হায়দরাবাদ, ২০ জুন (হি.স.): বাবা-মা হতে চলেছেন দক্ষিণী তারকা রাম চরণ ও তাঁর স্ত্রী উপাসনা, গত বছরের ডিসেম্বরেই তা জানা গিয়েছিল। চলতি বছরের ২০ জুন ভোরে এল সুখবর। কন্যাসন্তানের বাবা-মা হলেন রামচরণ-উপসনা। প্রায় ১০ বছরের বিবাহিত জীবন পার করে সন্তান এল তাঁদের সংসারে। হায়দরাবাদের অ্যাপোলো হাসপাতালে সন্তানের জন্ম দেন উপাসনা। হাসপাতাল সূত্রের খবর, সন্তান ও মা দু’জনেই একেবারে সুস্থ আছেন।সন্তানের আগমনের আগাম প্রস্তুতি অবশ্য আগেই শুরু করে দিয়েছিলেন রাম চরণ ও উপাসনা। ঘর সাজানোর নানা ছবিও ভাগ করে নেন উপাসনা তাঁর সমাজমাধ্যমের পাতায়। রাম চরণ বাবা হয়েছেন, একইসঙ্গে দাদু হলেন দক্ষিণী সুপারস্টার চিরঞ্জীবী।

কন্যা সন্তানের বাবা হলেন রাম চরণ, বিয়ের ১০ বছর পর সুখবর দিলেন দক্ষিণী তারকা
Tags:


















