নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১২ জুন৷৷ শহরবাসীকে জল যন্ত্রণা থেকে এবার মুক্তি দেওয়ার জন্য দুটি খাল পরিষ্কার করা হয়েছে৷ সোমবার একথা বললেন পুর নিগমের মেয়র দীপক মজুমদার৷জল যন্ত্রণা থেকে শহরবাসীকে রক্ষা করার জন্য কাজ করে চলেছে বর্তমান আগরতলা পুর পরিষদ৷ পরিকল্পনা নিয়ে চলছে কাজ৷ এবছর প্রাক- বর্ষায় তেমন বৃষ্টি হয়নি৷ বর্ষাও এক সপ্তাহ দেরিতে প্রবেশ করেছে রাজ্যে৷ ভারি বৃষ্টি হলে মানুষ যাতে ভোগান্তিতে না পড়েন সেজন্য আগে থেকেই পুর নিগম ব্যবস্থা নিয়ে রেখেছে৷ সোমবার এক সাক্ষাৎকারে আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার বলেন, আখাউড়া ও কালাপানিয়া খাল এবছর বাইরের কোম্পানির দক্ষ শ্রমিক দিয়ে পরিষ্কার করা হয়েছে৷ পাশাপাশি আগরতলা শহরের সমস্ত ওয়ার্ডের মূল ড্রেন গুলি সাফাই করা হয়েছে৷ নিকাশি ব্যবস্থা অনেকটা উন্নত হয়েছে৷ শহরের জল যাতে দ্রুত বের করা যায় এজন্য ১৮ টি পাম্প রয়েছে৷ দুটি নতুন ভাবে বসানো হয়েছে৷

আগরতলাবাসীকে জল যন্ত্রণা থেকে মুক্তি দিতে পরিস্কার করা হল দুটি খাল
Releated Posts
ইয়াবা পাচার মামলায় তিন দোষীর ২০ বছরের সশ্রম কারাদণ্ড, এক লক্ষ টাকা করে জরিমানা
আগরতলা, ১০ জুন: মাদকবিরোধী অভিযানে বড় সাফল্যের ঘটনায় ইয়াবা পাচার মামলায় তিন অভিযুক্তকে দোষী সাব্যস্ত করে কঠোর সাজা…
১২ দফা দাবিতে তপশিলী জাতি কল্যাণে ডেপুটেশন প্রদান
আগরতলা, ১০ জুন ২০২৬: তপশিলী জাতি সম্প্রদায়ের বিভিন্ন সমস্যা সমাধান এবং শিক্ষা, কর্মসংস্থান ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করার…
তিন-চার মাস ধরে বন্ধ বার্ধক্য ভাতা, দপ্তরে দপ্তরে ঘুরেও সমাধান পাননি ৮৫ বছরের জয় কুমার ত্রিপুরা
আগরতলা, ১০ জুন: সরকারি বার্ধক্য ভাতা বন্ধ হয়ে যাওয়ায় চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন সাব্রুম মহকুমার সাতচাঁদ দানো…
ন্যায্য মূল্যের দোকানে চাল পরিমাপে কারচুপির অভিযোগ, তদন্তের আশ্বাস খাদ্য দপ্তরের
তেলিয়ামুড়া, ১০ জুন: তেলিয়ামুড়া কালিটিলা এলাকার একটি সরকারি ন্যায্য মূল্যের দোকানে চাল পরিমাপে ওজন কম দেওয়ার অভিযোগকে কেন্দ্র…


















