News Flash

  • Home
  • মুখ্য খবর
  • গভীর রাতে কল্যাণপুর বাজারে বিধ্বংসী অগ্নিকান্ড, পুড়ে ছাই ১৬টি দোকান
Image

গভীর রাতে কল্যাণপুর বাজারে বিধ্বংসী অগ্নিকান্ড, পুড়ে ছাই ১৬টি দোকান

আগরতলা, ১৬ জুন (হি.স.) : আগুনে পুড়ে ছাই হয়ে গেছে ১৬টি দোকান। প্রাথমিক ধারণা বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। বৃহস্পতিবার গভীর রাতে কল্যানপুর থানাধীন ইয়াক্রাই বাজারে ওই ঘটনায় আতঙ্ক দেখা দিয়েছে। খবর দেওয়া হলে  ঘটনাস্থলে ছুটে আসে কল্যাণপুর দমকল বাহিনী। অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ আনুমানিক ১০ লক্ষাধিক টাকা হবে বলে জানিয়েছেন দমকলকর্মী।

ঘটনার বিবরনে জনৈক দমকল কর্মী জানিয়েছেন, বৃহস্পতিবার গভীর রাতে কল্যানপুর থানাধীন ইয়াক্রাই বাজারে ১৬টি দোকানে আগুন লাগার খবর আসে। সেই খবরের ভিত্তিতে কল্যাণপুর দমকলবাহিনী ঘটনাস্থলে ছুটে গিয়েছে। এলাকাবাসী ও দমকল কর্মী দীর্ঘ প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। প্রাথমিক ধারণা, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। তিনি আরও জানিয়েছেন, অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ আনুমানিক ১০ লক্ষাধিক টাকা হবে।

Releated Posts

রাজ্যে যে নাস্তিকতার পরিবেশ ছিল, তা পরিবর্তন করে আমরা আস্তিকতার পরিবেশ তৈরি করতে পেরেছি: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৩ সেপ্টেম্বর: রাজ্যে ধর্মীয় ও সাংস্কৃতিক পরিবেশের পরিবর্তন হয়েছে বলে দাবি করলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ড. মানিক সাহা।…

ByByReshmi Debnath Sep 13, 2026

জাতীয় স্তরেও সম্মানের সঙ্গে ব্যবহৃত হচ্ছে ত্রিপুরার ঐতিহ্যবাহী রিসা

আগরতলা, ১৩ সেপ্টেম্বর: ত্রিপুরার জনজাতিদের ঐতিহ্য ও সংস্কৃতির সঙ্গে গভীরভাবে জড়িত রিসা এবার জাতীয় স্তরেও সম্মানের সঙ্গে অতিথি…

ByByReshmi Debnath Sep 13, 2026

আগরতলায় বিএসএফ ও রোটারি ক্লাবের যৌথ উদ্যোগে ‘সঞ্জীবনী-৩’, উপস্থিত মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৩ সেপ্টেম্বর: সামাজিক দায়বদ্ধতা ও জনকল্যাণকে সামনে রেখে আগরতলায় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এবং রোটারি ক্লাবের যৌথ উদ্যোগে…

ByByReshmi Debnath Sep 13, 2026

দুই জনজাতি যুবকের মৃত্যুকে ঘিরে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে উত্তেজনা

তেলিয়ামুড়া, ১৩ সেপ্টেম্বর: দুই জনজাতি যুবকের মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যুকে কেন্দ্র করে রবিবার সকাল থেকেই উত্তেজনা ছড়ায় তেলিয়ামুড়া…

ByByReshmi Debnath Sep 13, 2026
Scroll to Top