News Flash

  • Home
  • প্রধান খবর
  • সংঘাতপূর্ণ আবহে মুখ্যমন্ত্রীর সফরকালেই উত্তরবঙ্গে রাজ্যপাল
Image

সংঘাতপূর্ণ আবহে মুখ্যমন্ত্রীর সফরকালেই উত্তরবঙ্গে রাজ্যপাল

কলকাতা,২৫ জুন (হি. স.) সংঘাতপূর্ণ আবহে একই সময়ে উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী ও রাজ্যপাল। পঞ্চায়েত ভোটের প্রচারের লক্ষ্যে রবিবারই কোচবিহারে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এরইমধ্যে সোমবার উত্তরবঙ্গ যাচ্ছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগ থেকে শুরু করে পঞ্চায়েত ভোটে শাসকদলের ভূমিকা নিয়ে রাজ্য সরকার এবং রাজ্যপালের মধ্যে দ্বন্দ্ব বাড়ছিলই। সাম্প্রতিক সেই ঘটনাপ্রবাহে দ্বন্দ্ব আরও বেড়ে গিয়েছে বলেই মনে করা হচ্ছে। রাজ্যের নির্বাচন কমিশনারের নিয়োগপত্র নবান্নে ফেরত পাঠিয়ে যে অবস্থান রাজ্যপাল নিয়েছেন, এমন নজিরবিহীন ঘটনার সাক্ষী গোটা দেশ। সেই সংঘাতপূর্ণ আবহে একই সময়ে উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী ও রাজ্যপাল। পঞ্চায়েত ভোটের প্রচারের লক্ষ্যে রবিবারই কোচবিহারে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এরইমধ্যে সোমবার উত্তরবঙ্গ যাচ্ছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। জানা গিয়েছে, প্রথম দু’দিন তাঁর গন্তব্য হবে দার্জিলিংয়ের রাজভবন। একই সময়ে মুখ্যমন্ত্রী ও রাজ্যপালের সফর নিয়ে উত্তরবঙ্গের রাজনীতির উত্তাপ বাড়তে পারে বলেই মনে করছে রাজনৈতিক মহল।
এদিকে, আগামী বুধবার উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় সহ একাধিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের নিয়ে বৈঠকে বসতে চলেছেন রাজ্যপাল। যা নিয়ে মোটেই খুশি নয় রাজ্য সরকার। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর সঙ্গে আলোচনা ছাড়া আচার্য যে সব অস্থায়ী উপাচার্যকে বেছে নিয়েছিলেন, তাঁদের তিনি বৈঠকে ডেকেছেন উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে। ২৮ জুন রাজ্যপাল উপাচার্যদের মুখোমুখি হবেন। শনিবার সেই বার্তা রাজভবন থেকে পৌঁছে দেওয়া হয়েছে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে। এই বৈঠকে মোট ১৩ জন উপাচার্যকে রাখা হয়েছে। শিক্ষা দফতর সূত্রে খবর, রাজ্য সরকারকে না জানিয়ে এককভাবে এই বৈঠক ডেকেছেন রাজ্যপাল। আর তাতেই সংঘাতের পরিস্থিতি তৈরি হয়েছে।

Releated Posts

ভারতের সীমান্ত সুরক্ষায় অরুণাচল প্রদেশের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে: উপরাষ্ট্রপতি রাধাকৃষ্ণন

ইটানগর, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের সীমান্ত সুরক্ষায় অরুণাচল প্রদেশ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বলে মন্তব্য করেছেন উপরাষ্ট্রপতি…

ByByNews Desk Sep 9, 2026

যাদবপুর বিশ্ববিদ্যালয়ে অস্থায়ী রেজিস্ট্রার ও ফিনান্স অফিসার নিয়োগ রাজ্যপাল আর এন রবির

কলকাতা, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কাজে গতি আনতে নতুন অস্থায়ী রেজিস্ট্রার ও ফিনান্স অফিসার নিয়োগ করলেন…

ByByNews Desk Sep 9, 2026

কোচবিহারে ৯০ লক্ষ টাকার সোনার বিস্কুটসহ যুবক গ্রেফতার

কলকাতা, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের কোচবিহার জেলার দিনহাটা থানার সাহেবগঞ্জ এলাকায় নিয়মিত নাকা চেকিংয়ের সময় ৬৮১ গ্রামেরও বেশি…

ByByNews Desk Sep 9, 2026

উৎসবের মরশুমে সোনা কেনায় লাগাম টানার মোদির আবেদন, অর্থনীতি বনাম রাজনৈতিক সমীকরণের প্রশ্ন

নয়াদিল্লি, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): উৎসবের মরশুমের আগে ভারতীয়দের অপ্রয়োজনীয় সোনা কেনা থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র…

ByByNews Desk Sep 9, 2026
Scroll to Top