News Flash

  • Home
  • মুখ্য খবর
  • প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নয় বছরের কার্যকাল : ত্রিপুরায় বাড়ি বাড়ি জনসম্পর্ক অভিযানের সূচনা
Image

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নয় বছরের কার্যকাল : ত্রিপুরায় বাড়ি বাড়ি জনসম্পর্ক অভিযানের সূচনা

আগরতলা, ২১ জুন (হি.স.) : ত্রিপুরায় লোকসভা নির্বাচনের প্রচারের ঢাকে কাঠি পড়ল আজ। বাড়ি বাড়ি জনসম্পর্ক অভিযানের সূচনা করেছেন মুখ্যমন্ত্রী অধ্যাপক (ডা.) মানিক সাহা এবং প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য। মূলত, অভিযানের মাধ্যমে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নয় বছরের কার্যকালের সাফল্য জনগণের সম্মুখে তুলে ধরা হবে। সে মোতাবেক প্রধানমন্ত্রীর নয় বছরের কর্মকান্ডের প্রচারপত্র জনসাধারণের হাতে তুলে দিয়েছেন। এদিন সদর মহকুমায় প্রতাপগড় মন্ডলের অধীনে যোগেন্দ্র নগর এলাকায় ওই জনসম্পর্ক অভিযানের সূচনা হয়েছে। বিজেপি প্রদেশ সভাপতি জানিয়েছেন, আজ থেকে সারা ত্রিপুরায় বাড়ি বাড়ি জনসম্পর্ক অভিযান শুরু হয়েছে। চলবে ৩০ জুন পর্যন্ত। 

এদিন প্রদেশ সভাপতি বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কার্যকালের নয় বছর পূর্তি উপলক্ষ্যে এক মাস ব্যাপী বিভিন্ন কর্মসূচী নেওয়া হয়েছিল। তারই অঙ্গ হিসেবে আজ বাড়ি বাড়ি জনসম্পর্ক অভিযান শুরু হয়েছে। সাথে তিনি যোগ করেন, আজ থেকেই সারা ত্রিপুরায় এই অভিযান শুরু হবে। চলবে ৩০ জুন পর্যন্ত। তাঁর দাবি, কাজের নিরিখে লোকসভা নির্বাচনে ত্রিপুরার জনগণ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রতি আস্থা প্রদর্শনের জন্য এই অভিযান হাতে নেওয়া হয়েছে। 

এদিন মুখ্যমন্ত্রী অধ্যাপক(ডা.) মানিক সাহা বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন সরকারের ৯ বছর সময়কালে ত্রিপুরা সহ দেশের প্রতিটি প্রান্ত পেয়েছে উন্নয়নের ছোঁয়া। তাঁর হাত ধরেই প্রগতির পথে অগ্রসর হয়েছে দেশ। এই ধারাবাহিকতা বজায় রেখে নতুন ভারত নির্মাণের লক্ষ্যে পৌঁছাতে নরেন্দ্র মোদীর হাতকে আগামীদিনে আরও বেশি সমর্থন দিয়ে শক্তিশালী করতে দৃঢ় সংকল্পবদ্ধ আমরা। তাই, আজ‌ প্রতাপগড় বিধানসভা কেন্দ্রের বিদ্যাসাগর এলাকায় বাড়ি বাড়ি জনসম্পর্ক অভিযানে গিয়েছি এবং প্রধানমন্ত্রী মোদীর নয় বছরের কার্যকালে সেবা, সুশাসন এবং গরীব কল্যাণের বিভিন্ন বিষয় জনসাধারণের সামনে তুলে ধরেছি, বলেন মুখ্যমন্ত্রী। এদিন এই জনসম্পর্ক অভিযানে ত্রিপুরা বিধানসভার প্রাক্তন অধ্যক্ষ তথা বিজেপি প্রদেশ সহ-সভাপতি রেবতী মোহন দাস সমেত প্রতাপগড় মন্ডল ও সদর জেলার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 

Releated Posts

মতপার্থক্য যেন বিবাদে পরিণত না হয়: ভারত-চীন সম্পর্কের ধারাবাহিক অগ্রগতিকে স্বাগত জানালেন প্রধানমন্ত্রী মোদী ও শি জিনপিং

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর(আইএএনএস): ভারত ও চিনের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে সাম্প্রতিক অগ্রগতিকে স্বাগত জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও…

ByBySandeep Biswas Sep 12, 2026

সমাজের দুর্বল, অসহায় ও পিছিয়েপড়া মানুষের কল্যাণে কাজ করার মধ্যেই জীবনের প্রকৃত সার্থকতা নিহিত রয়েছে : মুখ্যমন্ত্রী

আগরতলা, ১২ সেপ্টেম্বর : স্বেচ্ছা রক্তদান মানুষের সেবা করার এক মহৎ ও পবিত্র মাধ্যম। একজন মানুষের স্বেচ্ছায় দান…

ByByNews Desk Sep 12, 2026

আত্মনির্ভর কৃষক, আত্মনির্ভর গ্রাম, আত্মনির্ভর ত্রিপুরা: কৃষিমন্ত্রী

আগরতলা, ১২ সেপ্টেম্বর: গবেষণার মাধ্যমে ত্রিপুরার কৃষিক্ষেত্রের সমস্যার সমাধান খুঁজে বের করতে হবে রাজ্যের মাটিতেই। কৃষিকে শুধুমাত্র একটি…

ByByTaniya Chakraborty Sep 12, 2026

চলন্ত ট্রেন থেকে পড়ে রেলের ধাক্কায় গুরুতর আহত যুবক, চাঞ্চল্য

তেলিয়ামুড়া, ১২ সেপ্টেম্বর: রেলে যাতায়াতের সময় চলন্ত ট্রেন থেকে পড়ে গিয়ে রেলের ধাক্কায় গুরুতর আহত হলেন ৩২ বছরের…

ByByTaniya Chakraborty Sep 12, 2026
Scroll to Top