News Flash

  • Home
  • খেলা
  • ঘরোয়া সি-ডিভিশন ফুটবল শুরুওরিয়েন্টালকে হারিয়ে ইকফাই জয়ী
Image

ঘরোয়া সি-ডিভিশন ফুটবল শুরুওরিয়েন্টালকে হারিয়ে ইকফাই জয়ী

ইকফাই: ২(নিতাই, সাচলাং)
ওরিয়েন্টাল: ১(প্রনয়ন)

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৫ জুন।। জয় দিয়ে দারুণ সূচনা ইকফাই ফুটবল ক্লাবের। প্রথমবারের মতো মাঠে নেমে, প্রথম ম্যাচে জয়ের আনন্দটাই আলাদা। ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন আয়োজিত সি-ডিভিশন ঘরোয়া ক্লাব লীগ ফুটবলের উদ্বোধনী ম্যাচে ইকফাই ফুটবল ক্লাব দুই-এক গোলের ব্যবধানে বিলোনিয়ার ওরিয়েন্টাল ক্লাবকে পরাজিত করে পুরো ৩ পয়েন্ট অর্জন করে নিয়েছে। হাড্ডাহাড্ডি লড়াইয়ের মধ্যেই প্রথমার্ধে বিজয়ী দল এক-শূন্য গোলে এগিয়ে ছিল। খেলার ১৭ মিনিটের মাথায় নিতাই সরকারের প্রথম গোল ইকফাই ফুটবল ক্লাবকে এক গোলে এগিয়ে দেয়। পক্ষান্তরে ওরিয়েন্টাল ক্লাবের ফুটবলাররা গোলটি শোধ করে খেলায় সমতা ফিরিয়ে আনার সুযোগ পায়নি। দ্বিতীয়ার্ধে খেলার ৬৬ মিনিটের মাথায় ইকফাই ফুটবল ক্লাবের সাচলাং জমাতিয়া আরেকটি গোল করে দলকে এগিয়ে দেয়। তবে ছয় মিনিট বাদে ওরিয়েন্টাল ক্লাবের প্রণয়ন দত্ত একটি গোল করে ব্যবধান১-২এ কমিয়ে আনে। শেষ পর্যন্ত ইকফাই ফুটবল ক্লাব দুই-এক গোলে ম্যাচ জিতে নেয়। খেলার দুই অর্ধে দুই দলের দুজনকে অসদাচরণের দায়ে রেফারি হলুদ কার্ড দেখিয়ে সতর্ক করেন। ম্যাচ পরিচালনায় ছিলেন রেফারি বিশ্বজিৎ দাস, সুকান্ত দত্ত, রাজীব ত্রিপুরা ও হরি শর্মা। উল্লেখ্য খেলা শুরুর আগে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রাক্তন ফুটবলার পার্থ বিশ্বাস। অনুষ্ঠানে ফুটবল এসোসিয়েশনের কর্মকর্তাবৃন্দও উপস্থিত ছিলেন।

Releated Posts

সিএডব্লিউজিতে ভারতের প্রথম পদক জিতলেন ঝান্ডু কুমার, প্রশংসায় প্রধানমন্ত্রী মোদী

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ ভারতের প্রথম পদক জিতে ইতিহাস গড়লেন বিহারের প্যারা পাওয়ারলিফটার ঝান্ডু কুমার।…

ByByNews Desk Jul 25, 2026

গোয়ালিয়রে রবিবার থেকে শুরু হচ্ছে চতুর্থ হকি ইন্ডিয়া সাব-জুনিয়র মহিলা একাডেমি চ্যাম্পিয়নশিপ

গ্বালিয়র, ২৫ জুলাই (আইএএনএস): মধ্যপ্রদেশের গোয়ালিয়রে রবিবার থেকে শুরু হচ্ছে চতুর্থ হকি ইন্ডিয়া সাব-জুনিয়র মহিলা একাডেমি চ্যাম্পিয়নশিপ ২০২৬…

ByByNews Desk Jul 25, 2026

ভারতে খেলাধুলা এখন আরও সম্ভাবনাময় পেশা, ক্রীড়াক্ষেত্রে দেশ সঠিক পথেই এগোচ্ছে: যুক্তরাজ্যে ভারতের হাইকমিশনার

গ্লাসগো, ২৩ জুলাই (আইএএনএস): ভারতে খেলাধুলা এখন ক্রমশ একটি বাস্তবসম্মত ও সম্ভাবনাময় পেশায় পরিণত হচ্ছে বলে মন্তব্য করেছেন…

ByByNews Desk Jul 23, 2026

সিডব্লিউজি ২০২৬: গ্লাসগোতে প্রথম দিনেই লন বোলসে ভারতের অভিযান, রাতে উদ্বোধনী অনুষ্ঠান

গ্লাসগো, ২২ জুলাই (আইএএনএস): স্কটল্যান্ডের গ্লাসগোতে বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে কমনওয়েলথ গেমস ২০২৬। ৭৪টি দেশ ও অঞ্চলের প্রায়…

ByByNews Desk Jul 22, 2026
Scroll to Top