নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৫ জুন৷৷ স্বপ্ণ পথ সামাজিক সংস্থার উদ্যোগে নেশা কারবারি ও নেশা সেবনকারীর বিরুদ্ধে রাজধানীর রাজপথে রবিবার মিছিল সংগঠিত করা হয়৷রাজ্যের একটি বৃহৎ যুবসমাজ নেশার কবলে পড়ে হাবুডুবু খাচ্ছে৷ তাতে তাদের জীবন বিপন্ন হচ্ছে৷ এর দায় সমাজ সচেতন মানুষজন কোনভাবেই অস্বীকার করতে পারেন না৷ বিপদগামী যুবকদের সমাজের মূল স্রোতে ফিরিয়ে আনার দায়িত্ব সকলের৷ সেই গুরু দায়িত্বের কথা মাথায় রেখেই স্বপ্ণ পথ সামাজিক সংস্থার উদ্যোগে রবিবার আগরতলা শহরে এক সচেতনতামূলক রেলি সংগঠিত করা হয়৷ রেলিটি শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে৷ রেলিতে সমাজের সব অংশের মানুষ সামিল হন৷ স্বপ্ণপথ সামাজিক সংস্থার কর্মকর্তারা জানান রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডঃ মানিক সাহা রাজ্যকে নেশা মুক্ত রাজ্য হিসেবে গঠন করার ডাক দিয়েছেন৷ মুখ্যমন্ত্রীর সেই আহবানে সারা দিয়ে এবং নিজেদের সামাজিক দায়িত্বের কথা মাথায় রেখেই তারা আজ এই সচেতনতামূলক কর্মসূচিতে শামিল হয়েছেন বলে জানান৷ সমাজের সকল অংশের জনগণকে এ ধরনের সামাজিক সচেতনতামূলক কর্মসূচিতে শামিল হওয়ার জন্য তারা আহ্বান জানিয়েছেন৷

স্বপ্ণ পথ সামাজিক সংস্থার উদ্যোগে নেশার বিরুদ্ধে রাজপথে র্যালী
Tags:
Releated Posts
আইলজিট্রন টেকনোলজিসের নামে চাকরির প্রতারণা, সতর্কবার্তা সংস্থার
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ জুন: আইলজিট্রন টেকনোলজিস প্রাইভেট লিমিটেডের নামে ভুয়া চাকরির প্রলোভন দেখিয়ে অর্থ আত্মসাতের ঘটনায় উদ্বেগ প্রকাশ…
নাবালিকাকে বিয়ে করার অভিযোগে আটক এক যুবক
নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ১০ জুন: বিলোনিয়া মহকুমার থানাধীন চিত্তামারা এলাকার নাবালিকাকে নিয়ে গিয়ে বিয়ে করার অভিযোগে আটক করা…
বিলোনিয়ায় গাঁজা কাণ্ডে নয়া মোড়, জিআরপি কনস্টেবল গ্রেপ্তার, থানার রুম থেকেই উদ্ধার গাঁজা
নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ১০ জুন: বিলোনিয়া রেল স্টেশন চত্বরে গাঁজা কাণ্ডে ধৃতের পলায়নের ঘটনায় চাঞ্চল্যকর মোড়। এই ঘটনায়…
ডিজিপি কমেন্ডেশন পদে সম্মানিত খোয়াইয়ের চার পুলিশ
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ জুন: ত্রিপুরা পুলিশের সর্বোচ্চ মহলের স্বীকৃতি পেলেন খোয়াই জেলার চার পুলিশ আধিকারিক ও কর্মী।…


















