News Flash

  • Home
  • প্রধান খবর
  • ২০-২৫ জুন আমেরিকা ও মিশর সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, দুই দেশে একগুচ্ছ কর্মসূচি রয়েছে মোদীর
Image

২০-২৫ জুন আমেরিকা ও মিশর সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, দুই দেশে একগুচ্ছ কর্মসূচি রয়েছে মোদীর

নয়াদিল্লি, ১৬ জুন (হি.স.): আগামী ২০-২৫ জুন আমেরিকা ও মিশর সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দুই দেশে ভারতের প্রধানমন্ত্রীর একগুচ্ছ কর্মসূচি রয়েছে। প্রধানমন্ত্রীর এই সফর সম্পর্কে শুক্রবার প্রধানমন্ত্রী দফতর (পিএমও) জানিয়েছে, আমেরিকার প্রেসিডেন্ট জোসেফ বাইডেন এবং ফার্স্ট লেডি ডক্টর জিল বাইডেনের আমন্ত্রণে প্রধানমন্ত্রী মোদী আমেরিকা সফরে যাবেন। নিউইয়র্ক থেকে এই সফর শুরু হবে, সেখানে ২১ জুন রাষ্ট্রসঙ্ঘের সদর দফতরে আন্তর্জাতিক যোগ দিবস উদযাপনের নেতৃত্ব দেবেন প্রধানমন্ত্রী মোদী।

পিএমও আরও জানিয়েছে, এরপর ২৩ জুন, আমেরিকার ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস এবং মার্কিন সেক্রেটারি অফ স্টেট অ্যান্টনি ব্লিনকেন যৌথভাবে প্রধানমন্ত্রী মোদীর জন্য মধ্যাহ্নভোজের আয়োজন করবেন। শীর্ষস্থানীয় সিইও, পেশাদার এবং অন্যান্য স্টেকহোল্ডারদের সঙ্গে প্রধানমন্ত্রীর বেশ কয়েকটি কিউরেটেড ইন্টারঅ্যাকশন হওয়ার কথা রয়েছে। তিনি প্রবাসী ভারতীয়দের সঙ্গেও মিলিত হবেন।
প্রধানমন্ত্রী মোদী পরবর্তীতে ২৪-২৫ জুন মিশরে রাষ্ট্রীয় সফরের জন্য কায়রোতে যাবেন। মিশরের রাষ্ট্রপতি আবদেল ফাত্তাহ এল-সিসির আমন্ত্রণে তাঁর এই সফর। এটিই হবে প্রধানমন্ত্রীর প্রথম মিশর সফর।

Releated Posts

‘জোরালো কণ্ঠস্বর নয়, ঐকমত্যই নেতৃত্বের পরিচয়’, ব্রিকস সম্মেলন নিয়ে রাজনাথ

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): ১৮তম ব্রিকস সম্মেলনের সাফল্য আন্তর্জাতিক মঞ্চে ভারতের নেতৃত্বের ছাপ আরও স্পষ্ট করেছে বলে মন্তব্য…

ByByNews Desk Sep 14, 2026

মোদির ২৫ বছরের শাসনপর্বে ‘ফ্র্যাজাইল ফাইভ’ থেকে বিশ্বশক্তিতে ভারতের উত্তরণ: অমিত শাহ

মুম্বই, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ২০০১ থেকে ২০২৬ সাল পর্যন্ত টানা ২৫ বছরের মুখ্যমন্ত্রী ও প্রধানমন্ত্রী…

ByByNews Desk Sep 13, 2026

মোদি সরকারের সিদ্ধান্তমূলক নেতৃত্বে তিন ‘অশুভ শক্তি’ নির্মূল, কোটি মানুষ দারিদ্র্য থেকে উঠে এসেছেন: অমিত শাহ

মুম্বই, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): ২০১৪ সাল থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সিদ্ধান্তমূলক ও জনমুখী নেতৃত্বের প্রশংসা করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী…

ByByNews Desk Sep 13, 2026

প্রযুক্তি ও গুরুত্বপূর্ণ খনিজকে ‘অস্ত্রায়ন’ করার বিরুদ্ধে সতর্ক করলেন প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রযুক্তি ও গুরুত্বপূর্ণ খনিজকে ‘অস্ত্রায়ন’ করার প্রবণতা নিয়ে বিশ্বনেতাদের সতর্ক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।…

ByByNews Desk Sep 13, 2026
Scroll to Top