News Flash

  • Home
  • প্রধান খবর
  • বিদ্যুৎ বিপর্যয়ের উত্তর খুঁজতে সটান বিদ্যুৎ ভবনে শুভেন্দু অধিকারী
Image

বিদ্যুৎ বিপর্যয়ের উত্তর খুঁজতে সটান বিদ্যুৎ ভবনে শুভেন্দু অধিকারী

কলকাতা, ১২ জুন (হি স)। লোডশেডিংয়ের জেরে প্রবল সমস্যায় আমজনতা। তাঁদের সমস্যার কথা ভেবে সোমবার দুপুরে বিদ্যুৎ ভবনে হাজির হলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। পরিসংখ্যান তুলে ধরে প্রশ্ন তুললেন, কেন এত লোড শেডিং? নিশানা করলেন রাজ্যকে।

শুভেন্দুবাবুর সঙ্গে ছিলেন অগ্নিমিত্রা পল, তাপসী মণ্ডল-সহ অন্যান্যরা। সেখানেই আধিকারিকের সঙ্গে সরাসরি কথা বলেন শুভেন্দু। পরিসংখ্যান তুলে ধরে প্রশ্ন করেন, কেন এত বিদ্যুতের খাটতি? কেন এত লোড শেডিং?

এরপরই সাংবাদিকদের মুখোমুখি হন শুভেন্দু। সেখানে একহাত নেন রাজ্যকে। বলেন, “প্রতিদিন বিদ্যুতের ঘাটতি বাড়ছে। আসলে পাওয়ার জেনারেশন বন্ধ রাজ্যে। কয়লা কিনতে পারছে না। এই সরকারের আমলে একটাও নতুন পাওয়ার স্টেশন হয়নি।” যার ফলে সমস্যায় পড়তে হচ্ছে শিশু, বৃদ্ধ-সহ প্রত্যেককে।

গত কিছুদিন ধরে তাপপ্রবাহে নাজেহাল বঙ্গবাসী। ঘর থেক বেরনোই কার্যত মুশকিল হয়ে দাঁড়িয়েছিল। সেই সঙ্গে লাগাতার লোডশেডিং। একে প্রবল গরম, তার মাঝে বারবার বিদ্যুৎ বিভ্রাটে নাজেহাল অবস্থা তৈরি হয় আমজনতার। বিভিন্ন জায়গায় স্থানীয় বাসিন্দারা বিক্ষোভও দেখিয়েছেন। রাজ্যবাসীর সমস্যার কথা ভেবে সোমবার বিকেলে বিদ্যুৎ ভবনের বন্টন দফতরে হাজির হন রাজ্যের বিরোধী দলের কিছু শীর্ষপ্রতিনিধি।

Releated Posts

জি৭ শীর্ষ সম্মেলনে ভারতের অর্থনৈতিক স্বার্থ রক্ষায় ব্যর্থ প্রধানমন্ত্রী মোদি, দাবি কংগ্রেসের

নয়াদিল্লি, ১৮ জুন (আইএএনএস) : ফ্রান্সের এভিয়ানে অনুষ্ঠিত জি৭ শীর্ষ সম্মেলনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অংশগ্রহণ নিয়ে তীব্র সমালোচনা…

ByBySandeep Biswas Jun 18, 2026

উন্নয়ন ও ঐতিহ্যের যুগলবন্দিতে মোদি সরকারের ১২ বছর ‘স্বর্ণযুগ’: অমিত শাহ

নয়াদিল্লি, ১৮ জুন (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারের ১২ বছরের সাফল্য তুলে ধরে বৃহস্পতিবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী…

ByByNews Desk Jun 18, 2026

প্যারিসে শীর্ষ শিল্পপতিদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী মোদি, ভারতের বিনিয়োগ ও উদ্ভাবনের সম্ভাবনা তুলে ধরলেন

প্যারিস, ১৮ জুন (আইএএনএস): ফ্রান্সে জি-৭ শীর্ষ সম্মেলনের কর্মসূচি শেষ করার পর বৃহস্পতিবার প্যারিসে একাধিক শীর্ষ শিল্পপতি ও…

ByByNews Desk Jun 18, 2026

২৩তম কিস্তিতে কৃষকদের অ্যাকাউন্টে ১৮,৮৮০ কোটি টাকা, শনিবার পিএম-কিষান-এর অর্থ ছাড়বেন প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ১৮ জুন (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আগামী শনিবার পশ্চিমবঙ্গের হুগলি জেলার তারকেশ্বরে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী কিষান…

ByByNews Desk Jun 18, 2026
Scroll to Top