News Flash

  • Home
  • প্রধান খবর
  • মুর্শিদাবাদের ফারাক্কায় বোমা ফেটে বিস্ফোরণ, জখম ৫ শিশু
Image

মুর্শিদাবাদের ফারাক্কায় বোমা ফেটে বিস্ফোরণ, জখম ৫ শিশু

মুর্শিদাবাদ, ১৯ জুন (হি.স.): মুর্শিদাবাদের ফরাক্কায় উত্তর ইমাম নগরের মাঠপাড়া কেঁপে উঠল বোমা বিস্ফোরণে। ঘটনাটি ঘটেছে সোমবার। বিস্ফোরণে জখম হল ৫ শিশু। জখম প্রত্যেকের বয়স ৭ থেকে ১১ বছরের মধ্যে। জখম হয়েছে আরিয়ান শেখ (৮), দাউদ শেখ (১০), আসাদুল শেখ (৭), সুভান শেখ (১১), ইমরান শেখ (৯)। জখম আসাদুলকে রেফার করা হয়েছে জঙ্গিপুর মহকুমা হাসপাতালে। প্রত্যেকেই প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র।

সোমবার ফরাক্কার উত্তর ইমাম নগরের মাঠপাড়ায় পড়েছিল বোমাগুলি। বল ভেবে তা নিয়ে খেলতে যায় শিশুরা। সেই সময় বিস্ফোরণ হয়। বিস্ফোরণে জখম হয় তারা। তাদের চিৎকার শুনে পরিবারের লোকজন সেখানে ছুটে আসেন। তাদের বেনিয়া গ্রাম প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে জঙ্গিপুর মহকুমা হাসপাতালে রেফার করা হয়েছে। এখনও ঘটনায় কাউকে গ্রেফতার করা যায়নি। ঘটনার তদন্ত চলছে।

Releated Posts

শিখ সম্প্রদায়ের জন্য সরকারি সহায়তা আরও কার্যকর করতে সমীক্ষা, রাজ্যসভায় জানালেন কিরেন রিজিজু

নয়াদিল্লি, ২৭ জুলাই (আইএএনএস): শিখ সম্প্রদায়ের জন্য সরকারের বর্তমান জনসংযোগ ও কল্যাণমূলক উদ্যোগে কোথায় ঘাটতি রয়েছে, তা চিহ্নিত…

ByByNews Desk Jul 27, 2026

রাম মন্দিরের অনুদান সংক্রান্ত অনিয়মের অভিযোগে পুনর্গঠিত এসআইটি, সুপ্রিম কোর্টকে জানাল উত্তরপ্রদেশ সরকার

নয়াদিল্লি, ২৭ জুলাই (আইএএনএস): অযোধ্যার শ্রী রাম জন্মভূমি তীর্থ ক্ষেত্র ট্রাস্টে জমা পড়া অনুদান ও প্রণামীর অর্থ ব্যবস্থাপনায়…

ByByNews Desk Jul 27, 2026

বিহার বন্ধে একে-৪৭ ব্যবহার নজিরবিহীন, পুলিশকর্মীকে সাসপেন্ড করা শুধু ‘আইওয়াশ’: তেজস্বী যাদব

পাটনা, ২৭ জুলাই (আইএএনএস): বিহার বন্ধ চলাকালীন সিওয়ানে ছাত্র আন্দোলনের সময় একে-৪৭ থেকে গুলি চালানোর অভিযোগে এক পুলিশকর্মীকে…

ByByNews Desk Jul 27, 2026

হইচই নয়, ছাত্রদের স্বার্থে প্রশ্নফাঁস বিরোধী বিল নিয়ে আলোচনা হোক: বিরোধীদের আর্জি কিরেন রিজিজুর

নয়াদিল্লি, ২৭ জুলাই (আইএএনএস): প্রশ্নফাঁস রোধে আনা ‘পাবলিক এক্সামিনেশনস (প্রিভেনশন অব আনফেয়ার মিনস) সংশোধনী বিল, ২০২৬’ নিয়ে সংসদে…

ByByNews Desk Jul 27, 2026
Scroll to Top