News Flash

  • Home
  • ত্রিপুরা
  • অম্বাবুচী উপলক্ষে লক্ষ্মীনারায় মন্দিরের সামনে মেলা
Image

অম্বাবুচী উপলক্ষে লক্ষ্মীনারায় মন্দিরের সামনে মেলা


নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২২ জুন৷৷  অম্বুবাচী উপলক্ষে রাজধানীর আগরতলা শহরের লক্ষ্মীনারায়ণ বাড়ি সহ অন্যান্য মন্দিরগুলি সেজে উঠতে শুরু করেছে৷ লক্ষীনারায়ণ বাড়ির সামনে চারদিন ব্যাপী মেলারও আয়োজন করা হয়েছে৷ অম্বুবাচী উপলক্ষে শুক্রবার সকাল থেকেই লক্ষ্মীনারায়ণ বাড়ির মন্দির সহ অন্যান্য মন্দিরগুলিতে মা-বোনদের উপচে পড়া ভিড় পরিলক্ষিত হবে৷ এজন্য মন্দির গুলিতে যাবতীয় প্রস্তুতি গ্রহণ করা হয়েছে৷ অম্বুবাচী উপলক্ষে  অন্যান্য বছরের মত এবছরও লক্ষীনারায়ণ বাড়ির সামনে মেলার আয়োজন করা হয়েছে৷ ইতিমধ্যেই দোকানিরা বিভিন্ন পণ্য সামগ্রী নিয়ে মেলায় আসতে শুরু করেছেন৷ চারদিন ব্যাপী এই মেলায় বিপুল জনসমাগম হয়৷ লক্ষীনারায়ণ বাড়ির সামনে অম্বাবুচি উপলক্ষে এই মেলা দীর্ঘদিন ধরে চলে আসছে৷ মেলা শান্তিপূর্ণভাবে অতিবাহিত করার জন্য প্রশাসনের তরফ থেকেও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে৷ উল্লেখ্য ,সূর্য যে সময়ে মিথুন রাশিতে গমন করে, তার পরবর্তী সেই বারের সেই কালে অম্বুবাচী হয়৷ অর্থাৎ, পৃথিবী এই সময়ে ঋতুমতী হন৷ এই সময়ে ধরিত্রী মাকে ঋতুমতী হিসাবে কল্পনা করা হয়৷ অম্বুবাচী তিথি তন্ত্র-মন্ত্র নিয়ে যাঁরা চর্চা করেন তাঁদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ৷ শাস্ত্র অনুসারে এমন কিছু কাজ রয়েছে, যা অম্বুবাচীর সময়ে মেনে চলা উচিত৷’অম্বুবাচীর তিন দিন পর্যন্ত কোনও রকমের মাঙ্গলিক কার্য করা যায় না৷

Releated Posts

বিক্রমনগরে উত্তেজনা, মহিলাকে রাস্তায় ফেলে মারধরের অভিযোগ, আক্রান্ত সাংবাদিক

আগরতলা, ১৩ সেপ্টেম্বর: আমতলী থানার অন্তর্গত বিক্রমনগর হাসপাতাল চৌমুহনী এলাকায় একটি বাড়িতে কথিত অসামাজিক কর্মকাণ্ডের অভিযোগকে কেন্দ্র করে…

ByByReshmi Debnath Sep 13, 2026

দশ দফা দাবিতে অক্টোবর থেকে আন্দোলন জোরদারের ঘোষণা তপশিলি জাতি সমন্বয় সমিতির

আগরতলা, ১৩ সেপ্টেম্বর: দলিতদের উপর নির্যাতন বৃদ্ধি, শিক্ষা ও কর্মসংস্থানে সংকট, শূন্যপদ পূরণ, সামাজিক ভাতা বৃদ্ধি-সহ একাধিক দাবিতে আগামী…

ByByReshmi Debnath Sep 13, 2026

এডিসিতে উচ্চপদস্থ কর্মীদের বেতন বন্ধের নির্দেশ, তিপ্রা মথার বিরুদ্ধে সরব বিরোধী দলনেতা

আগরতলা, ১৩ সেপ্টেম্বর: উচ্চ আদালতের নির্দেশের পরিপ্রেক্ষিতে টিটিএএডিসির উচ্চপদস্থ কর্মীদের বেতন বন্ধের বিষয়টি নিয়ে তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করলেন বিরোধী…

ByByReshmi Debnath Sep 13, 2026

সোনাতলায় গাছ থেকে পড়ে গুরুতর আহত দিনমজুর, জিবি হাসপাতালে রেফার

আগরতলা, ১৩ সেপ্টেম্বর: খোয়াই থানাধীন সোনাতলা এলাকায় গাছ থেকে পড়ে গুরুতর আহত হলেন এক ব্যক্তি। মঙ্গলবার গাছে উঠে…

ByByReshmi Debnath Sep 13, 2026
Scroll to Top