News Flash

  • Home
  • মুখ্য খবর
  • চুরাইবাড়িতে লরি আটকে বিস্তর পরিমানে গাঁজা উদ্ধার
Image

চুরাইবাড়িতে লরি আটকে বিস্তর পরিমানে গাঁজা উদ্ধার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৫ জুন৷৷ উত্তর জেলার পুলিশ সুপারের দায়িত্ব গ্রহণ করার পর একের পর এক নেশা বিরোধী অভিযান সংঘটিত করে মাদক পাচারকারীদের মধ্যে কম্পন ধরালেন জেলা পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তী৷
নেশা কারবারীদের বিরুদ্ধে রীতিমতো যুদ্ধ ঘোষণা  করেছেন খোদ পুলিস সুপার৷  পুলিস সুপারের কাছে গোপন খবর ছিল রাজ্য থেকে বহিঃ রাজ্যে পাচারের উদ্দেশ্যে শুকনো গাঁজা নিয়ে যাওয়া হবে৷ সেই খবরের উপর ভিত্তি করে শনিবার গভীর রাতে  পুলিস সুপার ভানুপদ চক্রবর্তী , মহকুমার পুলিশ অধিকারিক দেবাশীষ সাহা ও চুড়াইবাড়ি থানার ওসি হরেন্দ্র দেববর্মা চুরাইবাড়ি থানার  সামনের নাকা পয়েন্টে যানবাহন তল্লাশি চালান৷ তল্লাশি চলাকালীন সময় একটি বারো চাকার লরি দাঁড় করায় স্থানীয় থানার পুলিস৷  সেই লরিতে তল্লাশি চালিয়ে লরির ভিতর থেকে ছোট ছোট ৫০ প্যাকেটে অনুমানিক মোট ২৫০ কেজি শুকনো গাঁজা উদ্ধার করে পুলিস৷  আটক করা হয় লরি চালক আব্দুল  রহমানকে (৩০)৷ বাড়ি গোমতী জেলার উদয়পুরের রাজধনগর কাকড়াবন থানা এলাকায়৷  পুলিস সুপার ভানুপদ চক্রবর্তী  জানিয়েছেন,উনার কাছে গোপন খবর ছিল৷আর সেই খবরের ভিত্তিতে অভিযান চালালে  এই সাফল্য মিলে৷ উদ্ধারকৃত গাঁজার কালোবাজারি মূল্য আনুমানিক ৩৭লক্ষ ৫০০০০ টাকা হবে বলে জানিয়েছেন তিনি৷ তিনি আরো জানিয়েছেন, উদ্ধারকৃত গাঁজা গুলি আগরতলা থেকে বহিঃ রাজ্যে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল৷সানীয় থানার পুলিশ সুনির্দিষ্ট ধারায় মামলা রুজু করে এই পাচারকান্ডে কারা কারা জড়িত রয়েছে তা খতিয়ে দেখছে৷

Releated Posts

তিনদিনের উৎসব শেষে ত্রিপুরার আনারস শিল্পে নতুন সম্ভাবনার দিগন্ত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জুন: তিন দিনব্যাপী ত্রিপুরা গ্লোবাল পাইনঅ্যাপেল ফেস্টিভ্যাল ২০২৬ আজ নয়াদিল্লীতে সফলভাবে সমাপ্ত হয়েছে। উৎসবের…

ByByReshmi Debnath Jun 29, 2026

কেন্দ্রীয় মন্ত্রীর উপস্থিতিতে সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের পর্যালোচনা সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জুন: রাজ্য অতিথিশালার মিলনায়তনে আজ সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের এক পর্যালোচনা সভা…

ByByReshmi Debnath Jun 29, 2026

আগরতলায় কেন্দ্রীয় নারী ও শিশু উন্নয়ন মন্ত্রীর পরিদর্শন, খতিয়ে দেখলেন বিভিন্ন কল্যাণমূলক প্রকল্পের অগ্রগতি

আগরতলা, ২৯ জুন: কেন্দ্রীয় নারী ও শিশু উন্নয়ন মন্ত্রী অন্নপূর্ণা দেবী সোমবার আগরতলার বিভিন্ন নারী ও শিশু কল্যাণমূলক…

ByByReshmi Debnath Jun 29, 2026

উত্তর ত্রিপুরায় ৭.৫ কোটি টাকার ইয়াবা উদ্ধার, গ্রেফতার এক

আগরতলা, ২৯ জুন: মাদকবিরোধী অভিযানে বড় সাফল্য পেল উত্তর ত্রিপুরা জেলা পুলিশ। দামছড়া থানার উদ্যোগে চালানো নিয়মিত যানবাহন…

ByByTaniya Chakraborty Jun 29, 2026
Scroll to Top