News Flash

  • Home
  • প্রধান খবর
  • দুর্বল হয়ে গভীর নিম্নচাপে পরিণত ঘূর্ণিঝড়; বৃষ্টি হয়েই চলছে গুজরাটে, বিপর্যয়-এর প্রভাবে বর্ষণ রাজস্থানেও
Image

দুর্বল হয়ে গভীর নিম্নচাপে পরিণত ঘূর্ণিঝড়; বৃষ্টি হয়েই চলছে গুজরাটে, বিপর্যয়-এর প্রভাবে বর্ষণ রাজস্থানেও

আহমেদাবাদ ও জয়পুর, ১৭ জুন (হি.স.): দুর্বল হয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে ঘূর্ণিঝড় ‘বিপর্যয়’, আগামী ১২ ঘন্টার মধ্যে আরও শক্তিক্ষয় হবে ‘বিপর্যয়’-এর। তবে, ‘বিপর্যয়’-এর প্রভাবে এখনও বৃষ্টি হয়েই চলেছে গুজরাটের বিভিন্ন জেলায়। গুজরাটের কচ্ছ, দ্বারকা, মান্ডবি প্রভৃতি জেলায় বৃষ্টি হয়েছে শনিবারও। গুজরাটের মান্ডবিতে বিপর্যয়-এর প্রভাবে বিদ্যুতের খুঁটি উপড়ে পড়েছে, ভেঙে পড়েছে বহু গাছ। মান্ডবির বিভিন্ন এলাকা এখন জলের তলায়।

এদিকে, ভারী বৃষ্টিপাতের কারণে সরস্বতী নদীর জল উপচে পড়েছে এবং বনসকান্ঠার শক্তিপীঠ আম্বাজির কাছে কোটেশ্বর মহাদেব মন্দিরের আশেপাশের এলাকা প্লাবিত। বৃষ্টি এখনও থামেনি, ফলে চিন্তা বাড়ছে প্রশাসনের। এদিকে, ঘূর্ণিঝড় ‘বিপর্যয়’-এর প্রভাবের সাক্ষী হল রাজস্থানের উদয়পুর; সেখানেও শনিবার বৃষ্টি হয়েছে। উদয়পুরে দ্বিতীয় তলা থেকে কাঁচ পড়ে যায় এবং একটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়। রাজস্থানের পালি, যোধপুর, বাড়মের ও জালোরে এদিনও বৃষ্টিপাত চলছে। শনিবার সকালে ভারতীয় আবহাওয়া দফতর জানিয়েছেন, “ঘূর্ণিঝড় বিপর্যয় ১৬ জুন রাত ১১.৩০ মিনিট নাগাদ গভীর নিম্নচাপে পরিণত হয়েছে, পরবর্তী ১২ ঘন্টার মধ্যে আরও দুর্বল হয়ে নিম্নচাপে পরিণত হবে।”

Releated Posts

ডিআরডিওর ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ও অ্যান্টি-শিপ ক্ষেপণাস্ত্র পরীক্ষায় সাফল্য, বিজ্ঞানীদের অভিনন্দন যোগীর

নয়াদিল্লি, ১৩ জুন (আইএএনএস): প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা (ডিআরডিও)-র বহুস্তরীয় ব্যালিস্টিক মিসাইল…

ByByNews Desk Jun 13, 2026

দেশে নতুন প্রজন্মের শিল্প পরিকাঠামো গড়তে ‘ভাব্য’ প্রকল্প, জানাল শিল্পমহল

নয়াদিল্লি, ১৩ জুন (আইএএনএস): ভারতে আধুনিক শিল্প পরিকাঠামো গড়ে তুলতে কেন্দ্রের ভারত ঔদ্যোগিক বিকাশ যোজনা (ভাব্য) প্রকল্পকে একটি…

ByByNews Desk Jun 13, 2026

ভারতীয় সেনাবাহিনীর নতুন প্রধান লেফটেন্যান্ট জেনারেল ধীরজ শেঠ, ৩০ জুন দায়িত্ব গ্রহণ

নয়াদিল্লি, ১৩ জুন (আইএএনএস): লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ-কে ভারতীয় সেনাবাহিনীর পরবর্তী সেনাপ্রধান (চিফ অব আর্মি স্টাফ) হিসেবে নিয়োগ…

ByByNews Desk Jun 13, 2026

পাকিস্তানে ‘সিন্ধু নদের জল যাবে না’ মন্তব্যে রাজনাথকে ঘিরে বিরোধীদের প্রশ্ন

নয়াদিল্লি, ১৩ জুন (আইএএনএস): প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং-এর পাকিস্তানকে উদ্দেশ্য করে করা ‘সিন্ধু নদের জল সন্ত্রাসের মদতদাতাদের কাছে পৌঁছতে…

ByByNews Desk Jun 13, 2026
Scroll to Top