News Flash

  • Home
  • ত্রিপুরা
  • পূর্ব চাম্পামুড়ায় গৃহবধূকে হত্যা, অভিযুক্তের কঠোর শাস্তির দাবি
Image

পূর্ব চাম্পামুড়ায় গৃহবধূকে হত্যা, অভিযুক্তের কঠোর শাস্তির দাবি


নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন৷৷ গৃহবধূর খুনের ঘটনায় গৃহবধূর বাবার বাড়ির লোকজন আইনের কাছে অভিযুক্তের  ফাঁসির দাবি জানিয়েছেন৷ খয়েরপুর পূর্ব চাম্পামুরা সরকার টিলা এলাকার দিববা ভারতী সরকারের গত ১১ বছর আগে ভালবেসে মোহনপুর নোয়াগাঁও দুধ পাতিল এলাকার দীপক দাস বৈষ্ণবের সাথে বিবাহ হয়েছিল৷ বিয়ের বছরখানেক পর তাদের সংসারে এক পুত্র সন্তানের জন্ম হয়৷ তারপর থেকেই দিববা ভারতী সরকারের স্বামী দীপক দাস বৈষ্ণব তার উপর শারীরিক ও মানসিক নির্যাতন শুরু করে৷ কিন্তু তারপরেও সে তার সন্তানের মুখের দিকে তাকিয়ে সমস্ত নির্যাতন সহ্য করেছিল৷  দীপক দাস বৈষ্ণব পারিবারিক ঝগড়াকে কেন্দ্র করে তার স্ত্রী দিববা ভারতীর শরীরে আগুন লাগিয়ে খুন করার চেষ্টা করে৷ পরে ওই গৃহবধূর চিৎকারে আশেপাশের বাড়ি ঘরের লোকজন ছুটে এসে গুরুতর আহত অবস্থায় ওই গৃহবধূকে জিবি হাসপাতালে ভর্তি করায়৷ গত ১০ জুন চিকিৎসকদের সমস্ত চেষ্টা ব্যর্থ করে দিববা ভারতী মৃত্যুর কোলে ঢলে পড়ে৷ সেদিন ঐ গৃহবধূর বাবার বাড়ির লোকজন তার এই অবস্থা দেখে হাসপাতালে কান্নাকাটি করছিল৷ ঠিক তখনই গৃহবধূর স্বামী দীপক দাস বৈষ্ণব এবং গৃহবধূর দুই ভাসুর স্বপন দাস বৈষ্ণব এবং জয়ন্ত দাস বৈষ্ণব ওই গৃহবধূর বাবার বাড়ির মহিলাদের উপর আচমকা আক্রমণ করে৷ হাসপাতালের অন্যান্যরা তার প্রতিবাদ করতে আসলে ঘটনাস্থল থেকে আক্রমণকারীরা পালিয়ে যেতে সক্ষম হয়৷ পরে দিববা ভারতীর বাবার বাড়ির লোকজন রানির বাজার থানায় মামলা দাদের করতে গেলে পুলিশ সেই মামলা গ্রহণ করতে অস্বীকার করে৷ পরে তারা পশ্চিম জেলার পুলিশ সুপারের কাছেও নালিশ জানায়৷ কিন্তু তাতেও রানীবাজার থানার পুলিশ মামলা গ্রহণ করতে অস্বীকার করে৷  বাধ্য হয়ে ওই গৃহবধূর বাবার বাড়ির লোকজন রাজ্যের মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হয়েছিল৷  মুখ্যমন্ত্রীর কড়া নির্দেশ অনুসারে রাণীর বাজার থানার পুলিশ  অভিযুক্ত দীপক দাস বৈষ্ণব সহ তার দুই ভাই স্বপন এবং জয়ন্ত দাস বৈষ্ণবের বিরুদ্ধে নারী নির্যাতন এবং খুনের অভিযোগে    মামলা গ্রহণ করে৷   ০৩৫, ভারতীয় দণ্ডবিধি ৪৯৮(এ),৩০২,৩৪ আইপিসি ধারায় মামলা নথিভুক্ত করে ঘটনার মূল অভিযুক্ত দীপক দাস বৈষ্ণবকে গ্রেফতার করে৷ বর্তমানে সে জেল হেফাজতে রয়েছে৷

Releated Posts

বালি উত্তোলন ব্যবস্থাপনায় নতুন প্রশাসনিক কাঠামো, দায়িত্বে শিল্প ও বাণিজ্য দফতর

আগরতলা, ১৯ সেপ্টেম্বর: রাজ্যে বালি উত্তোলন ও ব্যবস্থাপনার ক্ষেত্রে নতুন প্রশাসনিক কাঠামো চালু করল ত্রিপুরা সরকার। ১ সেপ্টেম্বর…

ByByTaniya Chakraborty Sep 19, 2026

১১ দফা দাবিতে আগরতলায় সিভিল পেনশনার্স অ্যাসোসিয়েশনের ধর্না

আগরতলা, ১৯ সেপ্টেম্বর: অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে আজ আগরতলার সার্কিট হাউস সংলগ্ন মহাত্মা গান্ধী…

ByByTaniya Chakraborty Sep 19, 2026

রাতের অন্ধকারে দশমীঘাটে গাড়িচালককে মারধরের অভিযোগ, থানায় মামলা

আগরতলা, ১৯ সেপ্টেম্বর: প্রতিমা বিসর্জনকে কেন্দ্র করে আগরতলার দশমীঘাটে এক গাড়িচালককে মারধর ও নির্যাতনের অভিযোগ উঠেছে একটি ক্লাবের…

ByByTaniya Chakraborty Sep 19, 2026

মুদ্রা ঋণে নির্মাণসামগ্রীর ব্যবসা, ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের প্রশংসায় নির্মলা সীতারামন

আগরতলা, ১৯ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী মুদ্রা যোজনার মাধ্যমে ত্রিপুরার এক মহিলার নির্মাণসামগ্রীর ব্যবসা সম্প্রসারণে সহায়তার জন্য জাতীয় স্তরের এক…

ByByTaniya Chakraborty Sep 19, 2026
Scroll to Top