নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ জুন৷৷ ড্রপ গেটে আইসল্যান্ডে বিদ্যাসাগরের মর্মর মূর্তি বসানোর ফলে রাস্তাটি অনেকটাই সরু হয়ে গেছে৷ জনসংখ্যা বৃদ্ধির সঙ্গে পাল্লা দিয়ে যানবাহনের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় ওই এলাকায় প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটে চলেছে৷ বৃহস্পতিবার এলাকাটি সরেজমিনে পরিদর্শন করেন মেয়র ও প্রশাসনের কর্মকর্তারা৷
আগরতলা শহর দক্ষিণ অঞ্চল ড্রপ গেট এলাকাটি দুর্ঘটনা প্রবণ হয়ে উঠেছে৷ ড্রপ গেট আইসল্যান্ডে বিদ্যাসাগরের আবক্ষ মূর্তি রয়েছে৷ বিদ্যাসাগরের আবক্ষ মূর্তির চারদিকেযে বাউন্ডারি তৈরি করা হয়েছে তাতে যানবাহন চলাচল করতে খানিকটা অসুবিধার সম্মুখীন হচ্ছে৷ সে কারণেই এই জায়গার পরিসর খানিকটা ছোট করার প্রয়োজনীয়তা দেখা দিয়েছে৷ কেননা এই আইসল্যান্ডের কারণে প্রায়ই ওই এলাকায় দুর্ঘটনা ঘটে চলেছে৷ এসব বিষয় খতিয়ে দেখতে পুরো নিগমের মেয়র সহ প্রশাসনের কর্মকর্তারা বৃহস্পতিবার এলাকাটি সরেজমিনে পরিদর্শন করেন৷ বিদ্যাসাগরের আবক্ষ মূর্তি অক্ষত রেখেই কিভাবে পড়ে দিয়ে কিছুটা ছোট করা যায় তা পরীক্ষা-নিরীক্ষা করে দেখা হচ্ছে৷ দুর্ঘটনা রোধে প্রয়োজনীয় ব্যবস্থা করার তাগিদেই এ ধরনের উদ্যোগ গ্রহণ করা হচ্ছে৷ স্থানীয় জনগণও এ বিষয়ে সহমত পোষণ করেছেন৷ দুর্ঘটনা প্রবণ ওই এলাকায় স্বাভাবিক পরিস্থিতি ফিরিয়ে আনার লক্ষ্যেই এ ধরনের উদ্যোগ গ্রহণ করা হচ্ছে বলে জানিয়েছেন পুর নিগমের মেয়র দীপক মজুমদার৷

ড্রপগেইটে দূর্ঘটনাপ্রবন এলাকা পরিদর্শন পুর নিগমের মেয়রের
Tags:
Releated Posts
নাবালিকাকে বিয়ে করার অভিযোগে আটক এক যুবক
নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ১০ জুন: বিলোনিয়া মহকুমার থানাধীন চিত্তামারা এলাকার নাবালিকাকে নিয়ে গিয়ে বিয়ে করার অভিযোগে আটক করা…
বিলোনিয়ায় গাঁজা কাণ্ডে নয়া মোড়, জিআরপি কনস্টেবল গ্রেপ্তার, থানার রুম থেকেই উদ্ধার গাঁজা
নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ১০ জুন: বিলোনিয়া রেল স্টেশন চত্বরে গাঁজা কাণ্ডে ধৃতের পলায়নের ঘটনায় চাঞ্চল্যকর মোড়। এই ঘটনায়…
ডিজিপি কমেন্ডেশন পদে সম্মানিত খোয়াইয়ের চার পুলিশ
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ জুন: ত্রিপুরা পুলিশের সর্বোচ্চ মহলের স্বীকৃতি পেলেন খোয়াই জেলার চার পুলিশ আধিকারিক ও কর্মী।…
ত্রিপুরা বার অ্যাসোসিয়েশন নির্বাচন ঘিরে উত্তাপ, সাংবাদিক সম্মেলনে বিস্ফোরক মন্তব্য নির্দল প্রার্থীদের
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ জুন: ত্রিপুরা বার অ্যাসোসিয়েশনের আসন্ন নির্বাচনকে ঘিরে রাজনৈতিক ও পেশাগত মহলে উত্তেজনা ক্রমশ বাড়ছে। বুধবার…


















