News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • লামডিং-বদরপুর পাহাড় লাইন পরিদর্শনে আসছেন উত্তরপূর্ব সীমান্ত রেলের জেনারেল ম্যানেজার চেতন শ্রীবাস্তব
Image

লামডিং-বদরপুর পাহাড় লাইন পরিদর্শনে আসছেন উত্তরপূর্ব সীমান্ত রেলের জেনারেল ম্যানেজার চেতন শ্রীবাস্তব

হাফলং (অসম), ২০ জুন (হি.স.) : লামডিং-বদরপুর পাহাড় লাইন পরিদর্শনে আসছেন উত্তরপূর্ব সীমান্ত রেলের জেনারেল ম্যানেজার চেতনকুমার শ্রীবাস্তব। উত্তরপূর্ব সীমান্ত রেলের জেনারেল ম্যানেজার হিসেবে দায়িত্ব নেওয়ার পর এই প্রথম লামডিং-বদরপুর ব্রডগেজ রেলপথ পরিদর্শনে আসছেন চেতন কুমার।

বুধবার রাত সাড়ে ১১টায় গুয়াহাটি থেকে ১৫৬৩০ নম্বর ইন্টারসিটি এক্সপ্রেসে রওয়ানা হয়ে রাত ২-টা ৫৫ মিনিটে লামডিং এসে পৌঁছবেন হবেন জিএম। তার পর বৃহস্পতিবার সকাল ৭-টা নাগাদ এলজি স্পেশাল ট্রেনে সকাল সাড়ে নয়টা নাগাদ জিএম এসে পৌঁছবেন নিউহাফলং স্টেশনে। লামডিং থেকে নিউহাফলং আসার পথে পাহাড় লাইনে অতি স্পর্শকাতর ধসপ্রবণ এলাকাগুলি পরিদর্শন করার পাশাপাশি বর্ষার মরশুমে রেলের পক্ষ থেকে ধস রোধে কী কী ব্যবস্থা নেওয়া হয়েছে, নিউহাফলং স্টেশনে এসে তা খতিয়ে দেখবেন তিনি।

তাছাড়া নিউহাফলং স্টেশনে যাত্রী স্বাচ্ছন্দ্যের বিভিন্ন দিকও খতিয়ে দেখবেন উত্তরপূর্ব সীমান্ত রেলের জেনারেল ম্যানেজার চেতন কুমার শ্রীবাস্তব। রেলপথ পরিদর্শন করে এদিনই তিনি পুনরায় মালিগাঁও ফিরে যাবেন। বৃহস্পতিবার জিএম-এর সফরসঙ্গী থাকবেন উত্তরপূর্ব সীমান্ত রেলের ডিভিশন্যাল রেলওয়ে ম্যানেজার সহ রেলের উচ্চপদস্থ আধিকারিকরা।

এদিকে বৃহস্পতিবার উত্তরপূর্ব সীমান্ত রেলের জেনারেল ম্যানেজারের সফরকে ঘিরে পাহাড় লাইনের রেল কর্মীরা ব্যস্ত হয়ে পড়েছেন।

Releated Posts

দুর্গাপুজোর উপহার, অক্টোবরে অরুণোদয় প্রকল্পের ভাতা বাড়িয়ে ১,৫০০ টাকা করল অসম সরকার

গুয়াহাটি, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): দুর্গাপুজোর আগে অসমের মহিলাদের জন্য বিশেষ উপহার ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। রাজ্যের…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

দীনদয়াল উপাধ্যায়কে শ্রদ্ধা অসমের মুখ্যমন্ত্রীর, শাসনব্যবস্থায় এখনও পথ দেখায় ‘অন্ত্যোদয়’

গুয়াহাটি, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের জন্মবার্ষিকীতে তাঁকে শ্রদ্ধা জানিয়ে ‘অন্ত্যোদয়’ দর্শনের গুরুত্ব তুলে ধরলেন অসমের মুখ্যমন্ত্রী…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

যত্ন ও সুরক্ষার প্রয়োজন এমন শিশুদের জন্য পর্যাপ্ত পরিকাঠামোর অভাব, উদ্বেগ নাগাল্যান্ড শিশু অধিকার কমিশনের

কোহিমা, ২৪ সেপ্টেম্বর (আইএএনএস): যত্ন ও সুরক্ষার প্রয়োজন এমন শিশুদের জন্য পর্যাপ্ত পরিকাঠামো ও সুযোগ-সুবিধার অভাব নিয়ে উদ্বেগ…

ByByNews Desk Sep 24, 2026

রাজ্যের বাইরে কারিগরি শিক্ষা নেওয়া পড়ুয়াদের মণিপুরের উন্নয়নে অবদান রাখার আহ্বান মুখ্যমন্ত্রীর

ইম্ফল, ২৪ সেপ্টেম্বর (আইএএনএস): রাজ্যের বাইরে কারিগরি কোর্সে পড়াশোনা করা পড়ুয়াদের মূল্যবান দক্ষতা ও অভিজ্ঞতা অর্জন করে মণিপুরে…

ByByNews Desk Sep 24, 2026
Scroll to Top