News Flash

  • Home
  • খেলা
  • বাংলাদেশে রেটিং দাবা সম্পন্ন সাফল্য পেলো মেট্রিক্সের অনুরাগ
Image

বাংলাদেশে রেটিং দাবা সম্পন্ন সাফল্য পেলো মেট্রিক্সের অনুরাগ

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১২ জুন।।সাফল্য পেলো মেট্রিক্স চেস আকাদেমির দাবাড়ু অনুরাগ ভট্টাচার্য। আসরে অনূর্ধ্ব-‌১৫০০ রেটিং বিভাগে প্রথম স্থান পেলো অনুরাগ। বাংলাদেশের ঢাকায় অনুষ্ঠিত মানহাস কাসেল ১৬তম ফিডে রেটিং দাবা প্রতিযোগিতায়। দুদিনব্যাপী অনূর্ধ্ব-‌২১০০ রেটিং ওই দাবার আসর শুরু হয়েছিলো ৯ জুন। তাতে ৮৩ জন দাবাড়ু অংশ নিয়েছিলো। এরমধ্যে ভারতীয় দাবাড়ুর সংখ্যা ছিলো ৯ জন। আসরে ৬ রাউন্ডে ৩ পয়েন্ট অর্জন করে অনুরাগ। দুটি ম্যাচে জয়, দুটি ম্যাচে পয়েন্ট ভাগ এবং দুটি ম্যাচে পরাজিত হয় অনুরাগ (‌১২০৮)। ফি ডে আরবিটর অনু‌পম ভট্টাচার্য-‌র একমাত্র ছেলে অনুরাগ প্রথম রাউন্ডে স্বাগতিক দেশের মনি মনিরুজ্জমানকে (‌১৭০৮) পরাজিত করার পর দ্বিতীয় রাউন্ডে ওই দেশেরই দিন মহম্মদকে (‌১৮১১) পরাজিত করে। তৃতীয় রাউন্ড বাংলাদেশের ‌‌দেলওয়ার হুসেনের (‌১৯৩৩) পয়েন্ট ভাগ করার পর চতুর্থ রাউন্ডে হোচট খায় বাংলাদেশের ক্যান্ডিডেট মাস্টার দাবাড়ু সাজিদ ‌সাকলেন মুস্তফার (‌১৯৪৩) বিরুদ্ধে। পঞ্চম রাউন্ডে বাংলাদেশের মহ:‌ নাসিম হুসেন ভুইয়ানের (‌১৮৩৩) বিরুদ্ধে পয়েন্ট ভাগ করার পর ষষ্ঠ রাউন্ডে ভারতের দিয়া চৌধুরির (‌১৮০৫) কাছে হেরে যায় অনুরাগ। ৬ রাউন্ডে ৩ পয়েন্ট পেয়ে অনূর্ধ্ব-‌১৫০০ বিভাগে প্রথম স্থান দখল করে সে। সুবাদে প্রাইজমানি বাবদ পায় ২ হাজার টাকা। আসর থেকে ১১৩ রেটিং বাড়ায় মেট্রিক্স চেস আকাদেমির গর্ব ওই দাবাড়ুটি। দুরন্ত সাফল্যে অনুরাগকে অভিনন্দন জানিয়েছেন মেট্রিক্স চেস আকাদেমির কোচ প্রসেনজিৎ দত্ত এবং কিরীটী দত্ত। ‌‌‌‌

Releated Posts

বেঙ্গল টি-টোয়েন্টি লিগ: শুভমের অর্ধশতরান ও বোলারদের দাপটে মুর্শিদাবাদকে হারাল রাঢ় টাইগার্স

কলকাতা, ১০ জুন (আইএএনএস): শুভম দে সিনিয়রের দুরন্ত অর্ধশতরান এবং বোলারদের নিয়ন্ত্রিত পারফরম্যান্সে ভর করে বেঙ্গল টি-টোয়েন্টি লিগের…

ByByNews Desk Jun 10, 2026

বিশ্বকাপের জাদু এবার বাজারে, গোল হলেই ছাড়! কেরলের সাপ্লাইকোর অভিনব ‘সকার ইলেভেন’ প্রকল্প

তিরুবনন্তপুরম, ১০ জুন (আইএএনএস): ফুটবল বিশ্বকাপের উন্মাদনাকে সাধারণ মানুষের দৈনন্দিন কেনাকাটার সঙ্গে যুক্ত করতে অভিনব উদ্যোগ নিল কেরল…

ByByNews Desk Jun 10, 2026

‘এই জায়গাটাই আমার ঘর’: টানা দ্বিতীয় আইপিএল জয়ের পর আবেগঘন বার্তা বিরাট কোহলির

নয়াদিল্লি, ৯ জুন (আইএএনএস): টানা দ্বিতীয়বারের মতো আইপিএল শিরোপা জয়ের পর আবেগঘন বার্তা দিলেন বিরাট কোহলি। সোশ্যাল মিডিয়ায়…

ByByNews Desk Jun 9, 2026

নারী টি-২০ বিশ্বকাপ ২০২৬-ই হতে পারে আন্তর্জাতিক ক্রিকেটে বিদায়ের মঞ্চ, নজরে ৫ তারকা ক্রিকেটার

নয়াদিল্লি, ৯ জুন (আইএএনএস): আগামী ১২ জুন ইংল্যান্ড ও ওয়েলসে শুরু হতে চলেছে আইসিসি নারী টি-২০ বিশ্বকাপ ২০২৬।…

ByByNews Desk Jun 9, 2026
Scroll to Top