News Flash

  • Home
  • দিনের খবর
  • ঈদে খুশির ছোঁয়া সীমান্তে, বাংলাদেশ ও পাকিস্তানের সঙ্গে মিষ্টি বিনিময় ভারতের
Image

ঈদে খুশির ছোঁয়া সীমান্তে, বাংলাদেশ ও পাকিস্তানের সঙ্গে মিষ্টি বিনিময় ভারতের

নয়াদিল্লি, ২৯ জুন (হি.স.): ঈদে আনন্দের ছোঁয়া লাগল পঞ্জাবের আত্তারি-ওয়াঘা সীমান্তে, আনন্দের ছোঁয়া লাগল পশ্চিমবঙ্গের ফুলবাড়িতে ভারত-বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তেও। ঈদ উপলক্ষ্যে বৃহস্পতিবার বাংলাদেশ ও পাকিস্তানের সঙ্গে মিষ্টি বিনিময় করল ভারত। শান্তির বার্তা নিয়ে সীমান্তে এদিন বাংলাদেশ ও পাকিস্তানের সঙ্গে মিষ্টি বিনিময় করেছে ভারত। বৃহস্পতিবার আত্তারি-ওয়াঘা চেক পোস্টে সীমান্ত রক্ষী বাহিনী এবং পাক রেঞ্জারের কমান্ডারের মধ্যে মিষ্টি বিনিময় হয়।

আবার ফুলবাড়িতে ভারত-বাংলাদেশ সীমান্তে বিএসএফ-এর ১৭৬ ব্যাটালিয়নের জওয়ানরা বাংলাদেশের বর্ডার গার্ডিং ফোর্সের (বিজিবি) সঙ্গে মিষ্টি বিনিময় করেছে। এই মিষ্টি বিনিময়ে সীমান্তের উভয় প্রান্তেই যেন খুশির হাওয়া। ঈদ ও অন্যান্য উৎসবের সময় পাকিস্তানের মধ্যে সম্পর্ক মেরামতির ক্ষেত্রে মিষ্টি আদান-প্রদান চলে আসছে বহু বছর ধরে। ঈদ উপলক্ষ্যে বৃহস্পতিবারের মিষ্টি বিনিময় অনুষ্ঠানে উভয় দেশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ঈদে মিষ্টি বিনিময় উভয় দেশের চিরাচরিত ঐতিহ্যে পরিণত হয়েছে।

Releated Posts

বিহারের বন্যা পরিস্থিতি পরিদর্শনে শিবরাজ, কেন্দ্রীয় সহায়তার আশ্বাস

পাটনা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারে চলতি বন্যায় ক্ষয়ক্ষতির পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখতে বুধবার রাজ্যে পৌঁছেছে কেন্দ্রীয় প্রতিনিধি দল।…

ByByNews Desk Sep 16, 2026

হাওড়ায় একাধিক সিপিআই(এম) পার্টি অফিসে ভাঙচুর, বিজেপির বিরুদ্ধে অভিযোগ; দাবি অস্বীকার

কলকাতা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের হাওড়া জেলার বালি এলাকায় মঙ্গলবার গভীর রাতে একাধিক কমিউনিস্ট পার্টি অব ইন্ডিয়া (মার্কসবাদী)-র…

ByByNews Desk Sep 16, 2026

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কলকাতা অফিস খালি করার দমকলের নোটিস খারিজ হাইকোর্টে

কলকাতা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মধ্য কলকাতার ক্যামাক…

ByByNews Desk Sep 16, 2026

মাদক ও সোশ্যাল মিডিয়ার ফাঁদ থেকে দূরে থাকুন, শিক্ষক-অভিভাবকদের বিশ্বাস করুন: পড়ুয়াদের কাশ্মীর পুলিশের আইজি

শ্রীনগর, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): পড়ুয়াদের মাদক, অনলাইন বেটিংসহ সোশ্যাল মিডিয়ার নানা ফাঁদ এবং সহজে পাওয়া আনন্দের প্রলোভন থেকে…

ByByNews Desk Sep 16, 2026
Scroll to Top