News Flash

  • Home
  • প্রধান খবর
  • খালিস্তানি প্যারেডে ইন্দিরা গান্ধীর খুনের ট্যাবলো, ঘটনার তীব্র নিন্দা কানাডার এমপির
Image

খালিস্তানি প্যারেডে ইন্দিরা গান্ধীর খুনের ট্যাবলো, ঘটনার তীব্র নিন্দা কানাডার এমপির

অটোয়া, ৯ জুন (হি. স.) দেহরক্ষীদের গুলিতে ইন্দিরা গান্ধীর খুনের ঘটনা নিয়ে ট্যাবলো বের করার তীব্র নিন্দা করলেন কানাডার এমপি চন্দ্র আর্য । টুইটারে রীতিমতো ক্ষোভ উগরে দিয়েছেন তিনি। দাবি করেছেন, কানাডার খলিস্তানিরা সম্প্রতি ব্র্যাম্পটন প্যারেডে যা করেছে তা অত্যন্ত নিন্দনীয়।

দেহরক্ষীদের গুলিতে ইন্দিরা গান্ধীর খুনের ঘটনা নিয়ে ট্যাবলো বের করে কানাডায় কার্যতই ‘উদযাপন’ করেছে খলিস্তানিরা। হলুদ রঙের খলিস্তানি পতাকা দেওয়া ওই ট্যাবলোতে আরও লেখা রয়েছে, এটা প্রতিশোধ। কানাডার ব্রাম্পটনের রাস্তায় এই ট্যাবলো বের করা নিয়ে ইতিমধ্যেই সমালোচনার ঝড় উঠেছে। এবার কানাডার এমপি চন্দ্র আর্য তীব্র নিন্দা করলেন এই ঘটনার।

টুইটারে রীতিমতো ক্ষোভ উগরে দিয়েছেন তিনি। দাবি করেছেন, কানাডার খলিস্তানিরা সম্প্রতি ব্র্যাম্পটন প্যারেডে যা করেছে তা অত্যন্ত নিন্দনীয়। যেভাবে রক্তাক্ত সাদা শাড়ি পরিহিত ইন্দিরা গান্ধীর কাটআউট ও তাঁর হত্যাকারীদের ছবি ব্যবহার করা হয়েছে ওই ট্যাবলোয় তার কড়া নিন্দা করে আর্য জানিয়েছেন, ‘এমনটা আমাদের দেশ কানাডা মেনে নেবে না।’ সেই সঙ্গেই শাসক দলের এমপি জানিয়ে দিয়েছেন, কানাডায় ‘হিন্দুবিরোধী’ বা ‘ভারতবিরোধী’ ঘৃণা ছড়ানো হলে তার বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা হবে।

বিতর্কিত ট্যাবলোর একটি ভিডিও ছড়িয়ে পড়েছে নেটদুনিয়ায়। সেখানে দেখা যাচ্ছে, বাসভবনের বাগানে হাঁটার সময়ে শিখ দেহরক্ষীরা গুলি চালাল ইন্দিরা গান্ধীর দিকে। রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়লেন ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী। এই দৃশ্যের পিছনেই সাজানো ছিল খলিস্তানিদের হলুদ পতাকা। সেখানে লেখা ছিল, এটাই প্রতিশোধ। ট্যাবলোটি প্রায় পাঁচ কিলোমিটার পথ পাড়ি দিয়েছে বলেই দাবি কংগ্রেসের। গোটা ঘটনার ভিডিও দেখে নিন্দায় সরব নেটিজেনরা। প্রসঙ্গত, কয়েকদিন আগে এই ব্রাম্পটনেই একটি হিন্দু মন্দিরে হামলা চালায় খলিস্তানিরা।

Releated Posts

মোদির ২৫ বছরের শাসনপর্বে ‘ফ্র্যাজাইল ফাইভ’ থেকে বিশ্বশক্তিতে ভারতের উত্তরণ: অমিত শাহ

মুম্বই, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ২০০১ থেকে ২০২৬ সাল পর্যন্ত টানা ২৫ বছরের মুখ্যমন্ত্রী ও প্রধানমন্ত্রী…

ByByNews Desk Sep 13, 2026

মোদি সরকারের সিদ্ধান্তমূলক নেতৃত্বে তিন ‘অশুভ শক্তি’ নির্মূল, কোটি মানুষ দারিদ্র্য থেকে উঠে এসেছেন: অমিত শাহ

মুম্বই, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): ২০১৪ সাল থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সিদ্ধান্তমূলক ও জনমুখী নেতৃত্বের প্রশংসা করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী…

ByByNews Desk Sep 13, 2026

প্রযুক্তি ও গুরুত্বপূর্ণ খনিজকে ‘অস্ত্রায়ন’ করার বিরুদ্ধে সতর্ক করলেন প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রযুক্তি ও গুরুত্বপূর্ণ খনিজকে ‘অস্ত্রায়ন’ করার প্রবণতা নিয়ে বিশ্বনেতাদের সতর্ক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।…

ByByNews Desk Sep 13, 2026

ব্রিকসে কণ্ঠস্বর গুরুত্ব পাওয়ায় গ্লোবাল সাউথের দেশগুলির আস্থা বেড়েছে: প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): ব্রিকসের মঞ্চে গ্লোবাল সাউথের দেশগুলির কণ্ঠস্বর গুরুত্ব পাচ্ছে এবং তাদের অভিজ্ঞতাকে সম্মান করা হচ্ছে…

ByByNews Desk Sep 13, 2026
Scroll to Top