News Flash

  • Home
  • দিনের খবর
  • শিলিগুড়িতে বিজেপির দলীয় কার্যালয়ে আগুন লাগাল দুষ্কৃতীরা, মমতাকে তীব্র আক্রমণ শুভেন্দুর
Image

শিলিগুড়িতে বিজেপির দলীয় কার্যালয়ে আগুন লাগাল দুষ্কৃতীরা, মমতাকে তীব্র আক্রমণ শুভেন্দুর

শিলিগুড়ি ও কলকাতা, ২৩ জুন (হি.স.): পশ্চিমবঙ্গে হিংসাত্মক ঘটনা কমছেই না, বরং দিন দিন বেড়েই চলেছে। এবার শিলিগুড়ির ডাবগ্রাম এলাকায় বিজেপির দলীয় কার্যালয় পুড়িয়ে দিল অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীরা। বৃহস্পতিবার রাতে আগুনের লেলিহান শিখায় পুড়ে গিয়েছে বিজেপির দলীয় কার্যালয়। পুড়ে গিয়েছে একটি স্কুটারও। এই ঘটনায় তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে অভিযোগের আঙুল তুলেছে বিজেপি, থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।

এদিকে, শিলিগুড়ির ডাবগ্রামে বিজেপির পার্টি অফিসে অগ্নিকাণ্ডের ঘটনায় মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের বিরুদ্ধে আক্রমণ শানিয়েছেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শুক্রবার কলকাতায় সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বিজেপি বিধায়ক শুভেন্দু বলেছেন, “মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় না থাকা পর্যন্ত এই (হিংসা) থামবে না এবং সমাধান একটাই তৃণমূল কংগ্রেস ও মমতাকে ভোট না দেওয়া।”

Releated Posts

কলকাতায় দুর্গাপুজোর ক্লাবে হামলা, বিজেপি-তৃণমূলের পাল্টাপাল্টি অভিযোগ

কলকাতা, ২৮ সেপ্টেম্বর (আইএএনএস): দক্ষিণ কলকাতার হরিদেবপুরে একটি বিশিষ্ট দুর্গাপুজো কমিটির ক্লাবে দুই গোষ্ঠীর সংঘর্ষে কয়েকজন আহত হওয়ার…

ByByNews Desk Sep 28, 2026

দিল্লি-এনসিআরে বারবার ধর্ষণ ও যৌন নির্যাতনের ঘটনায় স্বতঃপ্রণোদিত মামলা সুপ্রিম কোর্টের

নয়াদিল্লি, ২৮ সেপ্টেম্বর (আইএএনএস): দিল্লি-এনসিআরে সাম্প্রতিক একাধিক ধর্ষণ ও যৌন নির্যাতনের ঘটনায় সোমবার স্বতঃপ্রণোদিতভাবে বিষয়টি আমলে নিল সুপ্রিম…

ByByNews Desk Sep 28, 2026

উজ্জয়নে শাহী মসজিদের অংশ অপসারণ ঘিরে উত্তেজনা, পাথর ছোড়ায় কাঁদানে গ্যাস পুলিশের

উজ্জয়ন, ২৮ সেপ্টেম্বর (আইএএনএস): মধ্যপ্রদেশের উজ্জয়নে ঐতিহাসিক শাহী মসজিদের একটি অংশ অপসারণের প্রস্তাবকে কেন্দ্র করে সোমবার সকালে উত্তেজনা…

ByByNews Desk Sep 28, 2026

বেলেঘাটায় ফের কুণাল ঘোষের গাড়িতে হামলার অভিযোগ, রাজ্যপালের হস্তক্ষেপ দাবি অভিষেকের

কলকাতা, ২৭ সেপ্টেম্বর (আইএএনএস): তৃণমূল কংগ্রেস বিধায়ক কুণাল ঘোষের গাড়িতে ফের হামলার অভিযোগ উঠল। রবিবার তাঁর বিধানসভা কেন্দ্র…

ByByNews Desk Sep 27, 2026
Scroll to Top