News Flash

  • Home
  • ত্রিপুরা
  • আগরতলাবাসীকে জল যন্ত্রণা থেকে মুক্তি দিতে পরিস্কার করা হল দুটি খাল
Image

আগরতলাবাসীকে জল যন্ত্রণা থেকে মুক্তি দিতে পরিস্কার করা হল দুটি খাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১২ জুন৷৷  শহরবাসীকে জল যন্ত্রণা থেকে এবার মুক্তি দেওয়ার জন্য দুটি খাল পরিষ্কার করা হয়েছে৷ সোমবার একথা বললেন পুর নিগমের মেয়র দীপক মজুমদার৷জল যন্ত্রণা থেকে শহরবাসীকে রক্ষা করার জন্য কাজ করে চলেছে বর্তমান আগরতলা পুর পরিষদ৷ পরিকল্পনা নিয়ে চলছে কাজ৷ এবছর প্রাক- বর্ষায় তেমন বৃষ্টি হয়নি৷ বর্ষাও এক সপ্তাহ দেরিতে প্রবেশ করেছে রাজ্যে৷  ভারি বৃষ্টি হলে মানুষ যাতে ভোগান্তিতে না পড়েন সেজন্য আগে থেকেই পুর নিগম ব্যবস্থা নিয়ে রেখেছে৷ সোমবার এক সাক্ষাৎকারে আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার বলেন, আখাউড়া ও কালাপানিয়া খাল এবছর বাইরের কোম্পানির দক্ষ শ্রমিক দিয়ে পরিষ্কার করা হয়েছে৷ পাশাপাশি আগরতলা শহরের সমস্ত ওয়ার্ডের মূল ড্রেন গুলি সাফাই করা হয়েছে৷ নিকাশি ব্যবস্থা অনেকটা উন্নত হয়েছে৷ শহরের জল যাতে দ্রুত বের করা যায় এজন্য ১৮ টি পাম্প রয়েছে৷ দুটি নতুন ভাবে বসানো হয়েছে৷

Releated Posts

মান্দাইয়ে স্ক্রুটিনিতে বাধার অভিযোগ, ব্লকের সামনে রাস্তায় বসে বামেদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: ভিলেজ কাউন্সিল নির্বাচনকে ঘিরে মান্দাই ব্লকে স্ক্রুটিনি পর্বে উত্তেজনা ছড়াল। বামফ্রন্ট ও নির্দল প্রার্থীদের স্ক্রুটিনিতে…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

চোরাই সামগ্রী ও বিপুল পরিমাণ বিলিতি মদ উদ্ধার, আটক এক

আগরতলা, ৯ সেপ্টেম্বর: গোপন সূত্রের ভিত্তিতে অভিযান চালিয়ে চোরাই সামগ্রীর পাশাপাশি বিপুল পরিমাণ বিলিতি মদ উদ্ধার করল এয়ারপোর্ট…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

টমটম চালককে মারধরের অভিযোগ, থানায় মামলা

ধর্মনগর, ৯ সেপ্টেম্বর: প্রকাশ্য রাস্তায় এক টমটম চালককে মারধরের অভিযোগকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে ধর্মনগরের অফিসটিলা এলাকায়। কালী…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

লেফুঙ্গা ব্লকের ১০ ভিলেজ কমিটিতেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় তিপ্রা মথার প্রার্থীরা জয়ী

আগরতলা, ৮ সেপ্টেম্বর: ভিলেজ কমিটি নির্বাচনকে ঘিরে লেফুঙ্গা ব্লকে বড় সাফল্য পেল তিপ্রা মথা। লেফুঙ্গা ব্লকের অন্তর্গত ১০টি…

ByByReshmi Debnath Sep 8, 2026
Scroll to Top