News Flash

  • Home
  • দিনের খবর
  • ভারী বর্ষণে ফের বিপর্যস্ত মুম্বই-সহ মহারাষ্ট্রের বিভিন্ন জেলা, মালাদে গাছ ভেঙে মৃত্যু ব্যক্তির
Image

ভারী বর্ষণে ফের বিপর্যস্ত মুম্বই-সহ মহারাষ্ট্রের বিভিন্ন জেলা, মালাদে গাছ ভেঙে মৃত্যু ব্যক্তির

মুম্বই, ২৮ জুন (হি.স.): ভারী বৃষ্টিতে আবারও বিপর্যস্ত হয়ে পড়ল বাণিজ্যনগরী মুম্বই। মুম্বইয়ের পাশাপাশি বৃষ্টিতে বিপর্যস্ত মহারাষ্ট্রের বিভিন্ন জেলা। বুধবার সকাল থেকে অবিশ্রান্ত বৃষ্টিতে ভিজেছে মুম্বই। ভারী বর্ষণে জনজীবন বিপর্যস্ত মহারাষ্ট্রের অন্যান্য জেলাতেও।
মহারাষ্ট্রের আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী ৪-৫ দিন এমনই ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলবে মুম্বইয়ে। স্বাভাবিকভাবেই এই সময়ে বিপর্যস্ত হতে পারে স্বাভাবিক জনজীবন। মুম্বইয়ের মালাদ এলাকায় ভারী বৃষ্টির জেরে গাছ ভেঙে মৃত্যু হয়েছে ৩৮ বছর বয়সী এক ব্যক্তির। মৃতের নাম-কৌশল দোশি।

বুধবার বৃহন্মুম্বই পৌর নিগম জানিয়েছে, আগামী ৪-৫ দিনের মধ্যে মুম্বইয়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এতদ্বারা নির্দেশ দেওয়া হচ্ছে যে, সমস্ত সংশ্লিষ্ট আধিকারিকদের অবশ্যই নিজস্ব এক্তিয়ারের নিচু এলাকা পরিদর্শন করতে হবে যেখানে বন্যার সম্ভাবনা রয়েছে এবং দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে। এদিকে, ভারী বৃষ্টিতে থানে জেলার বিভিন্ন অংশে জল জমে গিয়েছে। বৃষ্টিতে জল জমে গিয়েছে আন্ধেরি সাবওয়েতে।

Releated Posts

মধ্য ভারতের অর্থনৈতিক প্রবৃদ্ধির চালিকাশক্তি হয়ে উঠবে নাগপুর বিমানবন্দর: নীতিন গড়করি

নাগপুর, ২৫ জুন (আইএএনএস): নাগপুরের ড. বাবাসাহেব আম্বেদকর আন্তর্জাতিক বিমানবন্দরের আধুনিকীকরণ ও সম্প্রসারণ মধ্য ভারতের অর্থনীতিতে নতুন গতি…

ByByNews Desk Jun 25, 2026

ভয়েস স্যাম্পল সংগ্রহের সিআইডি নোটিসকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে অভিষেক বন্দ্যোপাধ্যায়

কলকাতা, ২৫ জুন (আইএএনএস): পশ্চিমবঙ্গ পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)-র জারি করা ভয়েস স্যাম্পল সংগ্রহের নোটিসকে চ্যালেঞ্জ করে…

ByByNews Desk Jun 25, 2026

তারাতলায় গুদামের ছাদ ধস: নিহতদের পরিবারকে ২ লক্ষ টাকা ক্ষতিপূরণ ঘোষণা প্রধানমন্ত্রীর

কলকাতা, ২৫ জুন (আইএএনএস): কলকাতার তারাতলায় নির্মীয়মাণ একটি গুদামের ছাদ ধসে মৃত্যুর ঘটনায় নিহতদের পরিবার এবং আহতদের জন্য…

ByByNews Desk Jun 25, 2026

মাদানির ‘জিহাদ’ মন্তব্যে বিজেপির তীব্র সমালোচনা, বললেন— ‘উসকানিমূলক রাজনীতি আর কাজ করছে না’

নয়াদিল্লি, ২৪ জুন (আইএএনএস): জমিয়ত উলেমা-ই-হিন্দের সভাপতি মাওলানা সাইয়্যদ আরশাদ মাদানি-র “জিহাদ প্রত্যেক মুসলিমের অধিকার” মন্তব্যকে ঘিরে রাজনৈতিক…

ByByNews Desk Jun 24, 2026
Scroll to Top