News Flash

  • Home
  • ত্রিপুরা
  • দারিদ্রতাকে পিছনে ভেলে লক্ষ্যে পৌঁছল খোয়াইয়ের দুই কৃতি ছাত্র
Image

দারিদ্রতাকে পিছনে ভেলে লক্ষ্যে পৌঁছল খোয়াইয়ের দুই কৃতি ছাত্র

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৬ জুন৷৷  দারিদ্রতাকে পেছনে ঠেলে দিয়ে কঠোর পরিশ্রমের নিজের অভীষ্ট লক্ষে পৌছাল খোয়াইয়ের দুই কৃতি ছাত্র অঙ্কিত পাল এবং সায়ন দেবনাথ৷  ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত এবছরে মাধ্যমিক পরীক্ষায় সপ্তম স্থান দখল করলো খোয়াই কৃতি ছাত্র সায়ন দেবনাথ৷ উচ্চমাধ্যমিকে নবম স্থান দখল করেছে খোয়াই এর আরও এক কৃতি ছাত্র অঙ্কিত পাল৷  তার প্রাপ্ত নম্বর ৪৭৭৷ অপরদিকে মাধ্যমিকে সপ্তম স্থানাধিকার সায়ন দেবনাথ তার প্রাপ্ত নম্বর ৪৮৭৷  খোয়াই এর এই দুই কৃতি ছাত্র দুঃস্থ এবং গরিব পরিবারের সন্তান৷ সায়নের পিতা সমীরণ  দেবনাথ পেশায় একজন শ্রমিক৷ তিনজনের সংসার৷ ছেলের এই সাফল্যের পেছনে পিতা সমীরণ দেবনাথের বিশেষ অবদান রয়েছে৷ তার এই সাফল্য পরিবার এবং এলাকাবাসী খুবই গর্বিত৷  উচ্চশিক্ষায় বিজ্ঞান বিভাগ নিয়ে পড়তে চায় সায়ন৷ তবে তার এই অভীষ্ট লক্ষ্যে পৌঁছানো পিছনে বাধা হয়ে দাঁড়িয়েছে দারিদ্রতা৷ সায়ন এবং তার পরিবার আশাবাদী সরকার প্রশাসন তার পাশে থাকবেন এবং তার অভিষ্ট লক্ষ্যে পৌঁছতে সকলেই সর্বতোভাবে সাহায্য হাত বাড়িয়ে দেবেন৷ এবারের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বিজ্ঞান বিভাগের নবম স্থান দখল করলো অঙ্কিত৷ ছোটবেলায় বাবাকে হারিয়ে মায়ের তত্ত্বাবধানে মাধ্যিেমর গণ্ডি পেরিয়ে আজ সে উচ্চমাধ্যমিকে বিরাট সাফল্য অর্জন করতে পেরেছে৷ অঙ্কিতের পরিবারের তিনজন সদস্য৷  মা একটি স্বল্প বেতনের বেসরকারি চাকরি করে৷  পাড়া-প্রতিবেশী এবং আত্মীয় পরিজনদের সাহায্য নিয়ে অঙ্কিতের পরিবার প্রতিপালিত হচ্ছে৷ অঙ্কিতের এই সাফল্যে গর্বিত এলাকাবাসী ও গর্বিত তার পরিবার আত্মীয় পরিজন৷  অঙ্কিতের জীবনের লক্ষ্য একজন ইঞ্জিনিয়ার হওয়া৷  ইতিমধ্যে সে বিভিন্ন প্রবেশিকা পরীক্ষায় সাফল্য সাথে উত্তীর্ণ হয়েছে৷ দুই কৃতি ছাত্রর এই সাফল্যে গর্বিত খোয়াইবাসী৷

Releated Posts

টমটম চালককে মারধরের অভিযোগ, থানায় মামলা

ধর্মনগর, ৯ সেপ্টেম্বর: প্রকাশ্য রাস্তায় এক টমটম চালককে মারধরের অভিযোগকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে ধর্মনগরের অফিসটিলা এলাকায়। কালী…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

লেফুঙ্গা ব্লকের ১০ ভিলেজ কমিটিতেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় তিপ্রা মথার প্রার্থীরা জয়ী

আগরতলা, ৮ সেপ্টেম্বর: ভিলেজ কমিটি নির্বাচনকে ঘিরে লেফুঙ্গা ব্লকে বড় সাফল্য পেল তিপ্রা মথা। লেফুঙ্গা ব্লকের অন্তর্গত ১০টি…

ByByReshmi Debnath Sep 8, 2026

প্রেমিকার মৃত্যুর শোকে একই পদ্ধতিতে আত্মহত্যার চেষ্টা প্রেমিকের, বামুটিয়ায় চাঞ্চল্য

আগরতলা, ৮ সেপ্টেম্বর: প্রেমিকার মৃত্যুর শোক সামলাতে না পেরে একইভাবে আত্মহত্যার চেষ্টা করার অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে।…

ByByReshmi Debnath Sep 8, 2026

বিশ্বকর্মা পূজার চাঁদা নিয়ে হাফলংয়ে উত্তেজনা, চালককে মারধর ও টাকা ছিনতাইয়ের অভিযোগ

ধর্মনগর, ৮ সেপ্টেম্বর: বিশ্বকর্মা পূজার চাঁদা দেওয়াকে কেন্দ্র করে হাফলং বাজার সংলগ্ন এলাকায় এক কন্টেনার গাড়ির চালককে মারধর…

ByByReshmi Debnath Sep 8, 2026
Scroll to Top