News Flash

  • Home
  • মুখ্য খবর
  • হিরণ্ময় চক্রবর্তী মেমোরিয়াল লাইফ টাইম এচিভমেন্ট অ্যাওয়ার্ড পাচ্ছেন জাগরণ সম্পাদক পরিতোষ বিশ্বাস 
Image

হিরণ্ময় চক্রবর্তী মেমোরিয়াল লাইফ টাইম এচিভমেন্ট অ্যাওয়ার্ড পাচ্ছেন জাগরণ সম্পাদক পরিতোষ বিশ্বাস 

আগরতলা, ২৭ শে জুনঃ হিরণ্ময় চক্রবর্তী মেমোরিয়াল লাইফ টাইম এচিভমেন্ট অ্যাওয়ার্ড ও হিরণ্ময় চক্রবর্তী মেমোরিয়াল ইয়ং জার্নালিস্ট অ্যাওয়ার্ড প্রদানের জন্য পাঁচ সদস্যের কমিটির এক বৈঠক আজ আগরতলা প্রেস ক্লাবে অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে জাগরণ পত্রিকার সম্পাদক পরিতোষ বিশ্বাসকে হিরণ্ময় চক্রবর্তী মেমোরিয়াল লাইফ টাইম এচিভমেন্ট অ্যাওয়ার্ড ও চিনি খোরাং নিউজ চ্যানেলের সম্পাদক রঞ্জিত দেববর্মাকে হিরণ্ময় চক্রবর্তী মেমোরিয়াল ইয়ং জার্নালিস্ট অ্যাওয়ার্ড প্রদানের সিদ্বান্ত গৃহীত হয়। আগরতলা প্রেস ক্লাবের সম্পাদক রমাকান্ত দে এক বিবৃতিতে এই সংবাদ জানিয়েছেন।

তিনি আরও জানিয়েছেন, আজকের ওই বৈঠকে সভাপতিত্ব করেন প্রফেসর অরুণোদয় সাহা। তাছাড়া উপস্থিত কমিটির অন্যান্য সদস্যরা হলেন সিনিয়র সাংবাদিক সঞ্জীব দেব, মানস পাল, প্রণব সরকার ও এম বি বি ইউনিভার্সিটির রেজিস্টার সুমন্ত চক্রবর্তী। প্রতি বছর প্রয়াত হিরণ্ময় চক্রবর্তীর পরিবারের পক্ষ থেকে আগরতলা প্রেস ক্লাবের সহায়তায় এই দুটি অ্যাওয়ার্ড প্রদান করা হয়।

Releated Posts

কারসাজি করা ভিডিও ছড়িয়ে সাম্প্রদায়িক উত্তেজনা তৈরির অভিযোগ, এসইসি-র দ্বারস্থ তিপরা মথা

আগরতলা, ১৯ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে কেন্দ্র করে সামাজিক মাধ্যমে দলের নামে একটি কারসাজি করা ভিডিও ছড়িয়ে…

ByByTaniya Chakraborty Sep 19, 2026

নির্বাচনী রণকৌশল ঠিক করতে বিজেপির সাংগঠনিক বৈঠক

আগরতলা, ১৯ সেপ্টেম্বর: ভিলেজ কমিটি নির্বাচনে দলের রণকৌশল নির্ধারণ করতে আজ আগরতলার মুক্তধারা অডিটোরিয়ামে ভারতীয় জনতা পার্টির সাংগঠনিক…

ByByTaniya Chakraborty Sep 19, 2026

উত্তর-পূর্বে শক্তিশালী উচ্চশিক্ষা ব্যবস্থা গড়ার আহ্বান, এনইপি ২০২০ বাস্তবায়নে জোর কিশোর বর্মণের

আগরতলা, ১৯ সেপ্টেম্বর: উত্তর-পূর্বাঞ্চলে একটি শক্তিশালী উচ্চশিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে জাতীয় শিক্ষা নীতি ২০২০-এর কার্যকর বাস্তবায়নের উপর গুরুত্ব…

ByByTaniya Chakraborty Sep 19, 2026

শৃঙ্খলা শুধুই সিপিএমে রয়েছে, কংগ্রেস ও বিজেপিতে তার লেশমাত্র নেই : প্রদ্যোত

আগরতলা, ১৮ সেপ্টেম্বর: বর্তমান সময়ে বহু রাজনৈতিক নেতা আদর্শ বা নীতির চেয়ে ক্ষমতার কাছাকাছি থাকাকেই বেশি গুরুত্ব দিচ্ছেন।…

ByByTaniya Chakraborty Sep 19, 2026
Scroll to Top