News Flash

  • Home
  • মুখ্য খবর
  • ত্রিপুরায় বিজেপি সরকার জনপ্রিয় নয় : বিরোধী দলনেতা
Image

ত্রিপুরায় বিজেপি সরকার জনপ্রিয় নয় : বিরোধী দলনেতা

আগরতলা, ১৬ জুন (হি.স.) : ত্রিপুরায় বিজেপি সরকার জনপ্রিয় নয়। যদি জনপ্রিয় হত তাহলে এয়োদশ বিধানসভা নির্বাচনে কম করেও ৪৫ শতাংশ ভোট পেত। আজ সাংবাদিক সম্মেলনে ত্রিপুরার বর্তমান সরকারকে বাইচান্স সরকার বলে কটাক্ষ করে একথা বলেন বিরোধী দলনেতা অনিমেষ দের্ববমা।

এদিন তিনি বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৯ বছরের শাসন কালে উন্নয়নের প্রচার করতে জে পি নাড্ডাকে ত্রিপুরায় স্বাগত জানাবে বিজেপি। কিন্তু  প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৯ বছরের শাসন কালে ত্রিপুরার কোনো উন্নয়ন হয়নি। শুধু বেকারের সংখ্যা প্রায় ৫ লক্ষ থেকে বেড়ে ৮ লক্ষে দাঁড়িয়েছে। ত্রিপুরায় উন্নয়ন হয়েছে রাজ্যে এখনো ১০ লক্ষাধিক জনগণ পানীয় জলের সমস্যা ভুগছেন এবং পাহাড়ী অঞ্চলে রাস্তাঘাটের বেহাল দশা হয়ে রয়েছে।

তাঁর কটাক্ষ, রাজ্যের বর্তমান সরকার হল বাইচান্স সরকার। বাইচান্স সরকার দিয়ে কিছু হয়না। বিজেপি সরকার জনপ্রিয় নয়। এয়োদশ বিধানসভা নির্বাচনে মাত্র ৩৯ শতাংশ ভোট পেয়ে সরকার গঠন করেছে। যদি বিজেপি সরকার জনপ্রিয়  হতো তাহলে কম করেও ৪৫ শতাংশ ভোট পেত তাঁরা।

এদিন তিনি বলেন, বিদ্যাজ্যোতি প্রকল্পে কোটি কোটি টাকা বরাদ্দ হলেও কোনো বিদ্যালয়ে পরিকাঠামো উন্নয়ন ও শিক্ষক নিয়োগ নেই।তাঁর কটাক্ষ, বিদ্যাজ্যোতি প্রকল্পের বিদ্যালয়গুলি ভর্তি ফী হিসেবে ১০০০ টাকা সংগ্রহ করে সরকার জনগণের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিচ্ছে। তিনি সরকারের কাছে প্রশ্ন করেছেন এখনো পর্যন্ত কোনো বিদ্যালয়ে শিক্ষক নিয়োগ করা হয়নি কেন।

Releated Posts

অবৈধভাবে ভারতে প্রবেশ: পাকিস্তানি বৃদ্ধাকে দুই বছরের কারাদণ্ড, ১০ হাজার জরিমানা

আগরতলা, ২৮ জুলাই: বৈধ পাসপোর্ট ও ভিসা ছাড়া অবৈধভাবে ভারতে প্রবেশের অভিযোগে ৬৫ বছর বয়সী এক পাকিস্তানি মহিলাকে…

ByByTaniya Chakraborty Jul 28, 2026

চুরাইবাড়িতে ডিমবোঝাই লরি থেকে ৩ কোটি টাকার এসকফ সিরাপ উদ্ধার, গ্রেপ্তার চালক

নিজস্ব প্রতিনিধি, চুরাইবাড়ি, ২৭ জুলাই: ত্রিপুরায় প্রবেশের মুখে শ্রীভূমি জেলার চুরাইবাড়ি ওয়াচপোস্টে পুলিশের অভিযানে ডিমবোঝাই একটি লরি থেকে…

ByByReshmi Debnath Jul 27, 2026

বিরোধীরা মানুষকে বিভ্রান্ত করার রাজনীতি করছে, অভিযোগ বিজেপির

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ জুলাই: রাজ্যে বিরোধীদের সাম্প্রতিক রাজনৈতিক অবস্থান ও বিভিন্ন অভিযোগের তীব্র সমালোচনা করে তাদের বিরুদ্ধে…

ByByReshmi Debnath Jul 27, 2026

মুখ্যমন্ত্রীর বাসভবনের সামনে বিক্ষোভের ঘটনায় কংগ্রেস নেতাদের বিরুদ্ধে কড়া আইনি পদক্ষেপের দাবি যুব মোর্চার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ জুলাই: মুখ্যমন্ত্রী অধ্যাপক (ডা.) মানিক সাহার ব্যক্তিগত বাসভবনের সামনে কংগ্রেসের বিক্ষোভ কর্মসূচির ঘটনায় জড়িতদের…

ByByReshmi Debnath Jul 27, 2026
Scroll to Top