News Flash

  • Home
  • মুখ্য খবর
  • ফিজিওথেরাপিস্ট নিয়োগের দাবিতে স্বাস্থ্য দফতরে ডেপুটেশন
Image

ফিজিওথেরাপিস্ট নিয়োগের দাবিতে স্বাস্থ্য দফতরে ডেপুটেশন


আগরতলা, ১৫ জুন (হি.স.) : ফিজিওথেরাপিস্ট নিয়োগের দাবিতে ফের স্বাস্থ্য দফতরের অধিকর্তার নিকট ডেপুটেশনে মিলিত হয়েছে অল ত্রিপুরা আনএমপ্লয়েড ফিজিওথেরাপিস্ট ফোরামের প্রতিনিধি দল। তাঁদের দাবি, অতিসত্বর নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হোক।

প্রশিক্ষণপ্রাপ্ত জনৈক ফিজিওথেরাপিস্ট জানিয়েছেন, ত্রিপুরায় সর্বশেষ ২০১৭ সালে ফিজিওথেরাপিস্ট নিয়োগ করা হয়েছিল। তারপর থেকে স্বাস্থ্য দপ্তর নতুন কাউকেই ওই পদে নিয়োগ করেনি। ত্রিপুরাতে মোট ২৩টি মহকুমা ভিত্তিক হাসপাতাল রয়েছে। এর মধ্যে ৫টি হাসপাতালে ফিজিওথেরাপিস্ট রয়েছে, বাকি হাসপাতালে নেই। ত্রিপুরায় বিভিন্ন হাসপাতালে ফিজিওথেরাপিস্ট কর্মীর অভাবে পরিষেবায় ব্যাহত হচ্ছে। তাঁদের অভিযোগ, আরটিআই–র মাধ্যমে জানা গেছে স্বাস্থ্য দফতর থেকে ১০টি শূন্যপদ রয়েছে। তারপরও নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করেনি। তাই আজ স্বাস্থ্য দপ্তরের অধিকর্তার নিকট ডেপুটেশনে মিলিত হয়েছি।

তিনি আরো জানিয়েছেন, স্বাস্থ্য দপ্তরের অধিকর্তা সকলকেই আশ্বাস দিয়েছেন অতিসত্বর নিয়োগ প্রক্রিয়া শুরু করা হবে।

Releated Posts

তিপ্রাল্যান্ড ইস্যুতে প্রকাশ্যে দলের অবস্থান নিয়ে প্রশ্ন আমবাসার বিধায়ক চিত্তরঞ্জন দেববর্মার, রাজনৈতিক মহলে তীব্র চর্চা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ জুন: তিপ্রা মথা দলের অন্দরে মতপার্থক্যের জল্পনাকে আরও উস্কে দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিস্ফোরক মন্তব্য…

ByByReshmi Debnath Jun 11, 2026

খোয়াই আদালতের সমন অভিষেককে, ২২ জুন হাজিরার নির্দেশ

আগরতলা, ১০ জুন: ২০২১ সালের বিধানসভা নির্বাচন-পরবর্তী সময়ে ত্রিপুরার খোয়াই থানায় দায়ের হওয়া একটি মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সমন…

ByByReshmi Debnath Jun 10, 2026

তেলিয়ামুড়া হাসপাতাল বিতর্কে সরব এমডিসি রাজেশ্বর দেববর্মা, মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ দাবি

আগরতলা, ১০ জুন: তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে সাম্প্রতিক ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে নতুন বিতর্কের সৃষ্টি হয়েছে। হাসপাতাল পরিদর্শনের…

ByByReshmi Debnath Jun 10, 2026

স্বচ্ছতা ও সাফল্যের সঙ্গে ১২ বছর পূর্ণ করেছেন প্রধানমন্ত্রী মোদী: বিদ্যুৎ মন্ত্রী

আগরতলা, ১০ জুন: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় এবং প্রধানমন্ত্রী হিসেবে টানা ১২ বছর পূর্তি উপলক্ষে…

ByByReshmi Debnath Jun 10, 2026
Scroll to Top