News Flash

  • Home
  • ত্রিপুরা
  • শর্ট সার্কিটের আগুনে গোলাবাড়িতে পুড়ল চারটি দোকান
Image

শর্ট সার্কিটের আগুনে গোলাবাড়িতে পুড়ল চারটি দোকান

নিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ২৫ জুন৷৷   বৈদ্যুতিক শর্ট-সার্কিটের আগুনে পুড়ে ছাই হয়ে যায়  চারটি দোকান৷ ঘটনা  গতকাল রাতে তেলিয়ামুড়া থানাধীন গোলাবাড়ি চৌমুহনী এলাকায়৷ গতকাল  রাত আনুমানিক  ১২:৩০  নাগাদ তেলিয়ামুড়া বনদপ্তরের কর্মীরা যখন নাইট পেটট্রোলিং করে কৃষ্ণপুর এলাকা থেকে আসছিল তখন গোলাবাড়ি চৌমুহনী  এসে দেখে একটি বৈদ্যুতিক খুঁটি থেকে শর্ট সার্কিট হয়ে আগুন লেগে যায় একটি দোকানে৷ সঙ্গে সঙ্গে তারা গাড়ি থেকে নেমে এলাকাবাসীদেরকে চিৎকার করে ডেকে আনে এবং তেলিয়ামুড়া অগ্ণি নির্বাপক দপ্তরকে খবর দেয়৷ অগ্ণি নির্বাপক দপ্তরের কর্মীরা আসার পূর্বে আগুনে গ্রাস করে নেয় চারটি দোকান৷  প্রায় এক ঘন্টার প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে৷তেলিয়ামুড়া দমকল বাহিনীর কর্মীদের প্রচেষ্টায় রক্ষা পায় একটি বাড়িও৷ দমকল বাহিনী কর্মীদের প্রশংসা করে এলাকার লোকজন৷ ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় এক কোটি হবে বলে জানা যায়৷ কান্নায় ভেঙ্গে পড়ে দোকানের মালিক সহ তার পরিবারের লোকরা৷ জানা যায় একই পরিবারের সবগুলি দোকান ছিল৷

Releated Posts

মান্দাইয়ে স্ক্রুটিনিতে বাধার অভিযোগ, ব্লকের সামনে রাস্তায় বসে বামেদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: ভিলেজ কাউন্সিল নির্বাচনকে ঘিরে মান্দাই ব্লকে স্ক্রুটিনি পর্বে উত্তেজনা ছড়াল। বামফ্রন্ট ও নির্দল প্রার্থীদের স্ক্রুটিনিতে…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

চোরাই সামগ্রী ও বিপুল পরিমাণ বিলিতি মদ উদ্ধার, আটক এক

আগরতলা, ৯ সেপ্টেম্বর: গোপন সূত্রের ভিত্তিতে অভিযান চালিয়ে চোরাই সামগ্রীর পাশাপাশি বিপুল পরিমাণ বিলিতি মদ উদ্ধার করল এয়ারপোর্ট…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

টমটম চালককে মারধরের অভিযোগ, থানায় মামলা

ধর্মনগর, ৯ সেপ্টেম্বর: প্রকাশ্য রাস্তায় এক টমটম চালককে মারধরের অভিযোগকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে ধর্মনগরের অফিসটিলা এলাকায়। কালী…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

লেফুঙ্গা ব্লকের ১০ ভিলেজ কমিটিতেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় তিপ্রা মথার প্রার্থীরা জয়ী

আগরতলা, ৮ সেপ্টেম্বর: ভিলেজ কমিটি নির্বাচনকে ঘিরে লেফুঙ্গা ব্লকে বড় সাফল্য পেল তিপ্রা মথা। লেফুঙ্গা ব্লকের অন্তর্গত ১০টি…

ByByReshmi Debnath Sep 8, 2026
Scroll to Top