News Flash

  • Home
  • প্রধান খবর
  • বিজেপির হুমকিতে ভয় পাবে না ডিএমকে, ২০২৪-এ মানুষ উচিত শিক্ষা দেবে : এম কে স্ট্যালিন
Image

বিজেপির হুমকিতে ভয় পাবে না ডিএমকে, ২০২৪-এ মানুষ উচিত শিক্ষা দেবে : এম কে স্ট্যালিন

চেন্নাই, ১৪ জুন (হি.স.): তামিলনাড়ুর বিদ্যুৎমন্ত্রী ভি সেন্থিল বালাজির গ্রেফতারিতে কড়া প্রতিক্রিয়া দিলেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন। বুধবার সকালে হাসপাতালে চিকিৎসাধীন সেন্থিলের সঙ্গে দেখা করার পর স্ট্যালিন বলেছেন, বিজেপির এই ধরনের হুমকিতে ভয় পাবে না ডিএমকে, ২০২৪ সালে মানুষ উচিত শিক্ষা দেবে বিজেপিকে।

দুর্নীতির দায়ে গ্রেফতার হয়েছেন তামিলনাড়ুর বিদ্যুৎমন্ত্রী ভি সেন্থিল বালাজি, তাঁকে মঙ্গলবার রাতে ইডি গ্রেফতার করেছে। গ্রেফতার হওয়ার পর তিনি অসুস্থ বোধ করায় ভর্তি করা হয় চেন্নাইয়ের একটি হাসপাতালে। এদিন সকালে হাসপাতালে চিকিৎসাধীন মন্ত্রীকে দেখতে যান তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন। সেন্থিলের শারীরিক অবস্থার খোঁজখবর নিয়ে হাসপাতাল থেকে বেরিয়ে যান স্ট্যালিন। পরে তিনি বলেন, ভোররাত দু’টো পর্যন্ত তাঁরা সেন্থিলকে চাপ দিতে থাকে এবং তারপর তাঁকে হাসপাতালে নিয়ে যায়। এখন আইসিইউতে ভর্তি করা হয়েছে তাঁকে। তিনি তদন্তে সহযোগিতা করবেন বলার পরও কেন তাঁকে নির্যাতন করা হল ? যারা এই আধিকারিকদের পাঠিয়েছে তাঁদের অসৎ উদ্দেশ্য আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি। তাঁরা অমানবিক আচরণ করেছে। ডিএমকে বিজেপির এই ধরনের হুমকিতে ভয় পাবে না। ২০২৪ সালে মানুষ তাঁদের উচিত শিক্ষা দেবে।”

Releated Posts

কার্গিল বিজয় দিবসে বীর শহিদদের প্রতি জাতির শ্রদ্ধা, সাহস-ত্যাগকে কুর্নিশ রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী-সহ শীর্ষ নেতৃত্বের

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): ২৭তম কার্গিল বিজয় দিবস উপলক্ষে দেশের জন্য আত্মোৎসর্গকারী বীর সেনানীদের প্রতি গভীর শ্রদ্ধা জানালেন…

ByByNews Desk Jul 26, 2026

শিক্ষা ও প্রশাসনিক সংস্কারের ওপর জোর সোনম ওয়াংচুকের, ধর্মেন্দ্র প্রধানের ইস্তফাকে গণতন্ত্রের জয় বলে মন্তব্য

গুরুগ্রাম, ২৫ জুলাই(আইএএনএস) : কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর শিক্ষা ব্যবস্থা এবং প্রশাসনিক কাঠামোতে ব্যাপক সংস্কারের প্রয়োজনীয়তার…

ByBySandeep Biswas Jul 25, 2026

বিহার বন্‌ধে অশান্তি: পাটনায় পুলিশ-বিক্ষোভকারীদের সংঘর্ষ, রাজ্যজুড়ে জনজীবনে ব্যাঘাত

পাটনা, ২৫ জুলাই (আইএএনএস) : ছাত্র সংগঠনগুলির ডাকা বিহার বন্‌ধকে ঘিরে শনিবার পাটনায় উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়। শহরের…

ByBySandeep Biswas Jul 25, 2026

বেঙ্গালুরুর দ্বিতীয় আন্তর্জাতিক বিমানবন্দরের জন্য জমি অধিগ্রহণের বিরোধিতায় কৃষকদের পাশে বিজেপি, বিকল্প স্থান চাইলেন বি.ওয়াই. বিজয়েন্দ্র

বেঙ্গালুরু, ২৫ জুলাই (আইএএনএস): বেঙ্গালুরুর দ্বিতীয় আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণের জন্য কৃষিজমি অধিগ্রহণের প্রস্তাবের বিরুদ্ধে আন্দোলনরত কৃষকদের সমর্থন জানালেন…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top