নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৬ জুন৷৷ দারিদ্রতাকে পেছনে ঠেলে দিয়ে কঠোর পরিশ্রমের নিজের অভীষ্ট লক্ষে পৌছাল খোয়াইয়ের দুই কৃতি ছাত্র অঙ্কিত পাল এবং সায়ন দেবনাথ৷ ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত এবছরে মাধ্যমিক পরীক্ষায় সপ্তম স্থান দখল করলো খোয়াই কৃতি ছাত্র সায়ন দেবনাথ৷ উচ্চমাধ্যমিকে নবম স্থান দখল করেছে খোয়াই এর আরও এক কৃতি ছাত্র অঙ্কিত পাল৷ তার প্রাপ্ত নম্বর ৪৭৭৷ অপরদিকে মাধ্যমিকে সপ্তম স্থানাধিকার সায়ন দেবনাথ তার প্রাপ্ত নম্বর ৪৮৭৷ খোয়াই এর এই দুই কৃতি ছাত্র দুঃস্থ এবং গরিব পরিবারের সন্তান৷ সায়নের পিতা সমীরণ দেবনাথ পেশায় একজন শ্রমিক৷ তিনজনের সংসার৷ ছেলের এই সাফল্যের পেছনে পিতা সমীরণ দেবনাথের বিশেষ অবদান রয়েছে৷ তার এই সাফল্য পরিবার এবং এলাকাবাসী খুবই গর্বিত৷ উচ্চশিক্ষায় বিজ্ঞান বিভাগ নিয়ে পড়তে চায় সায়ন৷ তবে তার এই অভীষ্ট লক্ষ্যে পৌঁছানো পিছনে বাধা হয়ে দাঁড়িয়েছে দারিদ্রতা৷ সায়ন এবং তার পরিবার আশাবাদী সরকার প্রশাসন তার পাশে থাকবেন এবং তার অভিষ্ট লক্ষ্যে পৌঁছতে সকলেই সর্বতোভাবে সাহায্য হাত বাড়িয়ে দেবেন৷ এবারের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বিজ্ঞান বিভাগের নবম স্থান দখল করলো অঙ্কিত৷ ছোটবেলায় বাবাকে হারিয়ে মায়ের তত্ত্বাবধানে মাধ্যিেমর গণ্ডি পেরিয়ে আজ সে উচ্চমাধ্যমিকে বিরাট সাফল্য অর্জন করতে পেরেছে৷ অঙ্কিতের পরিবারের তিনজন সদস্য৷ মা একটি স্বল্প বেতনের বেসরকারি চাকরি করে৷ পাড়া-প্রতিবেশী এবং আত্মীয় পরিজনদের সাহায্য নিয়ে অঙ্কিতের পরিবার প্রতিপালিত হচ্ছে৷ অঙ্কিতের এই সাফল্যে গর্বিত এলাকাবাসী ও গর্বিত তার পরিবার আত্মীয় পরিজন৷ অঙ্কিতের জীবনের লক্ষ্য একজন ইঞ্জিনিয়ার হওয়া৷ ইতিমধ্যে সে বিভিন্ন প্রবেশিকা পরীক্ষায় সাফল্য সাথে উত্তীর্ণ হয়েছে৷ দুই কৃতি ছাত্রর এই সাফল্যে গর্বিত খোয়াইবাসী৷

দারিদ্রতাকে পিছনে ভেলে লক্ষ্যে পৌঁছল খোয়াইয়ের দুই কৃতি ছাত্র
Tags:
Releated Posts
নাবালিকাকে বিয়ে করার অভিযোগে আটক এক যুবক
নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ১০ জুন: বিলোনিয়া মহকুমার থানাধীন চিত্তামারা এলাকার নাবালিকাকে নিয়ে গিয়ে বিয়ে করার অভিযোগে আটক করা…
বিলোনিয়ায় গাঁজা কাণ্ডে নয়া মোড়, জিআরপি কনস্টেবল গ্রেপ্তার, থানার রুম থেকেই উদ্ধার গাঁজা
নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ১০ জুন: বিলোনিয়া রেল স্টেশন চত্বরে গাঁজা কাণ্ডে ধৃতের পলায়নের ঘটনায় চাঞ্চল্যকর মোড়। এই ঘটনায়…
ডিজিপি কমেন্ডেশন পদে সম্মানিত খোয়াইয়ের চার পুলিশ
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ জুন: ত্রিপুরা পুলিশের সর্বোচ্চ মহলের স্বীকৃতি পেলেন খোয়াই জেলার চার পুলিশ আধিকারিক ও কর্মী।…
ত্রিপুরা বার অ্যাসোসিয়েশন নির্বাচন ঘিরে উত্তাপ, সাংবাদিক সম্মেলনে বিস্ফোরক মন্তব্য নির্দল প্রার্থীদের
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ জুন: ত্রিপুরা বার অ্যাসোসিয়েশনের আসন্ন নির্বাচনকে ঘিরে রাজনৈতিক ও পেশাগত মহলে উত্তেজনা ক্রমশ বাড়ছে। বুধবার…


















