সদস্যরা নেতাজী মূর্তির পাদদেশে এক মিনিট নীরবতা পালন করে৷ এছাড়া ওরিয়েন্টাল ক্লাবের সদস্যরা মৃত ব্যক্তিদের স্মৃতির উদ্দেশ্যে পুষ্পার্ঘ্য নিবেদন করে৷ যারা অসুস্থ হয়েছেন তাদের আরোগ্য কামনা করা হয়৷ এই সম্পর্কে বলতে গিয়ে ওরিয়েন্টাল ক্লাব সভাপতি শ্রীবাস সেন বলেন,
এ ধরনের ঘটনায় আমরা সবাই মর্মাহত৷ গতদিনের এই হৃদয়বিদারক ঘটনার পরিপ্রেক্ষিতে গোটা রাজ্যের সাথে, বিলোনিয়া ওরিয়েন্টাল ক্লাবের সমস্ত সদস্যবৃন্দ মর্মাহত৷

বিলোনীয়া ওরিয়েন্ট ক্লাবের উদ্যোগে কুমারঘাটকান্ডে নিহতদের প্রতি শ্রদ্ধা নিবেদন
Tags:
Releated Posts
‘স্বাস্থ্যই সর্বশ্রেষ্ঠ সম্পদ’—আন্তর্জাতিক যোগ দিবসে বার্তা মন্ত্রী সুধাংশু দাসের
কৈলাশহর, ২১ জুন : “আরোগ্যং পরমং ভাগ্যং, স্বাস্থ্যং সর্বার্থসাধনম্”— এই মন্ত্রকে সামনে রেখে ১২তম আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে…
‘যোগ শুধু ব্যায়াম নয়, সুস্থ ও সুষম জীবনের পথ’—আন্তর্জাতিক যোগ দিবসে রাম প্রসাদ পালের বার্তা
আগরতলা, ২১ জুন : আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে যোগের গুরুত্ব তুলে ধরে সকলকে নিয়মিত যোগচর্চার আহ্বান জানালেন ত্রিপুরা…
বিশালগড়ে আন্তর্জাতিক যোগ দিবস পালন, যোগচর্চায় সুস্থ জীবনের বার্তা বিধায়ক সুশান্ত দেবের
বিশালগড়, ২১ জুন : আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে বিশালগড় মণ্ডলের উদ্যোগে আয়োজিত যোগ শিবিরে অংশগ্রহণ করে সুস্থ ও…
‘সুস্থ বার্ধক্যের জন্য যোগ’ বার্তায় এল.টি.ভি-তে আন্তর্জাতিক যোগ দিবস পালন
এল.টি.ভি, ২১ জুন : ১২তম আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এল.টি.ভি মহকুমা স্তরের উদ্যোগে গভর্নমেন্ট ডিগ্রি কলেজ প্রাঙ্গণে এক…


















