News Flash

  • Home
  • ত্রিপুরা
  • তেলিয়ামুড়ায় টিএসআর জওয়ানের রহস্যজনক মৃত্যু নিজের বাড়িতেই
Image

তেলিয়ামুড়ায় টিএসআর জওয়ানের রহস্যজনক মৃত্যু নিজের বাড়িতেই

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৬ জুন৷৷  তেলিয়ামুড়া থানার অন্তর্গত নেতাজি নগরের লোকনাথ মন্দির সংলগ্ণ এলাকার এক ভাড়া বাড়িতে টিএসআর দ্বাদশ নম্বর ব্যাটালিয়নের জওয়ানের রহস্যজনক মৃত্যু ঘিরে রহস্য ঘনীভূত হয়েছে৷
জানা গেছে দক্ষিণ ত্রিপুরার শান্তিরবাজার থানাধীন নারাইফুং গ্রামের টিএসআর জওয়ান নিমাই ভিল দীর্ঘদিন ধরেই চাকুরি সূত্রে নেতাজিনগর এলাকায় নিজের দ্বিতীয় স্ত্রী’’কে সঙ্গে নিয়ে ভাড়া  থাকতেন৷ সূত্রের খবর মঙ্গলবার দুপুরে বাড়িতে অবস্থানকালেই কোনোভাবে জওয়ান বিদ্যুতের সংস্পর্শে এসে মাটিতে লুটিয়ে পড়েন৷ পরবর্তী সময়ে বিষয়টা জানাজানি হওয়ার পর তাকে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক সংশ্লিষ্ট জাওয়ানকে মৃত বলে ঘোষণা করেন৷ এদিকে  এই মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে এলাকা জুড়ে শুরু হয়েছে গুঞ্জন৷  পরবর্তীতে বিকেলে ময়নাতদন্ত শেষে  টিএসআর জওয়ান নিমাই ভিলের মৃতদেহ পরিবার পরিজনদের হাতে দেওয়া হয়৷  এব্যাপারে পরিবারের সদস্যরা মুখ খুলতে নারাজ৷ পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যু মামলা নিয়ে তদন্তে নেমেছে৷ ময়নাতদন্তের রিপোর্ট এলেই প্রকৃত রহস্য উন্মোচিত হবে৷ এর পেছনে অন্য কোন রহস্য আত্মগোপন করে রয়েছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ৷৷

Releated Posts

টমটম চালককে মারধরের অভিযোগ, থানায় মামলা

ধর্মনগর, ৯ সেপ্টেম্বর: প্রকাশ্য রাস্তায় এক টমটম চালককে মারধরের অভিযোগকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে ধর্মনগরের অফিসটিলা এলাকায়। কালী…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

লেফুঙ্গা ব্লকের ১০ ভিলেজ কমিটিতেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় তিপ্রা মথার প্রার্থীরা জয়ী

আগরতলা, ৮ সেপ্টেম্বর: ভিলেজ কমিটি নির্বাচনকে ঘিরে লেফুঙ্গা ব্লকে বড় সাফল্য পেল তিপ্রা মথা। লেফুঙ্গা ব্লকের অন্তর্গত ১০টি…

ByByReshmi Debnath Sep 8, 2026

প্রেমিকার মৃত্যুর শোকে একই পদ্ধতিতে আত্মহত্যার চেষ্টা প্রেমিকের, বামুটিয়ায় চাঞ্চল্য

আগরতলা, ৮ সেপ্টেম্বর: প্রেমিকার মৃত্যুর শোক সামলাতে না পেরে একইভাবে আত্মহত্যার চেষ্টা করার অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে।…

ByByReshmi Debnath Sep 8, 2026

বিশ্বকর্মা পূজার চাঁদা নিয়ে হাফলংয়ে উত্তেজনা, চালককে মারধর ও টাকা ছিনতাইয়ের অভিযোগ

ধর্মনগর, ৮ সেপ্টেম্বর: বিশ্বকর্মা পূজার চাঁদা দেওয়াকে কেন্দ্র করে হাফলং বাজার সংলগ্ন এলাকায় এক কন্টেনার গাড়ির চালককে মারধর…

ByByReshmi Debnath Sep 8, 2026
Scroll to Top