News Flash

  • Home
  • মুখ্য খবর
  • প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নয় বছরের কাজকর্ম জন সম্মুখে তুলে ধরতে জনসম্পর্ক অভিযান
Image

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নয় বছরের কাজকর্ম জন সম্মুখে তুলে ধরতে জনসম্পর্ক অভিযান

আগরতলা, ২৩ জুন (হি.স.) : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নয় বছরের কাজকর্ম জন সম্মুখে তুলে ধরতে রির্পোট কার্ড হাতে নিয়ে শুক্রবার প্রতাপগড় বিধানসভার অধীনে মহাশক্তি এলাকায় বিভিন্ন মতাদর্শপূর্ণ ব্যক্তির বাসভবনে গিয়েছেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক।

 প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নয় বছরের কাজকর্ম জন সম্মুখে তুলে ধরতে একমাসব্যাপী বিভিন্ন কর্মসূচির আয়োজন করেছে বিজেপি।এরই অঙ্গ হিসেবে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন জনকল্যাণ মূলক কাজের রির্পোট কার্ড হাতে নিয়ে বাড়ি বাড়ি যাচ্ছেন সমস্ত মন্ত্রী সাংসদগণ। এরই অঙ্গ হিসেবে প্রতাপগড় বিধানসভার মহাশক্তি এলাকার বাসিন্দা মৃণাল কান্তি গোস্বামী ও প্রয়াত হরিদাস দেব–র বাসভবনে গিয়েছেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক।

এদিন তিনি বলেন, নরেন্দ্র মোদী প্রত্যেক সাংসদকে নিজ নিজ বিধানসভায় সহস্রাধিক বাড়িতে জনসম্পর্ক অভিযানে জন্য নির্দেশ দিয়েছেন। তাই তাঁর নির্দেশকে মান্যতা দিয়ে আজ প্রতাপগড় বিধানসভার মহাশক্তি এলাকায় জনসম্পর্ক অভিযানে শুরু করেছেন।

সাথে তিনি যোগ করেন, বিভিন্ন মতাদর্শপূর্ণ ব্যক্তির বাসভবনে গিয়ে বুঝতে পেরেছেন জনসাধারণ চাইছেন মোদী তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হন। সকল অংশের মানুষ নরেন্দ্র মোদীর নেতৃত্বে সরকারকে সমর্থন করেন। কারণ প্রধানমন্ত্রীর জন্যই ত্রিপুরায় উন্নয়ন হয়েছে।

Releated Posts

মতপার্থক্য যেন বিবাদে পরিণত না হয়: ভারত-চীন সম্পর্কের ধারাবাহিক অগ্রগতিকে স্বাগত জানালেন প্রধানমন্ত্রী মোদী ও শি জিনপিং

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর(আইএএনএস): ভারত ও চিনের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে সাম্প্রতিক অগ্রগতিকে স্বাগত জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও…

ByBySandeep Biswas Sep 12, 2026

সমাজের দুর্বল, অসহায় ও পিছিয়েপড়া মানুষের কল্যাণে কাজ করার মধ্যেই জীবনের প্রকৃত সার্থকতা নিহিত রয়েছে : মুখ্যমন্ত্রী

আগরতলা, ১২ সেপ্টেম্বর : স্বেচ্ছা রক্তদান মানুষের সেবা করার এক মহৎ ও পবিত্র মাধ্যম। একজন মানুষের স্বেচ্ছায় দান…

ByByNews Desk Sep 12, 2026

আত্মনির্ভর কৃষক, আত্মনির্ভর গ্রাম, আত্মনির্ভর ত্রিপুরা: কৃষিমন্ত্রী

আগরতলা, ১২ সেপ্টেম্বর: গবেষণার মাধ্যমে ত্রিপুরার কৃষিক্ষেত্রের সমস্যার সমাধান খুঁজে বের করতে হবে রাজ্যের মাটিতেই। কৃষিকে শুধুমাত্র একটি…

ByByTaniya Chakraborty Sep 12, 2026

চলন্ত ট্রেন থেকে পড়ে রেলের ধাক্কায় গুরুতর আহত যুবক, চাঞ্চল্য

তেলিয়ামুড়া, ১২ সেপ্টেম্বর: রেলে যাতায়াতের সময় চলন্ত ট্রেন থেকে পড়ে গিয়ে রেলের ধাক্কায় গুরুতর আহত হলেন ৩২ বছরের…

ByByTaniya Chakraborty Sep 12, 2026
Scroll to Top