News Flash

  • Home
  • ত্রিপুরা
  • মণিপুরী ভাষায় চলচ্চিত্রের বাংলায় রূপান্তরিত
Image

মণিপুরী ভাষায় চলচ্চিত্রের বাংলায় রূপান্তরিত


নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৮ জুন৷৷মনিপুরী ভাষায় একটি রোমান্টিক সিনেমা আত্মপ্রকাশ করেছে৷ ছবিটি জনপ্রিয়তা অনুভব করে এটিকে বাংলায় রূপান্তরিত করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে৷  মনিপুরী ভাষায় আত্মপ্রকাশ করল রোমান্টিক সিনেমা৷ উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগরে আয়োজিত সাংবাদিক সম্মেলনে ছবির পরিচালক সিদ্ধার্থ সিনহা জানিয়েছেন, ইন্দো বাংলা বিষ্ণুপ্রিয়া সম্প্রদায়ের শিল্পীদের নিয়ে মেগা টু সিনেমা আসামের গুয়াহাটিতে তৈরি করা হয়েছে৷ এই ছবির শুটিং হয়েছে আসাম, মেঘালয় ও ত্রিপুরাতে৷ এই সিনেমায় অভিনয় করেছেন বাংলাদেশ সহ আসাম ও ত্রিপুরার শিল্পীরা যার মধ্যে ধর্মনগরের এক অভিনেতা রয়েছেন৷  এই সিনেমা সুপার ডুয়ার হিট হয়েছে বলে দাবি করেছেন ছবির পরিচালক৷ তিনি বলেন এই সিনেমা বিষ্ণুপ্রিয়া মণিপুরি সম্প্রদায় ছাড়াও অন্য সম্প্রদায়ের মানুষ উপভোগ করতে পারবেন৷ এই সিনেমায় ইংরেজিতে সাব টাইটেল দেওয়া আছে৷ এই সিনেমার জনপ্রিয়তা দেখে এই সিনেমাকে বাংলা ভাষায়  করার পরিকল্পনা রয়েছে৷ তিনি বলেন, এই সিনেমা একটি রোম্যান্টিক সিনেমা৷ এর মধ্যে অনেক শিক্ষামূলক বার্তা রয়েছে৷ বর্তমান যুগে অনেকেই শিক্ষিত যুবকদের সরকারী চাকুরী না হলে তাদের কাছে মেয়ে বিয়ে দিতে চান না৷ যার ফলে শিক্ষিত যুবকদের বিয়ে করতে গিয়ে অনেক সমস্যায় পরতে হয়৷ এই কাহিনী নিয়ে এই ছবি তৈরি করা হয়েছে৷ ১৮ই জুন ধর্মনগরে বিবেকানন্দ সার্ধ শতবার্ষিকী ভবনে সকাল ১১টা, ২টা, ৪টা ও ৭টায় এই সিনেমার চারটি শো দেখানো হবে৷ তিনি ধর্মনগরের সকল জনগণকে এই সিনেমা দেখার আবেদন জানিয়েছেন৷সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন সিনেমার পরিচালক ও নায়ক সিদ্ধার্থ সিনহা, নায়িকা কিন্নরী গগৈ, ধর্মনগরের অভিনেতা আরিয়ান সিনহা৷

Releated Posts

এক সপ্তাহ ধরে অন্ধকারে বাইল্যামুড়া, বিদ্যুৎহীন অবস্থায় চরম দুর্ভোগে এলাকাবাসী

আগরতলা, ৪ মে: জম্পুইজলা ব্লকের চিকনছড়া ভিলেজের বাইল্যামুড়া এলাকায় প্রায় এক সপ্তাহ ধরে বিদ্যুৎ পরিষেবা সম্পূর্ণভাবে বন্ধ থাকায়…

ByByReshmi Debnath May 4, 2026

পরাজয়ের পরও আত্মবিশ্বাস অটুট সিপিআইএম প্রার্থী অমিতাভ দত্তের

আগরতলা, ৪ মে : ধর্মনগর উপনির্বাচনে পরাজিত হলেও আত্মবিশ্বাস হারাননি বলে জানালেন সিপিআইএম প্রার্থী অমিতাভ দত্ত। ফলাফল প্রকাশের…

ByByTaniya Chakraborty May 4, 2026

ধর্মনগর উপনির্বাচনে বিজেপির এগিয়ে, জয় এখন সময়ের অপেক্ষা

আগরতলা, ৪ মে : ধর্মনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে বহুল প্রতীক্ষিত ভোট গণনা শুরু হয়েছে। সেই সঙ্গে বাড়ছে উত্তেজনা…

ByByTaniya Chakraborty May 4, 2026

গরম তেলে দগ্ধ শ্রমিককে হাসপাতালে না নিয়ে রেলস্টেশনে ফেলে যাওয়ার অভিযোগ, ক্ষোভ সাব্রুমে

 সাব্রুম, ৩ মে: সাব্রুমে এক মিষ্টির দোকানের শ্রমিককে নিয়ে মালিকের অমানবিক আচরণের অভিযোগকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি…

ByByReshmi Debnath May 3, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top