News Flash

  • Home
  • প্রধান খবর
  • বাঁকুড়ায় ছক্কা হাঁকিয়ে তৃণমূলের প্রার্থীদের ভোটে জেতানোর আবেদন মনোজের, কটাক্ষ বিজেপির
Image

বাঁকুড়ায় ছক্কা হাঁকিয়ে তৃণমূলের প্রার্থীদের ভোটে জেতানোর আবেদন মনোজের, কটাক্ষ বিজেপির

বাঁকুড়া, ২৪ জুন (হি. স.) : বাঁকুড়ায় নির্বাচনী প্রচারে এসে ব্যাট হাতে ছক্কা হাঁকালেন রাজ্যের ক্রীড়া দফতরের প্রতিমন্ত্রী মনোজ তেওয়ারি। সেখানেই আসন্ন পঞ্চায়েতে তৃণমূলের প্রার্থীদের জেতানোর জন্য করলেনও আবেদনও। যদিও এব বিষয়ে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি।

শনিবার বাঁকুড়া ২ নম্বর ব্লকের তৃণমূলের জেলা পরিষদ, পঞ্চায়েত সমিতি ও এলাকার পঞ্চায়েতের প্রার্থীদের নিয়ে এক্তেশ্বরে প্রচারে যান মনোজ। এক্তেশ্বর শিবের মন্দিরে পুজো দিয়ে এলাকার মানুষের কাছে দলীয় প্রার্থীদের জন্য আশীর্বাদ চান তিনি। এরপরেই স্থানীয় মাঠে হাতে ব্যাট নিয়ে জমিয়ে ব্যাটিং করন তিনি। উন্নয়নের নিরীখে তৃণমূলের প্রার্থীদের মানুষ আশীর্বাদ করবেন আশাবাদী রাজ্যের প্রতিমন্ত্রী।

ব্যাট হাতে মাঠে নেমে এমন প্রচারকে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি। ওন্দার বিজেপি বিধায়ক বলেন, আর ক্রিকেট খেলে কিছু হবে না। এবার ফুটবল খেলুন। বাঁকুড়ার মানুষ ফুটবল খেলতে চায়। ১০ বছর পঞ্চায়েত লুঠ হয়েছে, তখন কোথায় ছিলেন। এখন এখানে ক্রিকেট খেলতে এসেছেন।

Releated Posts

বিদেশে চক্ষু চিকিৎসার অনুমতি না মেলায় সুপ্রিম কোর্টে অভিষেক বন্দ্যোপাধ্যায়

নয়াদিল্লি, ৩০ জুলাই (আইএএনএস): বিদেশে চোখের চিকিৎসার অনুমতি না দেওয়ার কলকাতা হাই কোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের…

ByByNews Desk Jul 30, 2026

বাঁকিপুর উপনির্বাচন: জন সুরাজ কর্মীদের আটক নিয়ে প্রশ্ন প্রশান্ত কিশোরের, কড়া ভোটার যাচাইকে সমর্থন

পাটনা, ৩০ জুলাই (আইএএনএস): বিহারের বহুল আলোচিত বাঁকিপুর বিধানসভা উপনির্বাচনে বৃহস্পতিবার ভোটগ্রহণ চলাকালীন নির্বাচনের আগের রাতে জন সুরাজ…

ByByNews Desk Jul 30, 2026

অমিত শাহের পুনে সফরের আগে রাজনৈতিক উত্তাপ, বিক্ষোভে কংগ্রেস, পাল্টা জবাবের হুঁশিয়ারি বিজেপির

পুনে, ৩০ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের ১ আগস্টের পুনে সফরকে ঘিরে মহারাষ্ট্রের রাজনীতিতে উত্তেজনা তীব্র হয়েছে।…

ByByNews Desk Jul 30, 2026

শিক্ষাব্যবস্থা প্রশ্নফাঁস ও দুর্নীতিতে ভেঙে পড়েছে, ‘সামনা’-য় কেন্দ্র-রাজ্যকে তোপ শিবসেনা (ইউবিটি)

মুম্বই, ৩০ জুলাই (আইএএনএস): প্রশ্নফাঁস, পরীক্ষায় দুর্নীতি, অযোগ্য উপাচার্য নিয়োগ এবং আর্থিক কেলেঙ্কারির জেরে দেশের শিক্ষাব্যবস্থা কার্যত ভেঙে…

ByByNews Desk Jul 30, 2026
Scroll to Top