News Flash

  • Home
  • ত্রিপুরা
  • স্বপ্ণ পথ সামাজিক সংস্থার উদ্যোগে নেশার বিরুদ্ধে রাজপথে র্যালী
Image

স্বপ্ণ পথ সামাজিক সংস্থার উদ্যোগে নেশার বিরুদ্ধে রাজপথে র্যালী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৫ জুন৷৷ স্বপ্ণ পথ সামাজিক সংস্থার উদ্যোগে নেশা কারবারি ও নেশা সেবনকারীর বিরুদ্ধে রাজধানীর রাজপথে রবিবার মিছিল সংগঠিত করা হয়৷রাজ্যের একটি বৃহৎ যুবসমাজ নেশার কবলে পড়ে হাবুডুবু খাচ্ছে৷ তাতে তাদের জীবন বিপন্ন হচ্ছে৷ এর দায় সমাজ সচেতন মানুষজন কোনভাবেই অস্বীকার করতে পারেন না৷ বিপদগামী যুবকদের সমাজের মূল স্রোতে ফিরিয়ে আনার দায়িত্ব সকলের৷ সেই গুরু দায়িত্বের কথা মাথায় রেখেই স্বপ্ণ পথ সামাজিক সংস্থার উদ্যোগে রবিবার আগরতলা শহরে এক সচেতনতামূলক রেলি সংগঠিত করা হয়৷ রেলিটি শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে৷  রেলিতে সমাজের সব অংশের মানুষ সামিল হন৷ স্বপ্ণপথ সামাজিক সংস্থার কর্মকর্তারা জানান রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডঃ মানিক সাহা রাজ্যকে নেশা মুক্ত রাজ্য হিসেবে গঠন করার ডাক দিয়েছেন৷  মুখ্যমন্ত্রীর সেই আহবানে সারা দিয়ে এবং নিজেদের সামাজিক দায়িত্বের কথা মাথায় রেখেই তারা আজ এই সচেতনতামূলক কর্মসূচিতে শামিল হয়েছেন বলে জানান৷ সমাজের সকল অংশের জনগণকে এ ধরনের সামাজিক সচেতনতামূলক কর্মসূচিতে শামিল হওয়ার জন্য তারা আহ্বান জানিয়েছেন৷

Releated Posts

মান্দাইয়ে স্ক্রুটিনিতে বাধার অভিযোগ, ব্লকের সামনে রাস্তায় বসে বামেদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: ভিলেজ কাউন্সিল নির্বাচনকে ঘিরে মান্দাই ব্লকে স্ক্রুটিনি পর্বে উত্তেজনা ছড়াল। বামফ্রন্ট ও নির্দল প্রার্থীদের স্ক্রুটিনিতে…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

চোরাই সামগ্রী ও বিপুল পরিমাণ বিলিতি মদ উদ্ধার, আটক এক

আগরতলা, ৯ সেপ্টেম্বর: গোপন সূত্রের ভিত্তিতে অভিযান চালিয়ে চোরাই সামগ্রীর পাশাপাশি বিপুল পরিমাণ বিলিতি মদ উদ্ধার করল এয়ারপোর্ট…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

টমটম চালককে মারধরের অভিযোগ, থানায় মামলা

ধর্মনগর, ৯ সেপ্টেম্বর: প্রকাশ্য রাস্তায় এক টমটম চালককে মারধরের অভিযোগকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে ধর্মনগরের অফিসটিলা এলাকায়। কালী…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

লেফুঙ্গা ব্লকের ১০ ভিলেজ কমিটিতেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় তিপ্রা মথার প্রার্থীরা জয়ী

আগরতলা, ৮ সেপ্টেম্বর: ভিলেজ কমিটি নির্বাচনকে ঘিরে লেফুঙ্গা ব্লকে বড় সাফল্য পেল তিপ্রা মথা। লেফুঙ্গা ব্লকের অন্তর্গত ১০টি…

ByByReshmi Debnath Sep 8, 2026
Scroll to Top