News Flash

  • Home
  • ত্রিপুরা
  • প্রধানমন্ত্রী মোদির নয় বছর, তেলিয়ামুড়ায় বিজেপির কর্মসূচি
Image

প্রধানমন্ত্রী মোদির নয় বছর, তেলিয়ামুড়ায় বিজেপির কর্মসূচি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৬ জুন৷৷  দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কার্যকালের নয় বছর পূর্তি উপলক্ষে গোটা দেশব্যাপী ব্যাপক সাংগঠনিক কর্মসূচি হাতে নেওয়া হয়েছে৷ কর্মসূচির অঙ্গ হিসেবে দেশের বিভিন্ন প্রান্তে দলের বিভিন্ন স্তরের নেতৃত্বরা সাধারণ কার্যকর্তা সহ সাধারণ মানুষের সাথে মিলিত হয়ে নরেন্দ্র মোদির কার্যকালে বিভিন্ন বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করছেন৷ কৃষ্ণপুরে আসলেন সর্বভারতীয় বিজেপি নেতৃত্ব তথা দেশের কেন্দ্রীয় প্রতিমন্ত্রী রাজীব চন্দ্রশেখর৷  চন্দ্রশেখর কৃষ্ণপুর অবস্থানকালে চাকমা ঘাট কমিউনিটি হলে বিভিন্ন স্তরের কর্মকর্তাদের সাথে সাংগঠনিক বিভিন্ন বিষয়ে নিয়ে যেমন বার্তালাপ করেন৷  পাশাপাশি তেলিয়ামুড়ার মহকুমা শাসকের কার্যালয়ের সামনে বৃক্ষরোপণ কর্মসূচিতেও অংশ নেন৷   দলীয় কার্যকর্তাদের উদ্দেশ্যে আগামী দিনে সংগঠিত ভাবে দলকে তথা সংগঠনকে আরো মজবুত করার আহ্বান জানিয়েছেন৷ সাংবাদিকদের সাথে মত বিনিময় করতে গিয়ে কেন্দ্রীয় মন্ত্রী দাবি করেন এই সময়ের মধ্যে প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদীর নয় বছরের কার্যকালে ভারত অনেক এগিয়ে গেছে৷ , বিশেষ করে নরেন্দ্র মোদির কার্যকালের দৌলতে ভারতের বর্তমান তথা ভবিষ্যৎ অনেকটাই সুগঠিত হয়েছে বলে কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর দাবি৷    সরকার বিভিন্নভাবে গোটা দেশ এর আর্থ সামাজিক ব্যবস্থার মান উন্নয়নে কাজ করে চলেছে৷ ত্রিপুরা সহ বিভিন্ন প্রান্তের সাধারণ মানুষের ব্যবসা-বাণিজ্য থেকে শুরু করে জীবন জীবিকার মানের প্রসারে নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন সরকার বিগত ৯ বছরে দেশকে নতুন দিশা দেখিয়েছে বলে কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর দাবি৷ আজ কৃষ্ণপুরে কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর সকল কালে অন্যান্যদের মাঝে সামিল ছিলেন রাজ্যের জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী তথা স্থানীয় বিধায়ক বিকাশ দেববর্মা,  প্রদেশ বিজেপির সহ-সভাপতি অমিত রক্ষিত,খোয়াই জেলা সাধারণ  সম্পাদক জয়ন্ত কুমার সাহা ,কৃষ্ণপুরের মন্ডল সভাপতি তপন নম প্রমুখ নেতৃত্বরা৷

Releated Posts

টমটম চালককে মারধরের অভিযোগ, থানায় মামলা

ধর্মনগর, ৯ সেপ্টেম্বর: প্রকাশ্য রাস্তায় এক টমটম চালককে মারধরের অভিযোগকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে ধর্মনগরের অফিসটিলা এলাকায়। কালী…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

লেফুঙ্গা ব্লকের ১০ ভিলেজ কমিটিতেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় তিপ্রা মথার প্রার্থীরা জয়ী

আগরতলা, ৮ সেপ্টেম্বর: ভিলেজ কমিটি নির্বাচনকে ঘিরে লেফুঙ্গা ব্লকে বড় সাফল্য পেল তিপ্রা মথা। লেফুঙ্গা ব্লকের অন্তর্গত ১০টি…

ByByReshmi Debnath Sep 8, 2026

প্রেমিকার মৃত্যুর শোকে একই পদ্ধতিতে আত্মহত্যার চেষ্টা প্রেমিকের, বামুটিয়ায় চাঞ্চল্য

আগরতলা, ৮ সেপ্টেম্বর: প্রেমিকার মৃত্যুর শোক সামলাতে না পেরে একইভাবে আত্মহত্যার চেষ্টা করার অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে।…

ByByReshmi Debnath Sep 8, 2026

বিশ্বকর্মা পূজার চাঁদা নিয়ে হাফলংয়ে উত্তেজনা, চালককে মারধর ও টাকা ছিনতাইয়ের অভিযোগ

ধর্মনগর, ৮ সেপ্টেম্বর: বিশ্বকর্মা পূজার চাঁদা দেওয়াকে কেন্দ্র করে হাফলং বাজার সংলগ্ন এলাকায় এক কন্টেনার গাড়ির চালককে মারধর…

ByByReshmi Debnath Sep 8, 2026
Scroll to Top