News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ড্রপগেইটে দূর্ঘটনাপ্রবন এলাকা পরিদর্শন পুর নিগমের মেয়রের
Image

ড্রপগেইটে দূর্ঘটনাপ্রবন এলাকা পরিদর্শন পুর নিগমের মেয়রের


নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ জুন৷৷ ড্রপ গেটে আইসল্যান্ডে বিদ্যাসাগরের মর্মর মূর্তি বসানোর ফলে রাস্তাটি অনেকটাই সরু হয়ে গেছে৷ জনসংখ্যা বৃদ্ধির সঙ্গে পাল্লা দিয়ে যানবাহনের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় ওই এলাকায় প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটে চলেছে৷ বৃহস্পতিবার এলাকাটি সরেজমিনে পরিদর্শন করেন মেয়র ও প্রশাসনের কর্মকর্তারা৷
আগরতলা শহর দক্ষিণ অঞ্চল ড্রপ গেট এলাকাটি দুর্ঘটনা প্রবণ হয়ে উঠেছে৷ ড্রপ গেট আইসল্যান্ডে বিদ্যাসাগরের আবক্ষ মূর্তি রয়েছে৷ বিদ্যাসাগরের  আবক্ষ মূর্তির  চারদিকেযে বাউন্ডারি তৈরি করা হয়েছে তাতে যানবাহন চলাচল করতে খানিকটা অসুবিধার সম্মুখীন হচ্ছে৷ সে কারণেই এই জায়গার পরিসর খানিকটা ছোট করার প্রয়োজনীয়তা দেখা দিয়েছে৷ কেননা এই আইসল্যান্ডের কারণে প্রায়ই ওই এলাকায় দুর্ঘটনা ঘটে চলেছে৷ এসব বিষয় খতিয়ে দেখতে পুরো নিগমের মেয়র সহ প্রশাসনের কর্মকর্তারা বৃহস্পতিবার এলাকাটি সরেজমিনে পরিদর্শন করেন৷ বিদ্যাসাগরের আবক্ষ মূর্তি অক্ষত রেখেই কিভাবে পড়ে দিয়ে কিছুটা ছোট করা যায় তা পরীক্ষা-নিরীক্ষা করে দেখা হচ্ছে৷ দুর্ঘটনা রোধে প্রয়োজনীয় ব্যবস্থা করার তাগিদেই এ ধরনের উদ্যোগ গ্রহণ করা হচ্ছে৷ স্থানীয় জনগণও এ বিষয়ে সহমত পোষণ করেছেন৷ দুর্ঘটনা প্রবণ ওই এলাকায় স্বাভাবিক পরিস্থিতি ফিরিয়ে আনার লক্ষ্যেই এ ধরনের উদ্যোগ গ্রহণ করা হচ্ছে বলে জানিয়েছেন পুর নিগমের মেয়র দীপক মজুমদার৷

Releated Posts

টমটম চালককে মারধরের অভিযোগ, থানায় মামলা

ধর্মনগর, ৯ সেপ্টেম্বর: প্রকাশ্য রাস্তায় এক টমটম চালককে মারধরের অভিযোগকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে ধর্মনগরের অফিসটিলা এলাকায়। কালী…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

লেফুঙ্গা ব্লকের ১০ ভিলেজ কমিটিতেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় তিপ্রা মথার প্রার্থীরা জয়ী

আগরতলা, ৮ সেপ্টেম্বর: ভিলেজ কমিটি নির্বাচনকে ঘিরে লেফুঙ্গা ব্লকে বড় সাফল্য পেল তিপ্রা মথা। লেফুঙ্গা ব্লকের অন্তর্গত ১০টি…

ByByReshmi Debnath Sep 8, 2026

প্রেমিকার মৃত্যুর শোকে একই পদ্ধতিতে আত্মহত্যার চেষ্টা প্রেমিকের, বামুটিয়ায় চাঞ্চল্য

আগরতলা, ৮ সেপ্টেম্বর: প্রেমিকার মৃত্যুর শোক সামলাতে না পেরে একইভাবে আত্মহত্যার চেষ্টা করার অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে।…

ByByReshmi Debnath Sep 8, 2026

বিশ্বকর্মা পূজার চাঁদা নিয়ে হাফলংয়ে উত্তেজনা, চালককে মারধর ও টাকা ছিনতাইয়ের অভিযোগ

ধর্মনগর, ৮ সেপ্টেম্বর: বিশ্বকর্মা পূজার চাঁদা দেওয়াকে কেন্দ্র করে হাফলং বাজার সংলগ্ন এলাকায় এক কন্টেনার গাড়ির চালককে মারধর…

ByByReshmi Debnath Sep 8, 2026
Scroll to Top