News Flash

  • Home
  • প্রধান খবর
  • মধ্যপ্রদেশের দাতিয়ায় ব্রিজের রেলিং ভেঙে নদীতে পড়ল মিনি ট্রাক; মৃত ৫, কমপক্ষে ৩৬ জন আহত
Image

মধ্যপ্রদেশের দাতিয়ায় ব্রিজের রেলিং ভেঙে নদীতে পড়ল মিনি ট্রাক; মৃত ৫, কমপক্ষে ৩৬ জন আহত

দাতিয়া, ২৮ জুন (হি.স.): মধ্যপ্রদেশের দাতিয়া জেলায় ব্রিজের রেলিং ভেঙে নদীতে পড়ে গেল যাত্রীবাহী একটি মিনি ট্রাক। ভয়াবহ এই দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ৫ জনের, এছাড়াও কমপক্ষে ৩৬ জন আহত হয়েছেন। মৃতদের মধ্যে তিনটি শিশুও রয়েছে। যদিও, পুলিশ জানিয়েছে, আহতের সংখ্যা ২৪। প্রাথমিকভাবে জানা গিয়েছে, মিনি ট্রাকের সমস্ত যাত্রী একটি বিয়ের অনুষ্ঠানে যাচ্ছিলেন। সেই সময় দুর্ঘটনাটি ঘটেছে।

পুলিশ বুধবার সকালে জানিয়েছে, বুহারা গ্রামের কাছে নদীর ওপর নির্মাণ কাজ চলছিল। টিকামগড়ের জাতারা ফিরছিল ট্রাকটি, নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের রেলিং ভেঙে নীচে নদীতে পড়ে যায় ট্রাকটি। কমপক্ষে ৫০ জন বারাতি ছিলেন ওই ট্রাকে, তাঁদের মধ্যে ৫ জনের ঘটনাস্থলেই মৃত্যু হয়, আহত হয়েছেন ৩৬ জন। দুর্ঘটনার খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌঁছন দাতিয়ায় পুলিশ সুপার প্রদীপ শর্মা ও অন্যান্য পুলিশ কর্তারা। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই দুর্ঘটনায় দুঃখপ্রকাশ করেছেন মধ্যপ্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী নারোত্তম মিশ্র, আহতদের সম্ভাব্য সমস্ত ধরনের সহায়তা প্রদানের জন্য নির্দেশ দিয়েছেন তিনি।

Releated Posts

জুলাইয়ে ভারতের পণ্য ও পরিষেবা রফতানি ১৩.৩১% বেড়ে ৮০ বিলিয়ন ডলার পার

নয়াদিল্লি, ১৩ আগস্ট (আইএএনএস): চলতি বছরের জুলাইয়ে ভারতের পণ্য ও পরিষেবা মিলিয়ে মোট রফতানি ১৩.৩১ শতাংশ বেড়ে ৮০.১৪…

ByByNews Desk Aug 13, 2026

প্রতিরক্ষা সহযোগিতা জোরদারে ভারত-ইন্দোনেশিয়ার সেনাবাহিনীর বৈঠক

লখনউ, ১৩ আগস্ট (আইএএনএস): প্রতিরক্ষা সহযোগিতা আরও শক্তিশালী করা, যৌথ প্রশিক্ষণের পরিধি বাড়ানো এবং সামরিক দক্ষতা বিনিময় বৃদ্ধির…

ByByNews Desk Aug 13, 2026

আরজি কর ধর্ষণ-খুনের মামলায় তৃণমূল নেতা নির্মল ঘোষ গ্রেফতার

কলকাতা, ১৩ আগস্ট (আইএএনএস): কলকাতার আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ২০২৪ সালে মহিলা জুনিয়র চিকিৎসককে ধর্ষণ ও…

ByByNews Desk Aug 13, 2026

মধ্যপ্রদেশে টরেন্ট গ্রুপের ৪৩,০০০ কোটি টাকার বেশি বিনিয়োগ, তৈরি হবে ১৫,০০০-এরও বেশি কর্মসংস্থান

ভোপাল, ১৩ আগস্ট (আইএএনএস): মধ্যপ্রদেশে জ্বালানি-সহ বিভিন্ন ক্ষেত্রে ৪৩,০০০ কোটি টাকার বেশি বিনিয়োগ করতে চলেছে টরেন্ট গ্রুপ। এই…

ByByNews Desk Aug 13, 2026
Scroll to Top