News Flash

  • Home
  • ত্রিপুরা
  • শুক্রবার রাতেই রাজ্যে আসছেন বিজেপি সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা
Image

শুক্রবার রাতেই রাজ্যে আসছেন বিজেপি সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ জুন৷৷ শুক্রবার রাতেই রাজ্যে আসছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা৷ শনিবার তিনি দক্ষিণ ত্রিপুরা জেলার শান্তিরবাজার সুকল ময়দানে জনসমাবেশে বক্তব্য রাখবেন৷  বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার রাজ্য সম্পর্কে কেন্দ্র করে দলের তরফ থেকে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে৷ শুক্রবার রাতেই তিনি রাজ্যে এসে  পৌঁছাবেন৷ শনিবার সকালে তিনি দুজন প্রবীণ ব্যক্তিত্বের বাড়িতে গিয়ে জনসম্পর্ক অভিযানে সামিল হবেন৷ শনিবার যাবেন দক্ষিণ ত্রিপুরা জেলার শান্তিরবাজারে৷ শান্তিরবাজার সুকল ময়দানে জনসমাবেশে বক্তব্য রাখবেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা৷ সর্বভারতীয় সভাপতি রাজ্য সফরকে কেন্দ্র করে দলীয় তরফে রাজ্যে প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে৷ উল্লেখ্য দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নয় বছর কার্যকাল পূর্ণ উপলক্ষে দলের তরফ থেকে সারাদেশব্যাপী ব্যাপক প্রচার কর্মসূচি গ্রহণ করা হয়েছে৷ বিজেপির শাসনকালে বিগত নয় বছরে যেসব উল্লেখযোগ্য কাজকর্ম বাস্তবায়িত হয়েছে সেগুলি জনসমক্ষে তুলে ধরার লক্ষ্যেই দলের তরফ থেকে এই কর্মসূচি গ্রহণ করা হয়েছে৷ সেই প্রচার কর্মসূচিতে অংশগ্রহণ করতেই বিজেপির সর্বভারতীয় সভাপতি জিপি নাড্ডা রাজ্য সফরে আসছেন৷ এদিকে দক্ষিণ ত্রিপুরা জেলার শান্তির বাজারে দলীয় সমাবেশকে সার্থক করার লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হয়েছে৷ ৩০ থেকে ৩৫ হাজার কার্যকর্তা এই সমাবেশে উপস্থিত থাকবেন৷

Releated Posts

বিক্রমনগরে উত্তেজনা, মহিলাকে রাস্তায় ফেলে মারধরের অভিযোগ, আক্রান্ত সাংবাদিক

আগরতলা, ১৩ সেপ্টেম্বর: আমতলী থানার অন্তর্গত বিক্রমনগর হাসপাতাল চৌমুহনী এলাকায় একটি বাড়িতে কথিত অসামাজিক কর্মকাণ্ডের অভিযোগকে কেন্দ্র করে…

ByByReshmi Debnath Sep 13, 2026

দশ দফা দাবিতে অক্টোবর থেকে আন্দোলন জোরদারের ঘোষণা তপশিলি জাতি সমন্বয় সমিতির

আগরতলা, ১৩ সেপ্টেম্বর: দলিতদের উপর নির্যাতন বৃদ্ধি, শিক্ষা ও কর্মসংস্থানে সংকট, শূন্যপদ পূরণ, সামাজিক ভাতা বৃদ্ধি-সহ একাধিক দাবিতে আগামী…

ByByReshmi Debnath Sep 13, 2026

এডিসিতে উচ্চপদস্থ কর্মীদের বেতন বন্ধের নির্দেশ, তিপ্রা মথার বিরুদ্ধে সরব বিরোধী দলনেতা

আগরতলা, ১৩ সেপ্টেম্বর: উচ্চ আদালতের নির্দেশের পরিপ্রেক্ষিতে টিটিএএডিসির উচ্চপদস্থ কর্মীদের বেতন বন্ধের বিষয়টি নিয়ে তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করলেন বিরোধী…

ByByReshmi Debnath Sep 13, 2026

সোনাতলায় গাছ থেকে পড়ে গুরুতর আহত দিনমজুর, জিবি হাসপাতালে রেফার

আগরতলা, ১৩ সেপ্টেম্বর: খোয়াই থানাধীন সোনাতলা এলাকায় গাছ থেকে পড়ে গুরুতর আহত হলেন এক ব্যক্তি। মঙ্গলবার গাছে উঠে…

ByByReshmi Debnath Sep 13, 2026
Scroll to Top