News Flash

  • Home
  • খেলা
  • শান্তিরবাজারে চ্যালেঞ্জার ক্রিকেটে তুইকর্মকে হারালো রেক্স ক্লাব
Image

শান্তিরবাজারে চ্যালেঞ্জার ক্রিকেটে তুইকর্মকে হারালো রেক্স ক্লাব

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৬ জুন।। জয় পেলো রেক্স ক্লাব। পরাজিত করলো তুইকর্ম যুব সংস্থাকে। মহকুমা ক্রিকেট সংস্থা আয়োজিত চ্যালেঞ্জার ট্রফি সিনিয়র ক্রিকেটে।  বাইখোরা স্কুল মাটে অনুষ্ঠিত ম্যাচে রেক্স ক্লাব  ৪১ রানে পরাজিত করে তুইকর্ম যুব সংস্থাকে। 

সন্দীপ মুড়াসিং এর ঝড়ো ব্যাটিং। তাতেই বড় স্কোর গড়লো রেক্স ক্লাব। বৃষ্টি বিঘ্নিত ম্যাচে রেক্স ক্লাব টসে জয়লাভ করে নির্ধারিত ১৭ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৪৩ রান করে। দলের পক্ষে সন্দীপ মুড়াসিং ২৭ বল খেলে ৪ টি বাউন্ডারি ও ৫ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৬০ (‌অপ:‌)‌, কিষান মুড়াসিং ২৭ বল খেলে ৪ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ২৬, অর্পন মুড়াসিং ২০ বল খেলে ৫ টি বাউন্ডারির সাহায্যে ২৩ এবং রাহুল মুড়াসিং ৭ বল খেলে ১ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ১২ রান করেন। তুইকর্ম যুব সংস্থার পক্ষে জীতেন্দ্র রিয়াং (‌২/‌২৪) এবং ডেভিড ডার্লং (‌২/‌২৫) সফল বোলার। জবাবে খেলতে নেমে তুইকর্ম যুব সংস্থা  ‌‌‌ রান করতে সক্ষম হয়। দলের পক্ষে জীবন্ত লাল রিয়াং ২০ বল খেলে ২ টি বাউন্ডারি ও ৩ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৩৩,ডেভিড রিয়াং ১০ বল খেলে ২ টি বাউন্ডারি ও ২ টি ওভার বাউন্ডারির সাহায্যে ২১, ইংল্যান্ড রিয়াং ২৬ বল খেলে ৩ টি বাউন্ডারির সাহায্যে ১৯ এবং হিমলেশ সাংমা ১৫ বল খেলে ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ১৪ রান করেন। ‌শেষ পর্যন্ত তুইকর্ম যুব সংস্থা ১০২ রান করতে সক্ষম হয়।  রেক্স ক্লাবের পক্ষে সুমিত মুড়াসিং (‌৩/‌১৮) সফল বোলার।‌

Releated Posts

প্রধানমন্ত্রীর সঙ্গে ফুটবল খেলায় ‘অভূতপূর্ব অভিজ্ঞতা’: সিকিমের তরুণ ফুটবলারদের উচ্ছ্বাস

নয়াদিল্লি, ২৯ এপ্রিল (আইএএনএস): সিকিমের ১৭ জন তরুণ ফুটবলার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী-এর সঙ্গে সাক্ষাৎ ও ফুটবল খেলার অভিজ্ঞতাকে…

ByByNews Desk Apr 29, 2026

খেলাধুলায় বাড়ছে মহিলাদের অংশগ্রহণ: রাজনাথ সিং

লখনউ, ১৩ এপ্রিল (আইএএনএস): দেশে খেলাধুলায় মহিলাদের অংশগ্রহণ ক্রমশ বাড়ছে বলে জানালেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। সোমবার লখনউয়ে ‘এমপি…

ByByNews Desk Apr 13, 2026

আর্জেন্টিনা সফরে যাচ্ছে ভারতীয় মহিলা হকি দল, ১৩-১৭ এপ্রিল চার ম্যাচের সিরিজ

নয়াদিল্লি, ৭ এপ্রিল (আইএএনএস): চার ম্যাচের একটি গুরুত্বপূর্ণ সিরিজ খেলতে আর্জেন্টিনা সফরে যাচ্ছে ভারতীয় সিনিয়র মহিলা হকি দল।…

ByByNews Desk Apr 7, 2026

আদিবাসী প্রতিভা বিকাশে জোর, বিশ্ব ক্রীড়াশক্তি হওয়ার লক্ষ্য: রাষ্ট্রপতির ভাবনা তুলে ধরলেন ক্রীড়ামন্ত্রী

নয়াদিল্লি, ৩ এপ্রিল(আইএএনএস): আদিবাসী ক্রীড়াবিদদের ধারাবাহিক সমর্থন ও সুযোগ-সুবিধা প্রদান করলে ভারত ভবিষ্যতে বিশ্ব ক্রীড়াক্ষেত্রে শক্তিশালী অবস্থান তৈরি…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top