News Flash

Image

অসমে বন্যা, দুশ্চিন্তা না করার আহ্বান জলসম্পদ মন্ত্রী পীযূষের


গুয়াহাটি, ২২ জুন (হি.স.) : অসমে চলমান বন্যাকে কেন্দ্র করে দুশ্চিন্তা না করতে নাগরিকদের প্রতি আহ্বান জানিয়েছেন রাজ্যের জলসম্পদ দফতরের মন্ত্রী পীযূষ হাজরিকার।

আজ বৃহস্পতিবার জনতা ভবনে তাঁর কার্যালয়ে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে মন্ত্রী হাজরিকা বলেন, এবারের বন্যায় এখন পর্যন্ত চারটি স্থানে তিনটি নদীবাঁধ ভেঙেছে। যে তিন স্থানে নদীবাঁধ ভেঙেছে সেগুলি বরমা, নাওবৈচা এবং ভবানীপুর বিধানসভা কেন্দ্র এলাকার।

তিনি বলেন, নবনির্মিত নদীবাঁধ কোথাও ভাঙেনি। বরং এ সব নবনির্মিত নদীবাঁধ নির্মাণের ফলে এবার ধেমাজি, মরিগাঁও, মাজুলি, শদিয়া প্রভৃতি জেলায় সব বর্ষার মরশুমে যে ভয়াবহ বন্যা আসে তা থেকে রক্ষা পেয়েছে। মন্ত্রীর ব্যাখ্যা, কোথাও কোথাও ৬০ থেকে ৭০ বছরের পুরনো বাঁধ ভেঙে। তবে নদীবাঁধগুলিকে ভাঙনের কবল থেকে রক্ষা করতে দিনরাত কাজ করছেন তাঁর দফরের কর্মকর্তারা।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী পীযূষ বলেন, গত বছর রাজ্যের ২৬টি নদীবাঁধ ৪১টি স্থানে ভেঙেছিল। যেগুলি সম্পূর্ণ মেরামত করা হয়েছে। বলেন, ৪৫ বছরের ইতিহাসে এবার সবচেয়ে কম বন্যা হয়েছে।

Releated Posts

অরুণাচল প্রদেশে সেনাবাহিনীর ট্রাক খাদে পড়ে মৃত্যু জওয়ানের, আহত ২

ইটানগর, ২৭ জুন (আইএএনএস): অরুণাচল প্রদেশের পশ্চিম কামেং জেলায় জাতীয় সড়ক-১৩-এ সেনাবাহিনীর একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে…

ByByNews Desk Jun 27, 2026

অসম, ত্রিপুরা ও পশ্চিমবঙ্গে জেএমবির নেটওয়ার্ক বিস্তারের চেষ্টার অভিযোগে ১১ জনের বিরুদ্ধে এনআইএ-র চার্জশিট

গুয়াহাটি, ২৬ জুন: নিষিদ্ধ জঙ্গি সংগঠন জামা’আতুল মুজাহিদিন বাংলাদেশ (জেএমবি)-এর একটি শাখার মাধ্যমে অসম, ত্রিপুরা, পশ্চিমবঙ্গ-সহ উত্তর-পূর্বাঞ্চলে জঙ্গি…

ByByTaniya Chakraborty Jun 26, 2026

মাদকের বিরুদ্ধে অভিযান আরও জোরদার হবে, যুব সমাজকে রক্ষা করাই লক্ষ্য: হিমন্ত বিশ্ব শর্মা

গুয়াহাটি, ২৬ জুন (আইএএনএস): মাদকাসক্তি ও অবৈধ মাদক পাচারের বিরুদ্ধে অসম সরকার ভবিষ্যতেও নিরলস অভিযান চালিয়ে যাবে বলে…

ByByTaniya Chakraborty Jun 26, 2026

উচ্চশিক্ষা সহায়তা প্রকল্পে ২০২৫-২৬ অর্থবর্ষে ১৭৬ কোটির বেশি টাকা বিতরণ করেছে অসম সরকার: হিমন্ত বিশ্ব শর্মা

গুয়াহাটি, ২৫ জুন (আইএএনএস): উচ্চশিক্ষায় পড়ুয়াদের আর্থিক সহায়তা দিতে ২০২৫-২৬ অর্থবর্ষে ১৭৬ কোটিরও বেশি টাকা বিনিয়োগ করেছে অসম…

ByByNews Desk Jun 25, 2026
Scroll to Top