News Flash

  • Home
  • বিদেশ
  • হোয়াইট হাউসে মিলিত মোদী ও বাইডেন, দুই রাষ্ট্রনেতার মধ্যে বিশেষ উপহার বিনিময়
Image

হোয়াইট হাউসে মিলিত মোদী ও বাইডেন, দুই রাষ্ট্রনেতার মধ্যে বিশেষ উপহার বিনিময়

ওয়াশিংটন, ২২ জুন (হি.স.): হোয়াইট হাউসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বিশেষ আপ্যায়ন জানালেন আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন ও তাঁর স্ত্রী (ফার্স্ট লেডি) জিল বাইডেন। ভারতীয় সময় অনুযায়ী, বৃহস্পতিবার সকালে হোয়াইট হাউসে মিলিত হন মোদী, বাইডেন ও ফার্স্ট লেডি জিল বাইডেন। দুই রাষ্ট্রনেতার মধ্যে বিশেষ উপহার বিনিময় হয়েছে। প্রেসিডেন্ট বাইডেনকে ‘দশ প্রিন্সিপাল উপনিষদ’ বই উপহার দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, এছাড়াও আরও অনেক বিশেষ উপহার দিয়েছেন মোদী।

প্রধানমন্ত্রী মোদী টুইট করে জানান, “হোয়াইট হাউসে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য আমেরিকার রাষ্ট্রপতি জো বাইডেন এবং ফার্স্ট লেডি জিল বাইডেনকে ধন্যবাদ জানাই। আমরা বেশ কয়েকটি বিষয়ে দুর্দান্ত আলোচনা করেছি।” হোয়াইট হাউসের পক্ষ থেকে জানানো হয়, আনুষ্ঠানিক উপহার হিসাবে, মার্কিন রাষ্ট্রপতি জো বাইডেন এবং ফার্স্ট লেডি জিল বাইডেন প্রধানমন্ত্রী মোদীকে বিংশ শতাব্দীর গোড়ার দিকে একটি হস্তনির্মিত, অ্যান্টিক আমেরিকান বই গ্যালি উপহার দেবেন। রাষ্ট্রপতি বাইডেন প্রধানমন্ত্রী মোদীকে একটি ভিনটেজ আমেরিকান ক্যামেরাও উপহার দেবেন। জিল বাইডেন প্রধানমন্ত্রী মোদীকে ‘রবার্ট ফ্রস্টের সংগৃহীত কবিতা’-এর একটি স্বাক্ষরিত, প্রথম সংস্করণের অনুলিপি উপহার দেবেন।

Releated Posts

বাংলাদেশে সংবাদপত্রের দফতরে হিন্দু সাংবাদিকের মৃতদেহ উদ্ধার, তদন্ত নিয়ে প্রশ্ন তুলল আওয়ামী লীগ

ঢাকা, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): বাংলাদেশে সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে উদ্বেগের মধ্যেই বরিশাল জেলার একটি সংবাদপত্রের দফতর থেকে এক হিন্দু…

ByByNews Desk Sep 12, 2026

বদলে যাওয়া বিশ্বশক্তির সমীকরণের ‘জানালা’ ব্রিকস সম্মেলন: মার্কিন সংবাদমাধ্যম

ওয়াশিংটন, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): পরিবর্তিত বিশ্বব্যবস্থা, চাপের মুখে থাকা কূটনৈতিক জোট, বিভিন্ন আঞ্চলিক সংঘাত এবং আমেরিকা ও চিনের…

ByByNews Desk Sep 12, 2026

১৯৯৮ সালেই ভারতে হামলার আশঙ্কা জানিয়েছিল বিন লাদেন: সিআইএ রিপোর্ট

ওয়াশিংটন, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ১৯৯৮ সালে ভারতে হামলা চালানোর পরিকল্পনা ছিল আল-কায়েদা প্রধান ওসামা বিন লাদেনের। সম্প্রতি প্রকাশিত…

ByByNews Desk Sep 12, 2026

ক্যানবেরায় অস্ট্রেলিয়ার নৌপ্রধানের সঙ্গে বৈঠকে ভারতীয় নৌপ্রধান, সামুদ্রিক সহযোগিতা বাড়ানোর আলোচনা

ক্যানবেরা, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে সামুদ্রিক সহযোগিতা আরও গভীর করার লক্ষ্যে শুক্রবার অস্ট্রেলিয়ার নৌপ্রধান ভাইস…

ByByTaniya Chakraborty Sep 11, 2026
Scroll to Top