নিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ২৫ জুন৷৷ বৈদ্যুতিক শর্ট-সার্কিটের আগুনে পুড়ে ছাই হয়ে যায় চারটি দোকান৷ ঘটনা গতকাল রাতে তেলিয়ামুড়া থানাধীন গোলাবাড়ি চৌমুহনী এলাকায়৷ গতকাল রাত আনুমানিক ১২:৩০ নাগাদ তেলিয়ামুড়া বনদপ্তরের কর্মীরা যখন নাইট পেটট্রোলিং করে কৃষ্ণপুর এলাকা থেকে আসছিল তখন গোলাবাড়ি চৌমুহনী এসে দেখে একটি বৈদ্যুতিক খুঁটি থেকে শর্ট সার্কিট হয়ে আগুন লেগে যায় একটি দোকানে৷ সঙ্গে সঙ্গে তারা গাড়ি থেকে নেমে এলাকাবাসীদেরকে চিৎকার করে ডেকে আনে এবং তেলিয়ামুড়া অগ্ণি নির্বাপক দপ্তরকে খবর দেয়৷ অগ্ণি নির্বাপক দপ্তরের কর্মীরা আসার পূর্বে আগুনে গ্রাস করে নেয় চারটি দোকান৷ প্রায় এক ঘন্টার প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে৷তেলিয়ামুড়া দমকল বাহিনীর কর্মীদের প্রচেষ্টায় রক্ষা পায় একটি বাড়িও৷ দমকল বাহিনী কর্মীদের প্রশংসা করে এলাকার লোকজন৷ ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় এক কোটি হবে বলে জানা যায়৷ কান্নায় ভেঙ্গে পড়ে দোকানের মালিক সহ তার পরিবারের লোকরা৷ জানা যায় একই পরিবারের সবগুলি দোকান ছিল৷

শর্ট সার্কিটের আগুনে গোলাবাড়িতে পুড়ল চারটি দোকান
Tags:
Releated Posts
আইলজিট্রন টেকনোলজিসের নামে চাকরির প্রতারণা, সতর্কবার্তা সংস্থার
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ জুন: আইলজিট্রন টেকনোলজিস প্রাইভেট লিমিটেডের নামে ভুয়া চাকরির প্রলোভন দেখিয়ে অর্থ আত্মসাতের ঘটনায় উদ্বেগ প্রকাশ…
নাবালিকাকে বিয়ে করার অভিযোগে আটক এক যুবক
নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ১০ জুন: বিলোনিয়া মহকুমার থানাধীন চিত্তামারা এলাকার নাবালিকাকে নিয়ে গিয়ে বিয়ে করার অভিযোগে আটক করা…
বিলোনিয়ায় গাঁজা কাণ্ডে নয়া মোড়, জিআরপি কনস্টেবল গ্রেপ্তার, থানার রুম থেকেই উদ্ধার গাঁজা
নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ১০ জুন: বিলোনিয়া রেল স্টেশন চত্বরে গাঁজা কাণ্ডে ধৃতের পলায়নের ঘটনায় চাঞ্চল্যকর মোড়। এই ঘটনায়…
ডিজিপি কমেন্ডেশন পদে সম্মানিত খোয়াইয়ের চার পুলিশ
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ জুন: ত্রিপুরা পুলিশের সর্বোচ্চ মহলের স্বীকৃতি পেলেন খোয়াই জেলার চার পুলিশ আধিকারিক ও কর্মী।…


















