News Flash

  • Home
  • প্রধান খবর
  • দিল্লিতে বিজেপির নতুন অফিসের ভূমিপুজো করলেন নাড্ডা, বললেন এটি আমাদের সংস্কার কেন্দ্র
Image

দিল্লিতে বিজেপির নতুন অফিসের ভূমিপুজো করলেন নাড্ডা, বললেন এটি আমাদের সংস্কার কেন্দ্র

নয়াদিল্লি, ৯ জুন (হি.স.): রাজধানী দিল্লিতে বিজেপি নতুন দফতরের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জগৎ প্রকাশ নাড্ডা। পাশাপাশি ভূমিপুজোও করেন তিনি। শুক্রবার নাড্ডা এদিন বলেছেন, “এই দফতর শুধুমাত্র আমাদের অফিস নয়, আমাদের ‘সংস্কার কেন্দ্র’। আমাদের দল অন্যান্য দলের থেকে আলাদা। সব দলই ধারণার দিক থেকে শূন্যের দিকে এগিয়ে যাচ্ছে, অথচ আমাদের দল ধারণার ওপর দাঁড়িয়ে আছে। এখন দেশে এমন কোনও দল নেই যে দল আদর্শের জন্য কাজ করে এবং তা বাস্তবায়ন করে।”

নাড্ডা এদিন বিজেপি কার্যকর্তাদের অভিনন্দন জানিয়ে বলেছেন, “প্রতিষ্ঠিত হওয়ার পর বিজেপির দিল্লির নতুন কার্যালয়টি বিজেপি কর্মকারদের সুচিন্তিত আলোচনা করতে, কৌশল তৈরি করতে, দলকে প্রসারিত করতে এবং দেশকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার জন্য একটি প্ল্যাটফর্ম হিসাবে কাজ করবে।” নাড্ডা আরও বলেছেন, “আজ বিজেপির দিল্লি রাজ্য কার্যালয়ের ভূমিপূজন হয়েছে, আমার এবং দলের সমস্ত সিনিয়র নেতাদের পক্ষ থেকে, আমি এই উপলক্ষে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাই।” নাড্ডার কথায়, “আমাদের দলীয় কার্যালয়গুলি আসলে আমাদের কার্যকর্তাদের জন্য ‘সংস্কার কেন্দ্র’। ভারতীয় জনতা পার্টিই একমাত্র রাজনৈতিক দল যে দলের আদর্শ রয়েছে।”

Releated Posts

মোদির ২৫ বছরের শাসনপর্বে ‘ফ্র্যাজাইল ফাইভ’ থেকে বিশ্বশক্তিতে ভারতের উত্তরণ: অমিত শাহ

মুম্বই, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ২০০১ থেকে ২০২৬ সাল পর্যন্ত টানা ২৫ বছরের মুখ্যমন্ত্রী ও প্রধানমন্ত্রী…

ByByNews Desk Sep 13, 2026

মোদি সরকারের সিদ্ধান্তমূলক নেতৃত্বে তিন ‘অশুভ শক্তি’ নির্মূল, কোটি মানুষ দারিদ্র্য থেকে উঠে এসেছেন: অমিত শাহ

মুম্বই, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): ২০১৪ সাল থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সিদ্ধান্তমূলক ও জনমুখী নেতৃত্বের প্রশংসা করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী…

ByByNews Desk Sep 13, 2026

প্রযুক্তি ও গুরুত্বপূর্ণ খনিজকে ‘অস্ত্রায়ন’ করার বিরুদ্ধে সতর্ক করলেন প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রযুক্তি ও গুরুত্বপূর্ণ খনিজকে ‘অস্ত্রায়ন’ করার প্রবণতা নিয়ে বিশ্বনেতাদের সতর্ক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।…

ByByNews Desk Sep 13, 2026

ব্রিকসে কণ্ঠস্বর গুরুত্ব পাওয়ায় গ্লোবাল সাউথের দেশগুলির আস্থা বেড়েছে: প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): ব্রিকসের মঞ্চে গ্লোবাল সাউথের দেশগুলির কণ্ঠস্বর গুরুত্ব পাচ্ছে এবং তাদের অভিজ্ঞতাকে সম্মান করা হচ্ছে…

ByByNews Desk Sep 13, 2026
Scroll to Top