News Flash

  • Home
  • দেশ
  • সৌদিতে বসে কীভাবে মিনাখায় মনোনয়ন, কমিশনের রিপোর্ট তলব হাই কোর্টের
Image

সৌদিতে বসে কীভাবে মিনাখায় মনোনয়ন, কমিশনের রিপোর্ট তলব হাই কোর্টের

কলকাতা, ২৩ জুন (হি.স.): সৌদি আরবে বসে কীভাবে মিনাখায় মনোনয়ন জমা দিলেন তৃণমূল প্রার্থী মইনুদ্দিন গাজি? রাজ্য নির্বাচন কমিশনের কাছে তদন্ত রিপোর্ট চাইল কলকাতা হাই কোর্ট। আগামী ২৮ জুন তদন্ত রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ বিচারপতি অমৃতা সিনহার। ওইদিনই মামলার পরবর্তী শুনানি। রিপোর্ট খতিয়ে দেখে মনোনয়ন বাতিল হবে কিনা, সে নির্দেশ দেবে হাই কোর্ট।

এই মামলায় আগেই অভিবাসন দফতরকে পার্টি করার নির্দেশ দেন বিচারপতি সিনহা। সেই অনুযায়ী শুক্রবার হাই কোর্টে রিপোর্ট জমা দেন অভিবাসন দফতর। জানানো হয়, ভোট বিজ্ঞপ্তি জারির আগে গত ৪ জুন সৌদি আরবের উদ্দেশে রওনা দেন মইনুদ্দিন গাজি। হিসাব অনুযায়ী মনোনয়ন জমার সময় উপস্থিত থাকতে হয় প্রার্থীদের। তবে ১২ জুন কীভাবে মিনাখাঁয় মনোনয়ন জমা দিলেন মিনাখাঁর কুমারজোলর গ্রাম পঞ্চায়েতে শাসকদলের প্রার্থী মইনুদ্দিন গাজি? সে প্রশ্ন তোলেন বিচারপতি। মনোনয়নপত্র জমার সময় কে সই করল? কেনই বা স্ক্রুটিনির সময় তাঁর মনোনয়নপত্র বাতিল করা হল না? সে সংক্রান্ত তদন্ত রিপোর্ট রাজ্য নির্বাচন কমিশনকে জমা দেওয়ার নির্দেশ হাই কোর্টের।

আগামী ২৮ জুনের মধ্যে তদন্ত রিপোর্ট জমা দিতে হবে রাজ্য নির্বাচন কমিশনকে। ওই রিপোর্ট খতিয়ে দেখবেন বিচারপতি অমৃতা সিনহা। তারপরই মইনুদ্দিন গাজির মনোনয়ন বাতিল হবে কিনা, সে বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হবে।

Releated Posts

আরডিআই প্রকল্পে অর্থ বরাদ্দ নিয়ে স্বার্থের সংঘাতের অভিযোগ ভিত্তিহীন, সংবাদমাধ্যমের প্রতিবেদন বিভ্রান্তিকর: কেন্দ্র

নয়াদিল্লি, ৩১ জুলাই (আইএএনএস): টেকনোলজি ডেভেলপমেন্ট বোর্ড (টিডিবি)-এর মাধ্যমে গবেষণা, উন্নয়ন ও উদ্ভাবন (আরডিআই) প্রকল্পে সংস্থাগুলিকে অর্থ বরাদ্দের…

ByByNews Desk Jul 31, 2026

ঘুষ মামলায় রেলের পণ্য ক্লার্ককে চার বছরের কারাদণ্ড, জরিমানাও করল সিবিআই আদালত

লখনউ, ৩১ জুলাই (আইএএনএস): ঘুষ নেওয়ার মামলায় উত্তরপ্রদেশের রায়বরেলি জেলার দরিয়াপুর জংশন রেলস্টেশনের তৎকালীন গুডস ক্লার্ক দুর্গেশ বাহাদুর…

ByByNews Desk Jul 31, 2026

পূর্ববর্তী তৃণমূল সরকারের সময় লিজে দেওয়া জমির ব্যবহার খতিয়ে দেখবে রাজ্য সরকার

কলকাতা, ৩১ জুলাই (আইএএনএস): পূর্ববর্তী মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস সরকারের আমলে বেসরকারি সংস্থাগুলিকে লিজে দেওয়া জমির বর্তমান…

ByByNews Desk Jul 31, 2026

গ্রেফতার প্রাক্তন তৃণমূল বিধায়ক সব্যসাচী দত্তের ঘনিষ্ঠদের ১২টি ঠিকানায় ইডির হানা

কলকাতা, ৩১ জুলাই (আইএএনএস): গ্রেফতার প্রাক্তন তৃণমূল কংগ্রেস বিধায়ক এবং বিধাননগর পুরসভার প্রাক্তন মেয়র সব্যসাচী দত্তের সঙ্গে যুক্ত…

ByByNews Desk Jul 31, 2026
Scroll to Top