News Flash

Image

মলয় ঘটককে দিল্লিতে তলব ইডি-র

আসানসোল, ১৯ জুন (হি. স.): কয়লা পাচার মামলাতেই সোমবার দিল্লির ইডি দফতরে রাজ্যের আইনমন্ত্রী মলয় ঘটককে তলব করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। কয়লা পাচারকাণ্ডে আগেও একাধিক বার মলয় ঘটককে তলব করেছে ইডি। তাঁর বাড়িতে গিয়ে তল্লাশিও করেছেন সিবিআই আধিকারিকরা।

আইনমন্ত্রী মলয় ঘটককে সশরীরে হাজিরা দিতে বলা হয়েছে ইডি–র দফতরে। এর আগে দিল্লি হাইকোর্ট নির্দেশ দিয়েছিল, মলয় ঘটককে সময় দিয়ে ডাকতে হবে। সে ক্ষেত্রে ১৫ দিনের সময় দেওয়ার কথা জানায় দিল্লি হাইকোর্ট। ইডি সূত্রে খবর, আদালতের নির্দেশকে মান্যতা দিয়ে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তরফ থেকে রাজ্যের আইনমন্ত্রী মলয় ঘটকের কাছে সময় চেয়ে মেল করা হয়েছিল। তাঁকে একাধিক বার মেল করা হয় বলে দাবি ইডি-র সূত্রে। কিন্তু কেন্দ্রীয় সংস্থার সেই সূত্রই জানাচ্ছে, আইনমন্ত্রীর তরফে একটিও মেলের জবাব দেওয়া হয়নি। এরপর ইডি-র তরফ থেকে তৃতীয় বার মেল করা হয়। সেই মেলের জবাব দিয়ে ১৯ জুন তারিখটিতে সম্মতি দেন আইনমন্ত্রী।

Releated Posts

‘জোধপুরে কোনও জাদু দেখতে পাচ্ছি না’, অশোক গেহলটকে কটাক্ষ গজেন্দ্র সিং শেখাওয়াতের

জয়পুর, ৫ আগস্ট (আইএএনএস): জোধপুর সফরে এসে প্রাক্তন রাজস্থান মুখ্যমন্ত্রী অশোক গেহলটকে পরোক্ষে কটাক্ষ করলেন কেন্দ্রীয় সংস্কৃতি ও…

ByByNews Desk Aug 5, 2026

বিক্ষোভকারী তরুণদের ক্ষেত্রে সংযম ও কাউন্সেলিং জরুরি, মন্তব্য সুপ্রিম কোর্টের

নয়াদিল্লি, ৫ আগস্ট (আইএএনএস): বিক্ষোভে অংশ নেওয়া তরুণদের মোকাবিলায় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংযম দেখানো উচিত এবং কঠোরতার পরিবর্তে…

ByByNews Desk Aug 5, 2026

পিওকে-তে অশান্তিতে চাপে লস্কর, জইশ ও হিজবুল নেতৃত্ব; কাশ্মীর ইস্যুতে দুর্বল হচ্ছে পাকিস্তানের প্রচার, দাবি সরকারি সূত্রের

নয়াদিল্লি, ৫ আগস্ট (আইএএনএস): পাকিস্তান অধিকৃত কাশ্মীরে (পিওকে) গত দু’মাস ধরে চলা বিক্ষোভ ও নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষের…

ByByNews Desk Aug 5, 2026

‘আলোচনা এড়াতেই সংসদ অচল করছেন রাহুল গান্ধী’, অভিযোগ বিজেপির গৌরব ভাটিয়ার

নয়াদিল্লি, ৫ আগস্ট (আইএএনএস): লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী সংসদের কার্যক্রম ইচ্ছাকৃতভাবে ব্যাহত করছেন, যাতে মোদী সরকারের বিদেশ…

ByByNews Desk Aug 5, 2026
Scroll to Top